বাড়িতে শ্বাসকষ্টের রোগী আছে। শ্বাসকষ্ট বেশি হলে তাঁকে অক্সিজেন দিতে হাসপাতালে ভর্তি করাতে হয়। কিন্তু করোনার কারণে এখন হাসপাতালে ভর্তি করা কঠিন। তাই অক্সিজেন সিলিন্ডার কিনে নিয়ে বাড়ি ফিরছেন এক নারী। বানুপাড়া, হারাগাছ, রংপুর, ১৩ জুন। ছবি: মঈনুল ইসলাম
সাড়ে ছয় বছরের ছেলে ফাহিমের জ্বর। তার বাবারও করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করতে তাই নারায়ণগঞ্জ থেকে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে তাকে। পরীক্ষায় ভয় পেয়ে যায় ফাহিম। পরীক্ষা হয়েছে তার মারও। ঢাকা, ১৪ জুন। ছবি: আবদুস সালাম
৭ / ১৩
প্রায় পাঁচ বছর ধরে পয়োনালা পরিষ্কারের কাজ করেন শাওন। করোনাভাইরাস প্রতিরোধে নেই সুরক্ষা ব্যবস্থা। সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজ করে পান ৬০০ টাকা। সেগুন বাগিচা, ঢাকা, ১৪ জুন। ছবি: আবদুস সালাম
৮ / ১৩
অনেক যাত্রী ছাউনিতে এখন পণ্যের বিজ্ঞাপনের বদলে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক বার্তা প্রচার করা হচ্ছে। ধানমন্ডি, ঢাকা, ১৪ জুন। ছবি: আবদুস সালাম
৯ / ১৩
ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ গ্যালারির দেয়ালে রয়েল বেঙ্গল টাইগারের গ্রাফিতি। ধানমন্ডি, ঢাকা, ১৪ জুন। ছবি: আবদুস সালাম
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ও জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য মাইকে সচেতনতামূলক প্রচার চালাচ্ছেন সিলেট মহানগর পুলিশের সদস্যরা। কোর্টপয়েন্ট, সিলেট, ১৪ জুন। ছবি: আনিস মাহমুদ
১২ / ১৩
সিলেট নগরের কুয়ারপাড় এলাকার পঞ্চম শ্রেণির শিশু শিক্ষার্থী আদিত্য নারায়ণ। করোনার সংক্রমণের আগে লেখাপড়ার পাশাপাশি নগরের একটি ফলের দোকানে সহযোগীর কাজ করত। দোকানটি বন্ধ থাকায় দেড় মাস ধরে চা বিক্রির পেশা বেছে নিয়েছে সে। চৌহাট্টা, সিলেট, ১৪ জুন। ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৩
করোনাকালে যতটা সম্ভব বাইরে না বেরিয়ে বাসায় থাকাই নিরাপদ। তাই সময় কাটাতে নানা পথ বের করতে হয়। সেই বিবেচনায় কিনা বাসার ছাদে উঠে ঘুড়ি ওড়ানোতে মেতেছেন একজন। মোহাম্মদপুর, ঢাকা। ছবি: মানসুরা হোসাইন