এক ঝলক (১৪ ডিসেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২১
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে হত্যাকারীরা মেতে উঠেছিল পৈশাচিক উল্লাসে। আমরা হারিয়েছিলাম দেশের কৃতি সন্তানদের। বাঙালি আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে দিনটিকে। ছবি: সংগৃহীত

২ / ২১
প্রতিবারের মতো এবারও নানা কর্মসূচিতে বুদ্ধিজীবী দিবস পালন করছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। যশোরের শংকরপুর বধ্যভূমিতে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। ছবি: এহসান-উদ-দৌলা

৩ / ২১
রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আজ সোমবার বুদ্ধিজীবী হত্যার প্রতীকী দৃশ্য তুলে ধরে কেন্দ্রীয় খেলাঘরের শিশুশিল্পীরা। ছবি: মনিরুল আলম

৪ / ২১
কুয়াশা ঢাকা পড়ন্ত বেলায় ধান নিয়ে বাড়ি ফিরছেন কৃষকেরা। ছবিটি গতকাল সোমবার পিরোজপুরের বলেশ্বর সেতু এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৫ / ২১
শহীদ বুদ্ধিজীবী দিবসে আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অন্যরা রাজধানীর রায়েরবাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ছবি: মনিরুল আলম

৬ / ২১
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ বুদ্ধিজীবী দিবসে জামায়াত শিবির নিষিদ্ধ করা ও যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে পতাকা মিছিল বের করে ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’। ছবি: সাহাদাত পারভেজ

৭ / ২১
‘আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে জাতীয়-আন্তর্জাতিক সকল চক্রান্ত রুখে দাড়াও’ এই ব্যানারে মানববন্ধন করে প্রজন্ম’ ৭১। ছবিটি রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে তোলা। ছবি: মনিরুল আলম

৮ / ২১
ছোট্ট তিন্নি, মায়ের সঙ্গে এসেছে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। লাল-সবুজের পোশাক ও মাথায় পতাকা নিয়ে সেজেছে সে। ছবিটি আজ সোমবার রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৯ / ২১
শহীদ বুদ্ধিজীবী মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলের শ্রদ্ধা জানাতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষায়। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: আশরাফুল আলম

১০ / ২১
কুচকাওয়াজের বাছাই পর্বে অংশ নিচ্ছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে এই বাছাই অনুষ্ঠিত হয়। ছবিটি আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১১ / ২১
বাংলাদেশ শিশু একাডেমী চট্টগ্রামের উদ্যোগে আজ সোমবার বিকেলে একাডেমীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১২ / ২১
প্রতীক দেওয়া পোস্টার টানাচ্ছেন কয়েকজন। ছবিটি আজ সোমবার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মডার্ন রোড থেকে তোলা। ছবি: সাইয়ান, বরিশাল

১৩ / ২১
আসন্ন পৌরসভা নির্বাচনে পছন্দের মার্কা পেয়ে উচ্ছ্বসিত দুই মহিলা কাউন্সিলর পদপ্রার্থী। ছবিটি আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৪ / ২১
প্রতীক বরাদ্দের সঙ্গে সঙ্গেই পৌরসভা নির্বাচনে প্রার্থীদের নিয়ে মাইকে প্রচারের জন্য মার্কাসহ নানা স্লোগান রেকর্ডিংয়ে ব্যস্ত কর্মীরা। ছবিটি যশোর শহরের মাইকপট্টি এলাকা থেকে আজ সোমবার দুপুরে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

১৫ / ২১
দিনাজপুরে ইসকন মন্দির ও কান্তজিউ মন্দির, কুমিল্লার জগন্নাথ মন্দিরে হামলা এবং সারা দেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আজ সোমবার সকালে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) ও সনাতন বিদ্যার্থী সংসদ। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

১৬ / ২১
চট্টগ্রাম নগরের শহীদ মিনারে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ সোমবার সমাবেশ ও প্রদীপ প্রজ্বলন করে ‘মুক্তিযোদ্ধার সন্তান’—এর বৃহত্তর চট্টগ্রামের সদস্যরা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

১৭ / ২১
প্রতিবছরের মতো এবারও মহান বিজয় দিবসে রাজধানীর গুলশান এলাকায় বিজয় শোভাযাত্রা বের করার প্রস্তুতি নিচ্ছে ট্রান্সকম ফুড লিমিটেড কর্তৃপক্ষ। শোভাযাত্রার বিভিন্ন উপকরণে তুলির শেষ আঁচড় দিচ্ছেন শিল্পী সাইদুল হক জুইস। ছবিটি আজ সোমবার সকালে গুলশান ১ নম্বর সার্কেলে অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয় থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ২১
মহান বিজয় দিবসকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এবং এর আশপাশের এলাকায় প্রায় ৮০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করছে ঢাকা মহানগর পুলিশ। সোহরাওয়ার্দী উদ্যানেই লাগানো হচ্ছে ৫৫টি ক্যামেরা। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১৯ / ২১
রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আয়োজিত প্রতিবন্ধিতা ও দুর্যোগ বিষয়ক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা হোসেন। ছবি: সাজিদ হোসেন

২০ / ২১
সেক্টর কমান্ডারস ফোরাম আজ সোমবার দুপুরে রাজধানীর গুলশানে পাকিস্তান দূতাবাস ঘেরাও করতে গেলে বনানী মাঠের সামনে পুলিশ তাদের আটকে দেয়। ছবি: সাজিদ হোসেন

২১ / ২১
মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ও বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে আজ সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তনের পাদদেশে স্মৃতিচারণা অনুষ্ঠান ও প্রদীপ প্রজ্বলন করে। ছবি: সাইফুল ইসলাম