এক ঝলক (১৪ আগস্ট ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৯
২৩তম সোনা জিতেই অলিম্পিক থেকে বিদায় নিলেন ফেলপস। ছবি: এএফপি

২ / ২৯
চোখ জুড়ানো মাধবীলতা। ছবিটি খুলনার ময়লাপোতা মোড় এলাকা থেকে আজ রোববার তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন।

৩ / ২৯
ডুবে যাওয়া জমি ও বিলে ঘুরে ঘুরে শাপলা তুলেছেন এই বৃদ্ধ। বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন বাজারে। ছবিটি গতকাল শনিবার দুপুরে যশোরের অভয়নগর উপজেলার ডুমুরতলা গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা।

৪ / ২৯
পানিতে নেমে পাটের আঁশ ছাড়াচ্ছেন নারীরা। ছবিটি গতকাল শনিবার সকালে ফরিদপুর সদর উপজেলার আদমপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী

৫ / ২৯
সেতু থেকে খালের পানতে লাফ দিয়ে মজার খেলায় মেতেছে শিশুকিশোরেরা। ছবিটি গতকাল শনিবার ফরিদপুর সদর উপজেলার তাহের ফকিরের ডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী

৬ / ২৯
সিডনিতে সিটিটুসার্ফ রোডে দৌড় প্রতিযোগিতা। সেখানে দৌড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি সত্যিকারের ট্রাম্প নন। এক প্রতিযোগীর এমন সাজ দেখে সবাই বেশ মজাই পেয়েছেন। ছবিটি আজ তোলা: এএফপি

৭ / ২৯
১০০ মিটার মিডলের রিলেতে সোনা জিতে অলিম্পিক থেকে বিদায় নিচ্ছেন ফেল্‌প্‌স। এটি তাঁর ২৩তম সোনা। সেই মুহূর্তে গ্যা​লারিতে ফেলেপসের মায়ের (ডানে) চোখে আনন্দের অশ্রু। পাশে সন্তানকে নিয়ে সঙ্গী নিকোল জনসন। ছবিটি গতকাল তোলা: এএফপি

৮ / ২৯
রাজধানীতে দায়িত্বরত নারী সার্জেন্টদের মধ্যে ২২ জন আজ রোববার স্কুটি পেলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে এক অনুষ্ঠানে নারী সার্জেন্টদের এ স্কুটি দেওয়া হয়। ছবি: সাবিনা ইয়াসমিন

৯ / ২৯
আগামীকাল ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। এরই প্রস্তুতির অংশ হিসেবে ধানমন্ডি-৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু জাদুঘরের আশপাশে পরিষ্কারের কাজ চলছে। ছবিটি আজ রোববার দুপুরে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসিমন

১০ / ২৯
বৃষ্টির পানিতে ভেজার আনন্দে মাতোয়ারা দুই শিশু। ছবিটি আজ রোববার খুলনার নতুন রাস্তার মোড় থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

১১ / ২৯
আগামীকাল সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ছবিটি রোববার বিকেলে রাজধানীর সার্ক ফোয়ারার সামনে থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১২ / ২৯
আগামীকাল সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ছবিটি রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৩ / ২৯
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ওঠা নিষেধ। তারপরও সেখানে সাইকেল চালাচ্ছে এক কিশোর। ছবিটি রোববার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

১৪ / ২৯
রাজধানীর শেরেবাংলা নগরে বৃক্ষমেলায় স্টল ঘুরে দেখছেন দর্শনার্থীরা। ছবিটি রোববার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

১৫ / ২৯
রাজধানীর শাহবাগ এলাকায় প্রতিদিন বিভিন্ন রকমের মুখোশ বিক্রি করে বেড়ায় এই পথশিশু। ছবি: আশরাফুল আলম

১৬ / ২৯
মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায় পাট ধোয়ার পর সাঁকোর ওপরে শুকানোর কাজে ব্যস্ত এক কৃষক। ছবি: আশরাফুল আলম

১৭ / ২৯
বাউল সাধকেরা জঙ্গিবাদের বিরুদ্ধে জাগরণমূলক গান গেয়ে জাতীয় শিল্পকলা একাডেমি থেকে শহীদ মিনার পর্যন্ত পদযাত্রা করেন৷ আজ রোববার বাংলাদেশ শিল্পকলা একাডেমি জঙ্গিবাদের বিরুদ্ধে জাগরণমূলক গানের এ আয়োজন করে। ছবি: সাইফুল ইসলাম

১৮ / ২৯
বর্ষার আকাশে উড্ডীন শোকের পতাকা। জাতীয় শোক দিবস উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে শোকের পতাকা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি টানানো হয়েছে। ছবিটি নগরীর জিরো পয়েন্ট থেকে তোলা হয়েছ। ছবি: মনিরুল আলম

১৯ / ২৯
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে একক বক্তৃতা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফকরুল আলম। বাংলা একাডেমির উদ্যোগে আজ আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ আয়োজন করা হয়। ছবি: মনিরুল আলম

২০ / ২৯
একজন পুলিশ কর্মকর্তা বাড়িওয়ালা-ভাড়াটের তথ্য সংগ্রহ করছেন। ছবিটি শনিবার দুপুরে পুরান ঢাকার পাতলা খান লেন এলাকা থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

২১ / ২৯
রামপাল কয়লাবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হলে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হবে—তাই এই প্রকল্প বাতিলের দাবিতে অন্তঃসত্ত্বা অবস্থায় অবস্থান কর্মসূচি পালন করেন গৃহবধূ মিলি খানম। ছবিটি আজ বিকেলে চট্টগ্রাম শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

২২ / ২৯
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পোস্টার করে সাজানো হচ্ছে চট্টগ্রাম শহরের বাংলাদেশ শিশু একাডেমী এলাকা। ছবিটি রোববার বেলা সাড়ে ১১টার দিকে তোলা। ছবি: জুয়েল শীল

২৩ / ২৯
জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন ফরিদপুর জেলা শাখা রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে মুজিব সড়কে মানববন্ধন করে। ছবি: আলীমুজ্জামান

২৪ / ২৯
বন্যাদুর্গত এলাকার মানুষের চলাচলের অন্যতম প্রধান বাহন নৌকা। নৌকা মেরামতের কাজ ডাঙায় তুলে সেরে নিচ্ছেন নৌকার মালিক রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাওয়ালজানি গ্রামের মো. রনি মিয়া। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: রাশেদুল হক

২৫ / ২৯
জামালপুরের সরিষাবাড়ীতে আজ রোববার ‘বঙ্গ বাহাদুর’ হাতিটিকে ফের ট্রাঙ্কুলাইজার গান দিয়ে অচেতন করা হয়। পরে পায়ে ডান্ডাবেড়ি ও দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। কামরাবাদ ইউনিয়নের কয়ড়া গ্রামের মাঠ থেকে দুপুরে ছবিটি তোলা। ছবি: শফিকুল ইসলাম

২৬ / ২৯
সিলেটে এখনো গরমের দাপটে হাঁসফাঁস অবস্থা। প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরমে হাতে ছাতা নিয়ে বের হচ্ছেন সবাই। ছবিটি আজ রোববার দুপুরে নগরের কিনব্রিজ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২৭ / ২৯
মাগুরার মহম্মদপুর উপজেলা শহরের আমিনুর রহমান কলেজকে সরকারীকরণের দাবিতে আজ রোববার কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন লোকজন কলেজের সামনের সড়কে মানববন্ধন করেন। ছবি: কবির হোসেন

২৮ / ২৯
বাতাবি লেবু। স্থানীয়ভাবে জাম্বুরা নামে পরিচিত। চাষিরা বাজারে এনেছে বিক্রির জন্য। শহরের পাইকারেরা কিনে বিভিন্ন প্রান্তে নিয়ে যাবেন এখান থেকে। ছোট-বড় প্রতিটি জাম্বুরা পাইকারি দামে বিক্রি হচ্ছে চার থেকে সাত টাকায়। ছবিটি রাঙামাটি সদরের সাপ্তাহিক হাট কুতুকছড়ি থেকে আজ রোববার সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

২৯ / ২৯
জেলা স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০১৬ আগামী ১৬ আগস্ট গাবতলী উপজেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এ খেলায় অংশ নিতে বিদ্যালয় মাঠে নিজেরাই দুই দলে ভাগ হয়ে খেলছে এরা। ছবিটি আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা উচ্চবিদ্যালয় মাঠ থেকে তোলা। ছবি: সোয়েল রানা