এক ঝলক (১৪ জুলাই ২০২১)

১ / ১৫
মহামারির মধ্যে নতুন আতঙ্ক হয়ে ফিরে এসেছে ডেঙ্গু। মশাবাহিত এই রোগের প্রকোপ থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই। সিলেট নগরে ফেরি করে মশারি বিক্রির জন্য দাঁড়িয়ে আছেন এক ক্ষুদ্র ব্যবসায়ী। আজকে দুপুরে সিলেট নগরের সুরমা পয়েন্ট, সিলেট, ১৪ জুলাই।
ছবি: আনিস মাহমুদ
২ / ১৫
করোনাভাইরাসে টিকার জন্য প্রবাসী বাংলাদেশিরা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আজ সকালে বিক্ষোভ করেন। ঢাকা, ১৪ জুলাই।
ছবি: সাজিদ হোসেন
৩ / ১৫
বর্ষার বৃষ্টিতে মাঠঘাট টইটম্বুর। সেখানে গ্রামের দুরন্ত ছেলেরা দুরন্তনায় মেতে উঠেছে। লাঠিমারঘন, গাবতলী উপজেলা, বগুড়া, ১৪ জুলাই।
ছবি: সোয়েল রানা
৪ / ১৫
বর্ষাকালে বাড়ির আনাচকানাচে পানি থাকে। সেখানে অনেকেই হাঁস লালনপালন করেন। তাই হাটে হাঁসের ছানা বিক্রি করতে এসেছেন এক ব্যক্তি। লালবাগ হাট, রংপুর, ১৪ জুলাই।
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৫
পাবনা জেনারেল হাসপাতালে অক্সিজেন সংকট দূর করতে বিভিন্ন মাধ্যম থেকে উপহার হিসেবে আসছে অক্সিজেন সিলিন্ডার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দুই দিনে ৫০টি সিলিন্ডার ও ৫০টি মেশিন হাসপাতালে পৌঁছে দেয় একটি বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান। জেনারেল হাসপাতাল, পাবনা, ১৪ জুলাই।
ছবি: হাসান মাহমুদ
৬ / ১৫
নদীভাঙনে ঘরবাড়ি, এমনকি বসতভিটা হারিয়ে এ রকম খোলা জায়গায় নির্ঘুম রাত পার করেন পাখি বেগম, রুপবান বেগমের মতো অনেকে। লঞ্চঘাট সড়ক, রাজবাড়ী, ১৪ জুলাই।
ছবি: এম রাশেদুল হক
৭ / ১৫
সারা দেশে কঠোর বিধিনিষেধের শেষ দিনে রাজধানীতে ব্যক্তিগত গাড়ির চাপ ছিল প্রচুর। ধানমন্ডির রাসেল স্কয়ারের সামনে চেকপোস্টে বিভিন্ন গাড়ির কাগজপত্র চেক করছেন কর্তব্যরত পুলিশ সদস্যরা।
ছবি: সাজিদ হোসেন
৮ / ১৫
আগামীকাল থেকে শুরু হচ্ছে দূরপাল্লার যানবাহন চলাচল। সায়েদাবাদ বাস টার্মিনালে যানবাহন পরিষ্কারে ব্যস্ত শ্রমিকেরা। ১৪ জুলাই, ঢাকা।
ছবি: তানভীর আহাম্মেদ
৯ / ১৫
আজ কঠোর বিধিনিষেধ শেষ হচ্ছে। রাত ১২টার পর শুরু হবে গণপরিবহন চলাচল। তাই ধোয়ামোছায় ব্যস্ত মোটরশ্রমিকেরা। কেন্দ্রীয় বাস টার্মিনাল, রংপুর, ১৪ জুলাই।
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৫
বড়দের পাশাপাশি শিশুরাও করোনায় আক্রান্ত হচ্ছে। অক্সিজেন মাস্ক মুখে করোনায় আক্রান্ত এক শিশু, করোনা ইউনিট, ঢাকা শিশু হাসপাতাল, ১৪ জুলাই।
ছবি: আশরাফুল আলম
১১ / ১৫
কঠোর বিধিনিষেধের ১৩তম দিনে রাজধানীর শেরেবাংলা নগর সড়কে পুলিশের চেকপোস্ট। মিরপুর রোড, ১৩ জুলাই।
ছবি: দীপু মালাকার
১২ / ১৫
মাস্ক বিক্রির জন্য ফুটপাতে বসে আছেন বিক্রেতা। ছবিটি সকালে সিলেট নগরের বন্দরবাজার এলাকা থেকে তোলা। সিলেট, ১৪ জুলাই।
ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৫
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চলমান বিধিনিষেধ ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই পর্যন্ত শিথিল করেছে সরকার। বৃহস্পতিবার থেকে ট্রেনসহ চলাচল করবে সব ধরনের গণপরিবহন। স্টেশনে দুই সপ্তাহ ধরে বন্ধ থাকা ট্রেন ধোয়া-মোছার কাজে ব্যস্ত রেলশ্রমিক। সিলেট রেলওয়ে স্টেশন, ১৪ জুলাই।
ছবি: আনিস মাহমুদ
১৪ / ১৫
এখন উত্তাল যমুনা নদী। ডুবে গেছে চরাঞ্চল। সেখানকার মহিষের পাল এনে চরানো হচ্ছে। বুরঙ্গী বিল, গাবতলী, বগুড়া, ১৪ জুলাই।
ছবি: সোয়েল রানা
১৫ / ১৫
সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীন ৫৬ ই বেঙ্গলের ব্যবস্থাপনায় দোয়েল চত্বর এলাকায় পাঁচ শতাধিক পরিবারের মধ্যে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ঢাকা, ১৪ জুলাই।
ছবি: শুভ্র কান্তি দাশ