বৃষ্টিতে খেলায় মেতেছে শিশুরা। ছবিটি বুধবার রাজধানী মিরপুরের কালসী এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
২ / ২০
আজ বুধবার সকাল থেকেই রাজধানীর আকাশে মেঘের ঘনঘটা। থেমে থেমে ঝিরিঝির বৃষ্টি। ছবিটি সকালে হাতিরঝিল এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
৩ / ২০
হরেক জাতের আম নিয়ে গতকাল মঙ্গলবার থেকে খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়া বটতলী এলাকায় শুরু হয়েছে আম বিক্রয় ও প্রদর্শনী মেলা। সাত দিনব্যাপী এই মেলার আয়োজক খাগড়াছড়ি মারমা ফলদ বাগান মালিক সমিতি। ছবি: নীরব চৌধুরী
৪ / ২০
মধ্য লন্ডনে ২৭ তলা একটি ভবনে ভয়াবহ আগুন লেগেছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ১টা ১৬ মিনিটে আগুন লাগার খবর পায় পুলিশ। তারা জানায়, দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত। ছবি: রয়টার্স
৫ / ২০
রং মেখে সং সাজেননি তাঁরা। কয়লাখনিতে কাজ করতে গিয়ে চেহারার এমন দশা হয়েছে এই শ্রমিকদের। ছবিটি গতকাল মঙ্গলবার ভারতের বারসানা এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স
৬ / ২০
পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে টুপির পসরা সাজিয়েছেন দোকানি। ছবিটি গতকাল মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
৭ / ২০
নতুন জামাকাপড় বাড়িয়ে দেয় ঈদের আনন্দ। কুমিল্লার ইস্টার্ন ইয়াকূব প্লাজা ব্যস্ত নগরবাসী। ক্রেতাদের উপস্থিতিতে খুশি ব্যবসায়ীরাও। ছবিটি গতকাল মঙ্গলবার বিকেলে নগরের রূপসী শাড়িবিতান থেকে তোলা। ছবি: এমদাদুল হক
৮ / ২০
ঈদকে সামনে রেখে রাজধানীর অভিজাত বিপণিবিতানের দোকানিরা নতুন পোশাক সাজিয়ে রেখেছেন। ছবিটি গতকাল মঙ্গলবার বিকেলে গুলশানের পুলিশ প্লাজা কনকর্ড শপিং মল থেকে তোলা। ছবি: আবদুস সালাম
৯ / ২০
ডোবায় পদ্ম ফুল। ছবিটি আজ বুধবার সকালে পিরোজপুর শহরের থানা সড়ক থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল
১০ / ২০
নরসিংদীর কান্দারপাড় বাসস্টান্ডের কাছে গতকাল মঙ্গলবার পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কয়েকজন আহত হয়। ছবিটি সকালে তোলা। ছবি: হাসান রাজা
১১ / ২০
সুইজারল্যান্ডের বেসেলে কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এক শিল্পমেলা। মেলার আগে সেখানে দক্ষিণ আফ্রিকার এক শিল্পীর শিল্পকর্ম দেখা যাচ্ছে। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: এএফপি
১২ / ২০
রঙ্গন ফুলের ছবিটি বুধবার কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকা থেকে তোলা। ছবি: এমদাদুল হক
১৩ / ২০
ঈদ সামনে রেখে ৪৭ জন সুবিধাবঞ্চিত শিশুকে নতুন জামা দিয়েছে পাবনা বন্ধুসভা। জামা পেয়ে এই শিশুর উচ্ছ্বাসের ছবিটি বুধবার পাবনা শহরের প্রথম আলো কার্যালয় থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
১৪ / ২০
সারা দিনই রাজধানীর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। বিকেলের দিকে অনেক এলাকায় নামে বৃষ্টি। ছবিটি বুধবার বিকেলে কারওয়ান বাজার এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৫ / ২০
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে সিলেটে নগরের বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। ছবিটি মিরাবাজার এলাকা থেকে দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ
১৬ / ২০
ঈদ উপলক্ষে নতুন রং ও রূপে নদীতে নামবে পুরোনো লঞ্চ। সেই প্রস্তুতিই চলছে। ছবিটি বুধবার দুপুরে বরিশাল নদীবন্দর থেকে তোলা। ছবি: সাইয়ান
১৭ / ২০
জোয়ার ও বৃষ্টির পানিতে ভিজে গেছে বিভিন্ন কৃষিপণ্য। ভেজা আদা রোদে শুকাতে হচ্ছে। ছবিটি বুধবার বিকেলে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে তোলা। ছবি: সৌরভ দাশ
১৮ / ২০
পাহাড় ধসে বিলীন হয়ে গেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার অনেক বসতবাড়ি। ছবিটি বুধবার সকালে ইসলামপুর ইউনিয়নের টেকপাড়া এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল
১৯ / ২০
প্রজাপতির নাম শ্বেত ময়ূর বা হোয়াইট পিকক। ছবিটি বুধবার বিকেলে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ
২০ / ২০
রাজধানীর বাংলা একাডেমির মিলনায়তনে পালিত হলো বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেনের ৭০তম জন্মদিন। বুধবার সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ। এ সময় অতিথিরা লেখকের জন্মবার্ষিকী স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। ছবি: সাবিনা ইয়াসমিন