এক ঝলক (১৪ জুন ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩০
অনেকটা মাছের আদলে তৈরি নৌকার রূপ নিয়েছে এই হিমবাহ। সাগর তীরে থাকা এই হিমবাহে চড়ে খেলছে দুটি শিশু। ছবিটি সম্প্রতি গ্রিনল্যান্ডের নুক সৈকত থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ৩০
কোপা আমেরিকা ফুটবলে মেক্সিকো-ভেনেজুয়েলার মধ্যে খেলার আগে মেক্সিকোর সমর্থকদের উন্মাদনা। ছবিটি স্থানীয় সময় গতকাল সোমবার তোলা। ছবি: এএফপি

৩ / ৩০
কাদায় এমনি এমনি গড়াগড়ি দেওয়া নয়, চলছে আধাসামরিক পুলিশের প্রশিক্ষণ। ছবিটি গতকাল সোমবার চীনের স্বায়ত্তশাসিত নানিং এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স

৪ / ৩০
অস্ট্রিয়ার পেট্রোনেলে ঐতিহাসিক অ্যাম্ফিথিয়েটারে আয়োজিত রোমান উৎসবে যুদ্ধের একটি দৃশ্য। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: রয়টার্স

৫ / ৩০
গাছের ডালে থোকা থোকা পাকা করমচা। টক স্বাদের এই ফলের রয়েছে নানা ​ঔষধি গুণ। ছবিটি আজ মঙ্গলবার খুলনার গল্লামারী এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন।

৬ / ৩০
ওরে গোলাপ ওরে বল, তুই ফুটবি সখী কবে। খুলনার লবণচরা এলাকা থেকে আজ মঙ্গলবার সকালে ছবিটি তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন।

৭ / ৩০
গাছের ডালে ফিঙে পাখি। ছবিটি আজ মঙ্গলবার খুলনার লবণচরা এলাকা থেকে তোলা: মো. সাদ্দাম হোসেন।

৮ / ৩০
গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে পুকুর ও ঘেরের মাছ খালে-বিলে ছড়িয়ে পড়েছে। এই মাছ ধরতে দল বেঁধে জাল ফেলছেন শৌখিন শিকারিরা। ছবিটি গতকাল সোমবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার মিনার মাঠ গোবরা এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৯ / ৩০
খাল-বিল-নদীতে পানি বাড়ছে। মাছও পাওয়া যাচ্ছে। তাই হাট থেকে মাছ ধরার চাঁই কিনে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। ছবিটি গতকাল সোমবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা এলাকা থেকে তোলা: আলীমুজ্জামান

১০ / ৩০
ফ্লোরিডার অরল্যান্ডোতে নৈশক্লাবে বন্দুকধারীর গুলিতে নিহত ব্যক্তিদের স্মরণে ফোর্ট পিয়ার্সে ইসলামিক সেন্টারে প্রার্থণা করছেন মুসল্লিরা। ছবিটি গত রোববার তোলা: রয়টার্স

১১ / ৩০
তাইওয়ানের রাজধানী তাইপের পার্কে একটি মা পাখি তার বাচ্চাকে খাওয়াচ্ছে। ছবিটি গতকাল সোমবার তোলা: এএফপি

১২ / ৩০
গাছের ডালের গর্তে বানানো বাসায় তিন ফিঙে পাখি। ছবিটি মানিকগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: আবদুল মোমিন

১৩ / ৩০
গ্রামের পাশের জলাশয় থেকে পদ্মফুল তুলে বাড়িতে ফিরছে এক শিশু। ছবিটি মঙ্গলবার বগুড়ার শেরপুর উপজেলার মাদলবাড়িয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৪ / ৩০
ফুটে আছে লাল রঙের কলাবতী ফুল। ছবিটি মঙ্গলবার সকালে পাবনার সুজানগর উপজেলার মধুপুর গ্রাম থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৫ / ৩০
শিকারের অপেক্ষায় গাছের ডালে বসে আছে ফিঙে পাখি। ছবিটি মঙ্গলবার সকালে পাবনার সুজানগর উপজেলার ভবানীপুর গ্রাম থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৬ / ৩০
আজ বিশ্ব রক্তদাতা দিবস। দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে অংশ নেয় চিকিৎসকসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা। ছবিটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামন থেকে তোলা। ছবি: হাসান রাজা

১৭ / ৩০
দেশে পবিত্র রমজান মাসে খেজুরের চাহি​দা সর্বোচ্চ পর্যায়ে থাকে। কোনো কোনো এলাকায় হঠাৎ করে খোলাবাজারে বিক্রি হওয়া খেজুরের দাম কিছুটা বেড়ে গেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্রি হচ্ছে নানা জাতের খেজুর। ছবি: হাসান রাজা

১৮ / ৩০
ঈদকে সামনে রেখে রাজধানীর বংশালের জুতার কারখানাগুলোতে শ্রমিকেরা ব্যস্ত সময় পার করছেন। চলছে নতুন নতুন জুতা তৈরির কাজ। ছবিটি মঙ্গলবার দুপুরে বংশালের আবদুল হাদী লেন এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৯ / ৩০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান মিঞার মৃত্যুতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ছবিটি সকালে কলা ভবন থেকে তোলা ছবি। ছবি: আবদুস সালাম

২০ / ৩০
রাজধানীর গুলশানের শুটিং ক্লাব সংলগ্ন এলাকায় একটি ভবন থেকে পড়ে মো. স্বপন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে আজ মঙ্গলবার। ভাইয়ে​র মৃত্যুতে ভাইয়ের কান্না। ছবি: আবদুস সালাম

২১ / ৩০
আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোতাহার হোসেন ভবন চত্বরে সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান মিঞার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ছবি: আবদুস সালাম

২২ / ৩০
বিকেলের দিকে হঠাৎ বৃষ্টিতে দুর্ভোগে পড়ে ঘরে ফেরা মানুষ। ছবিটি রূপসী বাংলা হোটেল সামনে থেকে আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে তোলা। ছবি: মনিরুল আলম

২৩ / ৩০
আবারও ডাস্টবিন চুরি। সড়কের পাশে স্থাপিত ঢাকা সিটি করপোরেশনের এই ডাস্টবিনগুলো সম্প্রতি সড়কের পাশে স্থাপন করা হয়েছে। ছবিটি কাজী নজরুল ইসলাম সড়কের সামনে থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

২৪ / ৩০
যানজটের মধ্যে অ্যাম্বুলেন্স আটকে আছে। ভেতরে শুয়ে আছেন একজন বয়স্ক ব্যক্তি। তাঁর সঙ্গে কথা বলে জানা যায়, এই দীর্ঘ যাত্রাপথে অসুস্থ বোধ করছেন। তাঁরা এই অ্যাম্বুলেন্স করে বগুড়া থেকে এসেছেন। ছবিটি কাজী নজরুল ইসলাম সড়ক থেকে আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

২৫ / ৩০
রাজধানীর শ্যামলী থেকে যাত্রা শুরু করেছেন। ঘণ্টা খানেক এক জায়গায় দাঁড়িয়ে থাকায় সিএনজিচালিত অটোরিকশায় ঘুমিয়ে গেছে ছোট বাচ্চাটি। ছবিটি কাজী নজরুল ইসলাম সড়ক থেকে আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তোলা। ছবি: মনিরুল আলম

২৬ / ৩০
দরজায় কড়া নাড়ছে বর্ষা। বর্ষার আগমনী বার্তা পেয়েই কিনা কে জানে, পেখম মেলেছে ময়ূর। ছবিটি মঙ্গলবার সকালে ঢাকা চিড়িয়াখানা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৭ / ৩০
কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়া বন্ধ হয়ে যাওয়া আশুলিয়ার নাইটিঙ্গেল মেডিকেল কলেজ খুলে দেওয়ার দাবিতে ছাত্রছাত্রীরা মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। ছবি: আশরাফুল আলম

২৮ / ৩০
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে হত্যার হুমকির প্রতিবাদে মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দলটির নেতা-কর্মীরা সমাবেশ ও মিছিল করেন। ছবি: আশরাফুল আলম

২৯ / ৩০
২৫ মের মধ্যে শ্রমিকদের বেতন দেওয়ার দাবিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। ছবি: আশরাফুল আলম

৩০ / ৩০
রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে ‘অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-অ্যাব’ আয়োজিত ইফতার অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: ফোকাস বাংলা