এক ঝলক (১৪ ডিসেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৪
পড়ন্ত বিকেলে ফসলের খেতে কাজ করছেন কৃষকেরা। ছবিটি গতকাল মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার ছুটি ভাটবাউর গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

২ / ৩৪
বরফের ভাস্কর্যের প্রদর্শনী চলছে চীনের হারবিনে। একটি ভাস্কর্য ঠিকঠাক রাখতে কাজ করছেন শিল্পীরা। ছবিটি মঙ্গলবারের। ছবি: রয়টার্স

৩ / ৩৪
দর্শনার্থীদের দেওয়া খাবার খাওয়ার জন্য ভিড় জমিয়েছে মাছের দল। ছবিটি ভারতের রাজস্থানের আজমীরের আনা সাগর লেক থেকে মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স

৪ / ৩৪
সংবিধান সংশোধনের দাবিতে ব্রাসিলিয়ায় ব্রাজিলের ন্যাশনাল কংগ্রেসের সামনে বিক্ষোভ করছে সরকারবিরোধীরা। আন্দোলনকারীরা এ সময় বাসে আগুন ধরিয়ে দেয়। সেখান থেকে সিগারেটের আগুন ধরাচ্ছেন এক ব্যক্তি। ছবি: রয়টার্স

৫ / ৩৪
শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আজ বুধবার সকালে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

৬ / ৩৪
উইজডম নামের প্রায় ৬৬ বছর বয়সী অ্যালবাট্রস পাখিটি ডিমে তা দিচ্ছে। ছবিটি যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের জাতীয় বন্য প্রাণীশালা থেকে তোলা। ছবি: রয়টার্স

৭ / ৩৪
পর্তুগালের লিসবনে দরিদ্র মানুষের জন্য খাবার সংগ্রহ করতে সান্তা ক্লজের পোশাক পরে রাস্তায় নেমেছে একদল শিশু। ছবি: রয়টার্স

৮ / ৩৪
​বড়দিন উপলক্ষে আট লাখের বেশি বাল্ব দিয়ে সাজানো হয়েছে সিঙ্গাপুরের ইউনিভার্সেল স্টুডিও। বর্ণিল আলোর উৎ​সবে শামিল হতে আসছে শত শত পর্যটক। ছবি: রয়টার্স

৯ / ৩৪
ইসর​ায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আসদোদে একটি সৈকতের কাছে ছবি তোলার জন্য পোজ দিচ্ছে তিন শিশু। ছবি: রয়টার্স

১০ / ৩৪
একদিন পরই ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটি সামনে রেখে জাতীয় পতাকা কিনছেন ক্রেতারা। ছবিটি আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১১ / ৩৪
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক বানাচ্ছেন এক বিক্রেতা। ছবিটি আজ বুধবার রাজধানীর দোয়েল চত্বর এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১২ / ৩৪
শিকারের অপেক্ষায় ধানের খেতে বসে আছে পাখিটি। ছবিটি বুধবার খুলনার সোনাডাঙ্গা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১৩ / ৩৪
পথের ধারে ফুটে আছে শিশিরভেজা বুনোফুল। ছবিটি বুধবার সকালে পাবনা সদরের গাছপাড়া বাইপাস এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৪ / ৩৪
তারের ওপর বসে খাবার খাচ্ছে ফিঙেটি। ছবিটি বুধবার সকালে পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি গ্রাম থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল

১৫ / ৩৪
বিলে খাবারের সন্ধানে ওড়াউড়ি করছে পাখি। ছবিটি আজ বুধবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জলকরকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৬ / ৩৪
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে চট্টগ্রাম নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের ঢল নামে। এ উপলক্ষে শহীদ মিনারে চলছে রং করা ও পরিচ্ছন্নতার কাজ। ছবিটি আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তোলা। ছবি: জুয়েল শীল

১৭ / ৩৪
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফরিদপুর টাউন থিয়েটার চত্বরে রায়ের বাজার বধ্যভূমির প্রতীকী তুলে ধরা হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। ছবিটি আজ বুধবার সকালে ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকায় টাউন থিয়েটার চত্বর থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৮ / ৩৪
অভিভাবকের সঙ্গে রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসেছে ছোট্ট শিশুটি। ছবি: আবদুস সালাম

১৯ / ৩৪
ফুলে ফুলে ছেয়ে গেছে রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বেদি। ছবি: আবদুস সালাম

২০ / ৩৪
বড়দের পাশাপাশি ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে শিশু-কিশোরেরাও। ছবিটি বুধবার রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২১ / ৩৪
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি থিয়েটার জয়বাংলার বিনম্র শ্রদ্ধা। ছবি: আবদুস সালাম

২২ / ৩৪
একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি দুই শিশুর বিনম্র শ্রদ্ধা। ছবিটি বুধবার রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৩ / ৩৪
মঙ্গলবার রাতে একটি ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাজধানীর হাতিরঝিলের লেকে ছিটকে পড়ে। স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনায় চালক আহত হয়েছেন। গাড়িটি লেকে পড়ে আছে। ছবিটি বুধবার সকালে হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৪ / ৩৪
নির্বাচন নিয়ে প্রথম আলোর আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশ নেওয়া প্রার্থী ও বিশিষ্ট ব্যক্তিরা। ছবি: সাইফুল ইসলাম

২৫ / ৩৪
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কর্ণফুলী নদীর মোহনায় পণ্যবাহী এমভি ল্যাবস-১ নামে লাইটার জাহাজ আজ বুধবার সকালে ডুবে যায়। ছবিটি বেলা তিনটার দিকে তোলা। ছবি: সৌরভ দাশ

২৬ / ৩৪
সরকার কর্তৃক ব্রহ্মপুত্র নদতীরবর্তী চরাঞ্চল এলাকার বসতভিটা অধিগ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে একটি প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয় গ্রামবাসী। ছবিটি আজ বুধবার বিকেলে ময়মনসিংহ সদরের সিরতা ইউনিয়নের কোনাপাড়া মোড় থেকে তোলা। ছবি: জগলুল পাশা

২৭ / ৩৪
দেশে শীতের প্রকোপ বাড়ছে। রোদেলা দুপুরে বাড়ির উঠানে বসে লেপ সেলাই করছেন গৃহিণী মনোয়ারা ও রহিমা বেগম। ছবিটি আজ বুধবার জয়পুরহাট জেলার কালাই উপজেলার বেগুন গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২৮ / ৩৪
সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রকৃতিকন্যা জাফলংয়ের পিয়াইন নদের পানি কমেছে। এই সুযোগে নিজের নৌকা মেরামত করে নিচ্ছেন মাঝিরা। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: আনিস মাহমুদ

২৯ / ৩৪
‘ঐক্য গড়ো বাংলাদেশ, সাম্প্রদায়িকতা হবে শেষ’ স্লোগানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসবে শিশু শিল্পীরা দলীয় সংগীত পরিবেশন করে৷ ছবিটি আজ বুধবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

৩০ / ৩৪
নগরজুড়ে লাল-সবুজ পতাকা৷ শহরের বিভিন্ন সড়কে লাল-সবুজে ছেয়ে আছে৷ আজ বুধবার বিকেলে রাজধানীর পরীবাগ মোড় থেকে ছবিটি তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

৩১ / ৩৪
ঝুঁকি নিয়ে এভাবেই কাজ করছেন তাঁরা। আজ বুধবার বিকেলে রাজধানীর পরীবাগ মোড়ে একটি উচ্চ ভবনে শ্রমিকেরা কাজ করছেন। অথচ শরীর ও মাথায় নিরাপত্তার পোশাক নেই৷ ছবি: সাবিনা ইয়াসমিন

৩২ / ৩৪
২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে নারায়ণগঞ্জ মহানগরী। ছবিটি আজ বুধবার বিকেলে শহরে বঙ্গবন্ধু সড়ক থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

৩৩ / ৩৪
রাজধানীর ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনের ফুটপাতের দোকানে প্রতিদিনই শিক্ষার্থীরা ভিড় করে কেনাকাটা করছেন। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: জাহিদুল করিম

৩৪ / ৩৪
১২ ডিসেম্বর রাজধানীর পুরোনো বিমানবন্দর এলাকায় মহান বিজয় দিবসে সব বাহিনীর কুচকাওয়াজের মহড়া চলছিল। একপর্যায়ে আকাশে বিমানবাহিনীর নানা মহড়া প্রদর্শন করা হয়। ছবি: জাহিদুল করিম