করোনার কারণে সরকারিভাবে পয়লা বৈশাখের সব আয়োজন বন্ধ রয়েছে। তাই সিলেটে ঘরে বসে ‘পাঠশালার’ আয়োজনে ফেসবুক লাইভে ছিল ‘করোনাকালের বৈশাখ’ শিরোনামে গান, নৃত্য ও আবৃত্তিসহ নানা আয়োজন। নিজ বাসা থেকে অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠানের এই আয়োজন পরিচালনা করেন আবৃত্তিশিল্পী নাজমা পারভিন। কাজীটুলা, সিলেট, ১৪ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
২ / ১৮
করোনার কারণে এবার পয়লা বৈশাখের কোনো আনুষ্ঠানিকতা নেই। নাগরিক বর্ষবরণের অন্যতম স্থান চারুকলায় নেই কোনো আয়োজন। ফাঁকা শাহবাগে একা একা ঘুরছেন এক ফুল বিক্রেতা। সামাজিক দূরত্ব রেখে তাঁর সাক্ষাৎকার নিচ্ছেন সাংবাদিক। ঢাকা, ১৪ এপ্রিল। ছবি: দীপু মালাকার
৩ / ১৮
রাজধানীতে বর্ষবরণের কেন্দ্রবিন্দুতে থাকা শাহবাগ এলাকা ফাঁকা। সড়কে সেনাবাহিনীর টহল। ঢাকা, ১৪ এপ্রিল। ছবি: দীপু মালাকার
৪ / ১৮
রাজধানীর বাবু বাজার এলাকায় চলাচল নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনীর তৎপরতা। ঢাকা, ১৪ এপ্রিল। ছবি: দীপু মালাকার
৫ / ১৮
রমনা পার্কের সামনের সড়কে নিস্তব্ধতা। সেখানকার পদচারী–সেতুতে বসে একটি কাক। শাহবাগ, ঢাকা, ১৪ এপ্রিল। ছবি: দীপু মালাকার
করোনার কারণে বৈশাখের আনুষ্ঠানিকতা বন্ধ। তাই সব অর্ডার বাতিল হয়েছে। কিন্তু আগে থেকে কেনা মাটি বর্ষায় নষ্ট হতে পারে আশঙ্কায় মাটির জিনিসপত্র তৈরি করে রাখছেন কুমার। গৌরিপুর পালপাড়া, নিমাইচড়া, চাটমোহর, পাবনা, ১৩ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
৮ / ১৮
রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণের আয়োজন নেই। তাই রমনা পার্কের ফটকগুলো তালাবন্ধ। ঢাকা, ১৪ এপ্রিল। ছবি: দীপু মালাকার
৯ / ১৮
মৌসুমি ফল কাঁঠাল বাজারে এসেছে। তবে দাম বেশ চড়া। কাচারিঘাট, ময়মনসিংহ, ১৪ এপ্রিল। ছবি: আনোয়ার হোসেন
১০ / ১৮
প্রতিবছর যে বৈশাখী মঞ্চ প্রাঙ্গণে হাজার হাজার মানুষের সমাগম হতো, করোনার প্রভাবে এ বছর তা ফাঁকা। জয়নুল আবদিন পার্ক, ময়মনসিংহ, ১৪ এপ্রিল। ছবি: আনোয়ার হোসেন
১১ / ১৮
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখন সুনসান নীরবতা। করোনার প্রভাবে এখানেও নেই কোনো আয়োজন। অথচ প্রতিবছর বৈশাখ মানেই শিক্ষার্থীদের হইহুল্লোড়ে মুখর থাকত ক্যাম্পাস। পাবনা, ১৪ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
১২ / ১৮
প্রতিবছর এখানেই অনুষ্ঠিত হয় রুচি বৈশাখী উৎসব। দেশের খ্যাতিমান শিল্পীদের পরিবেশনা সরাসরি দেখানো হয় টেলিভিশনে। করোনার প্রভাবে এখন তা শুধুই অতীত। পড়ে আছে জনশূন্য সেই মাঠ। সরকারি এডওয়ার্ড কলেজ মাঠ, পাবনা, ১৪ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
১৩ / ১৮
নগরের উত্তর কাট্টলী এলাকায় কোভিড-৯ শনাক্ত হয়েছে এক সবজি বিক্রেতার। তাই সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পাড়ায় পাড়ায় গিয়ে সচেতনতামূলক মাইকিং করেন। এ সময় বিনা প্রয়োজনে বের হওয়ায় কয়েকজনকে জরিমানা করা হয়। উত্তর কাট্টলী ঈশান মহাজন সড়কে, চট্টগ্রাম, ১৪ এপ্রিল। ছবি: জুয়েল শীল
১৪ / ১৮
পয়লা বৈশাখের সকালে এই সড়ক মুখর থাকে মঙ্গল শোভাযাত্রায়। করোনার প্রভাবে আজ নেই কোনো আনুষ্ঠানিকতা। জনশূন্য সড়কে শালিকের ঝাঁক। খাবার দিয়েছেন কেউ। আব্দুল হামিদ সড়ক, পাবনা, ১৪ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
১৫ / ১৮
বৈশাখের প্রথম দিন সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার দেওয়া হয়। বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরো টাকায় ৩০০ জনের খাবার তৈরি করা হয়। চৌহাট্টা, সিলেট, ১৪ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
১৬ / ১৮
আজ পয়লা বৈশাখ। ১৪২৭ সনের প্রথম দিন। প্রতিবছর পৌর পার্কে উদীচীর আয়োজনে হতো বর্ষবরণ অনুষ্ঠান। পৌর পার্ক, যশোর, ১৪ এপ্রিল। ছবি : এহসান-উদ-দৌলা
১৭ / ১৮
বৈশাখের আনন্দহীনতা বা করোনার দুশ্চিন্তা কোনোটিই ছুতে পারেনি তাঁকে। কাজের ফাঁকে ক্লান্ত শরীর এলিয়ে ঘুমিয়ে আছেন এই ভ্যানচালক। কলেজ গেট, রাধানগর, পাবনা, ১৪ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
১৮ / ১৮
বৈশাখের প্রথম দিন সিলেটে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ সিলেট’ অসহায়দের মধ্যে সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করে। জিন্দাবাজার, সিলেট, ১৪ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ