এক ঝলক (১৪ অক্টোবর, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
স্রোতহীন সুরমা নদীতে নৌকায় ভেসে মাছ ধরছেন দুই মৎস্যজীবী। তাঁদের ঘিরে খাবারের জন্য উড়ছে একঝাঁক চিল। চাঁদনীঘাট, সিলেট, অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
২ / ৯
প্রখর রোদ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ প্রাণিকুল। একটু ঠান্ডার পরশ নিতে পানিতে নেমেছে এক শিশু। ইছাদহ গ্রাম, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ১৪ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৩ / ৯
বাজারে পণ্যের দাম বাড়ার কারণে টিসিবির পণ্যের চাহিদা আরও বেড়েছে। তাই টিসিবির ট্রাক এলে নারী-পুরুষের হুড়োহুড়ি লেগে যায়। কাচারিবাজার, রংপুর, ১৪ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৪ / ৯
খাবারের খোঁজে গাছে গাছে ঘুরছে কাঠঠোকরা পাখি। চান্দপাড়া গ্রাম, বগুড়া সদর, ১৪ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৫ / ৯
মানিকগঞ্জ জেলার মাধ্যমিক বিদ্যালয়ের ১২-১৭ বছরের ছাত্রছাত্রীদের করোনার টিকা প্রদানের উদ্বোধনী অনুষ্ঠান। কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল, মানিকগঞ্জ, ১৪ অক্টোবর
ছবি: সাজিদ হোসেন
৬ / ৯
এমপিওভুক্ত করার দাবিতে প্রতিবন্ধীদের জন্য বিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান কর্মসূচি, শাহবাগ, ঢাকা, ১৫ অক্টোবর
ছবি: সাবিনা ইয়াসমিন।
৭ / ৯
দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার স্বার্থে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকেশ্বরী মন্দির, ঢাকা, ১৪ অক্টোবর
ছবি: সাবিনা ইয়াসমিন
৮ / ৯
দুর্গাপূজার মহানবমী অনুষ্ঠানে পূজামণ্ডপে ছবি তুলছেন ভক্তরা। শ্রীশ্রী রমনা কালীমন্দির ও শ্রী মা আনন্দময়ী আশ্রম, ঢাকা, ১৪ অক্টোবর
ছবি: আশরাফুল আলম
৯ / ৯
পাঁচ কেজি পেঁয়াজ, দুই কেজি সয়াবিন তেল, এক কেজি মসুরের ডাল, এক কেজি চিনি একত্রে টিসিবি বিক্রি করছে ৪৬০ টাকায়। তা কিনতে ক্রেতাদের ভিড়। বৈকালি, খুলনা, ১৪ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন