লন্ডনে সূর্যোদয়। ছবিটি গতকাল শুক্রবারের। ছবি: রয়টার্স
২ / ১৭
নদীর ওপর বরফের পাতলা স্তর ভেঙে পড়ে গিয়েছিল শেয়ালটি। আর উঠতে পারেনি। পরে প্রাণহীন শেয়ালটির ঠাঁই হয়েছে বরফের আস্ত চাঁইয়ের ভেতর। জার্মানির দক্ষিণাঞ্চল থেকে ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: এএফপি
৩ / ১৭
কিসের শীত, কিসের ঠান্ডা, হাঁস আছে তার গোসল নিয়ে। ছবিটি আজ শনিবার খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা এলাকা থেকে তোলা। ছবিঃ সাদ্দাম হোসেন
৪ / ১৭
আধুনিক মেশিনে ধান মাড়াইয়ে ব্যস্ত কৃষকেরা। ছবিটি আজ শনিবার খুলনার বটিয়াঘাটা উপজেলার চক্রাখালি এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৭
শাশুড়ি আর বউ মিলে মাষকলাই মাড়াই করছেন। ছবিটি আজ শুক্রবার সকালে ফরিদপুর সদর উপজেলার চর টেপুরাকান্দি এলাকায় পদ্মা নদীর পাড় থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
৬ / ১৭
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শিশু দিবস উপলক্ষে গভর্নমেন্ট হাউস ঘুরে দেখার সুযোগ পেয়েছে শিশু ও তাদের পরিবার। সেখানে সুযোগ পেয়ে ডাইনোসরের সঙ্গে ছবি তুলছে শিশুরা। বড়রাও বাদ যাননি। দেশটি জানুয়ারির মাসের দ্বিতীয় শনিবার শিশু দিবস হিসেবে পালন করে থাকে। ছবি: রয়টার্স
৭ / ১৭
নতুন ধান ঘরে তোলা উপলক্ষে তামিলনাড়ুতে পোঙ্গল উৎসব পালিত হয়। এরই অংশ হিসেবে নতুন চাল রান্না করে সূর্য দেবতাকে উৎসর্গ করা হবে। চলছে তার প্রস্তুতি। ছবিটি আজ শনিবার ভারতের মুম্বাই শহর থেকে তোলা। ছবি: রয়টার্স
৮ / ১৭
দুই কোরিয়াকে বিভক্তকারী হেচসন নদীতে মাছ শিকার করছেন লোকজন। ছবিটি আজ শনিবার তোলা। ছবি: রয়টার্স
শীতে পরিযায়ী পাখির কিচিরমিচির শব্দে মুখর কাপ্তাই লেক। রাঙামাটির লংগুদু উপজেলার ভাসাইন্নে আদাম এলাকার কাপ্তাই হ্রদ থেকে গতকাল শুক্রবার দুপুরে ছবিটি তোলেন সুপ্রিয় চাকমা
১১ / ১৭
শীতে পরিযায়ী পাখির কিচিরমিচির শব্দে মুখর কাপ্তাই লেক। রাঙামাটির লংগুদু উপজেলার ভাসাইন্নে আদাম এলাকার কাপ্তাই হ্রদ থেকে গতকাল শুক্রবার দুপুরে ছবিটি তোলেন সুপ্রিয় চাকমা
১২ / ১৭
বোরো ধানের বীজতলায় খাবারের খুঁজছে দুটি বক। ছবিটি আজ শনিবার দুপুরে মানিকগঞ্জের সদর উপজেলার বাগিয়া গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
১৩ / ১৭
যশোর জিলা স্কুল প্রাঙ্গণে আঞ্চলিক গণিত উৎসবে শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। ছবি: এহসান-উদ-দৌলা।
১৪ / ১৭
যশোর জিলা স্কুল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর বেলুন ও ফেস্টুন উড়িয়ে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব উদ্বোধন করা হয়। ছবি: এহসান-উদ-দৌলা।
১৫ / ১৭
ডিসেম্বর মাসজুড়ে ফুডপান্ডায় সর্বোচ্চ অর্ডারের ভিত্তিতে ব্যাংকক এয়ারওয়েজ গিভাওয়ে কনটেস্টের প্রথম রাউন্ডের বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ফুডপান্ডা ও ব্যাংকক এয়ারওয়েজের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত
১৬ / ১৭
সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে ঢাকার বিভিন্ন সড়কের পাশে তৈরি করা হচ্ছে ডিজিটাল যাত্রীছাউনি। ছবিটি শনিবার দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১৭ / ১৭
তুরাগ নদের তীর থেকে উপড়ে ফেলা হয়েছে সীমানা পিলার। নিয়ম লঙ্ঘন করে তীর দখল করে লাগানো হয়েছে ধানের চারা। ছবিটি শনিবার রাজধানীর বিরুলিয়া থেকে তোলা। ছবি: আশরাফুল আলম