এক ঝলক (১৫ জুলাই ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক এটি। পাহাড়ি আঁকাবাঁকা সড়ক এমনিতে ঝুঁকিপূর্ণ। তার ওপর ছাদে যাত্রী নিয়ে ছুটে চলেছে গাড়িটি। ছবিটি শুক্রবার বিকেলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নয়মাইল এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২ / ২৫
পাহাড়ের আঁকাবাঁকা সড়কে টায়ার নিয়ে খেলায় মেতেছে এক ত্রিপুরা শিশু। ছবিটি শুক্রবার বিকেলে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার নয়মাইল মিলন কার্বারীপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৩ / ২৫
চিকুনগুনিয়া প্রতিরোধে ঢাকা উত্তর সিটি করপোরেশন শনিবার সচেতনতামূলক শোভাযাত্রার আয়োজন করে। ছবিটি রাজধানীর গুলশান ১ নম্বর সার্কেল এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

৪ / ২৫
সিলেটের হাওর ও বিলে নতুন পানি আসায় হাওরপাড়ের মানুষদের এক স্থান থেকে অন্য স্থানে যেতে নৌকা ব্যবহার করতে হচ্ছে। ছবিটি শুক্রবার সিলেট সদর উপজেলার বাওরকান্দি হাওর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৫ / ২৫
ভাবছেন সবাই ওপরে কেন তাকিয়ে আছেন? তাঁরা আসলে ফরাসি বিমানবাহিনীর উড়োজাহাজের মহড়া দেখছেন। বাস্তিল দিবস উপলক্ষে গতকাল শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসের শঁজে-লিজেতে সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়। তাতে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের সেনারা অংশ নেন। প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর আমন্ত্রণে এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দিনের সফর শেষে কালই ফ্রান্স ছাড়েন ট্রাম্প। ছবি: রয়টার্স

৬ / ২৫
উলট চণ্ডালের  ছবিটি রাঙামাটি শহরের রাজবাড়ি সড়ক এলাকা থেকে শনিবার তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৭ / ২৫
১৭তম ফিনা ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া রাশিয়ার দুই প্রতিযোগী পানির নিচে নানা ধরনের কসরত দেখান। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে গতকাল শুক্রবার শুরু হওয়া এই চ্যাম্পিয়নশিপ চলবে ৩০ জুলাই পর্যন্ত। ছবি: রয়টার্স

৮ / ২৫
রোদের আলোয় উদ্ভাসিত হলদে ফুলের রূপ। ছবিটি শনিবার খুলনার সোনাডাঙ্গা বাইপাস লিংক সড়ক এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৯ / ২৫
সিলেটে শহরে এক পশলা বৃষ্টিতে ভিজেছে জবা ফুল। ছবিটি শুক্রবার সিলেট নগরের টিলাগড় এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১০ / ২৫
খাবারের খোঁজে চক্কর দিচ্ছে বক। ছবিটি শনিবার সকালে খুলনার সোনাডাঙ্গা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১১ / ২৫
ফুল থেকে মধু সংগ্রহ করছে কালো ভ্রমর। ছবিটি শুক্রবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার বানাশুয়া রেলসেতু এলাকা থেকে তোলা। ছবি: এমদাদুল হক

১২ / ২৫
ফসল বহন করতে প্রয়োজন হয় বাঁশ ও বেতের তৈরি ‘খাবাং’। প্রবীণ বতেন্দ্র ত্রিপুরা খাবাং তৈরিতে পারদর্শী। তিনি একটি খাবাং ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি করেন। ছবিটি শুক্রবার বিকেলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নয়মাইল মিলন কার্বারীপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১৩ / ২৫
ঢাকা মহানগরের জলাবদ্ধতা নিরসনে সামগ্রিক ও বহুমাত্রিক কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে শনিবার সকালে রাজধানীর মৌচাক মোড় এলাকায় মানববন্ধন ও সমাবেশ করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন। ছবি: আবদুস সালাম

১৪ / ২৫
নিউইয়র্ক সিটিতে ‘ডায়পার ডারবি’ হামাগুড়ি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গতকাল শুক্রবার। সেখানে অনেক অভিভাবক শিশুদের নিয়ে আসেন। ডায়পারের প্রচারণার জন্যই ছিল এই আয়োজন। ছবি: রয়টার্স

১৫ / ২৫
আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী পিংক সিনেমা খ্যাত তাপসী পান্নু। আন্তর্জাতিক ইন্ডিয়ান ফিল্ড অ্যাকাডেমি (আইআইএফএ) এবার তাদের ১৮তম এই আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের নিউজার্সির ইস্ট রাদারফোর্ডে মেটলাইফ স্টেডিয়ামে। ছবি: এএফপি

১৬ / ২৫
মহাসড়কে নছিমন-করিমন চলাচল নিষিদ্ধ হলেও নিষেধাজ্ঞা মানছেন না অনেকে। অনেকে অতিরিক্ত আরোহীও বহন করছেন। ছবিটি আজ শনিবার বিকেলে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগরের তালতলা এলাকা থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

১৭ / ২৫
দুর্গম এলাকায় ট্রাক্টর আসে না। তাই গরু দিয়ে জমিতে মই দিতে হয় পাহাড়িদের। আমন ধানের জন্য জমি তৈরি করছেন এক কৃষক। ছবিটি আজ শনিবার সকালে খাগড়াছড়ি সদরের ছোটগাছবান এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১৮ / ২৫
বন্যা এবং যমুনা নদীর ভাঙনের কারণে শিশুটি তার পরিবারের সঙ্গে বাঁধের অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছে। ছবিটি আজ শনিবার দুপুরে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ঘুঘুমারী এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৯ / ২৫
রাঙামাটিতে হানিকুইন জাতের আনারসের ফলন ভালো হয়েছে। বিক্রি করতে বাগান থেকে নৌকাযোগে রাঙামাটি শহরে আনারস এনেছেন এক চাষি। ছবিটি শনিবার রাঙামাটি সরকারি কলেজ এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

২০ / ২৫
শনিবার দুপুরে বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধিত নিয়োগবঞ্চিত জাতীয় ঐক্য পরিষদ। ছবি: আশরাফুল আলম

২১ / ২৫
চট্টগ্রাম নগরের ডিটি রোডে ফুটপাত দখলের ব্যবসা করছেন ব্যবসায়ীরা। এতে করে পথচারী ও যান চলাচল বিঘ্নিত হচ্ছে। ছবিটি শনিবার পশ্চিম মাদারবাড়ী এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

২২ / ২৫
খালে-বিলে পানি বাড়ার সঙ্গে সঙ্গে নৌকার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। তাই নিজের নৌকাটি মেরামত করে নিচ্ছেন একজন। ছবিটি আজ শনিবার ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের তাইজা মণ্ডলের ডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২৩ / ২৫
রাজশাহীতে পদ্মার পানি বাড়তে শুরু করেছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে নতুন মাছও পাওয়া যাচ্ছে। মাছ ধরছে এক কিশোর। ছবিটি শনিবার বিকেলে বরশি এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম

২৪ / ২৫
মশা রোধে ‘ব্যর্থ হওয়ায়’ ঢাকার দুই মেয়রকে লালকার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেছেন লেখক-শিল্পী-ছাত্র-শিক্ষক সাংবাদিক ও নাগরিকেরা। ছবিটি শনিবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

২৫ / ২৫
‘ঢাকা: মেমোরিস অর লস্ট’ শিরোনামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা। ছবিটি শনিবার গুলশানের ডিএনসিসি কার্যালয় থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন