এক ঝলক (১৪ ডিসেম্বর, ২০২০)

১ / ১৮
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফরিদপুর প্রথম আলো বন্ধুসভার সদস্যরা শহরের পুরান বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ফরিদপুরে শহীদ মুক্তিযোদ্ধার নামখচিত বেদিতে মোমবাতি প্রজ্বালন করেন
ছবি: প্রথম আলো
২ / ১৮
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা সীমান্তের শূন্য রেখা থেকে কয়েক হাত দূরে বাংলাদেশ অংশে অবস্থিত মুক্তিযুদ্ধের এই স্মৃতিচিহ্ন। প্রায় ছয়-সাত বছর আগে এর সৌন্দর্যবর্ধন করা হলেও বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের এই স্মৃতিচিহ্ন অবহেলায় ও অযত্নে পড়ে আছে
ছবি: শাহাদৎ হোসেন
৩ / ১৮
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নারায়ণগঞ্জ জেলা সংসদ
ছবি: দিনার মাহমুদ।
৪ / ১৮
বিজয় দিবস উপলক্ষে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে আয়োজিত প্রদর্শনীর প্রস্তুতি চলছে
ছবি: সাইফুল ইসলাম
৫ / ১৮
মুজিব বর্ষ উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাড়া খালবালা গ্রামে জাতির জনকের প্রতি ভালোবাসা ফুটিয়ে তোলা হয়েছে সবজিখেতে
ছবি: কামরান পারভেজ
৬ / ১৮
আমন ধান কেটে ঘরে এনেছেন কৃষক। চলছে ধানমাড়াইয়ের কাজ। ছবিটি দিনাজপুরের বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের ভবানীপুর গ্রাম থেকে তোলা
ছবি: রাজিউল ইসলাম
৭ / ১৮
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজশাহী নগরের শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীর নিকটে টি-বাঁধসংলগ্ন বাবলা বন বধ্যভূমি মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এরপর সেখানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। রাজশাহী, ১৪ ডিসেম্বর
ছবি: শহীদুল ইসলাম
৮ / ১৮
চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া রেঞ্জ কার্যালয়ের পার্শ্ববর্তী গর্জন বাগানে বনভূমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদে শপথ নিচ্ছেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন বিভিন্ন রেঞ্জ ও বিট কার্যালয়ের কর্মকর্তারা। সাতকানিয়া, চট্টগ্রাম, ১৪ ডিসেম্বর
ছবি: মামুন মুহাম্মদ
৯ / ১৮
কুমিল্লা নগর শিশু উদ্যানে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক এবং বিভিন্ন সামাজিক–সাংস্কৃতিক সংগঠনের নেতারা। কুমিল্লা, ১৪ ডিসেম্বর
ছবি: এম সাদেক
১০ / ১৮
খাবারের খোঁজে লোকালয়ে ঘুরছে কালো মুখ হনুমানটি। উৎসুক মানুষ ভিড় করছে এটিকে দেখতে। কেউ কেউ আবার মুঠোফোনে ছবি তুলছে। পাওয়ার হাউস মোড়, খুলনা, ১৪ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৮
ধান সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় বাঁশের তৈরি এই গোলা। প্রকারভেদে প্রতিটি গোলা বিক্রি হচ্ছে ২৫০ থেকে ১ হাজার টাকায়। পুষ্পপাড়া, পাবনা, ১৪ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
১২ / ১৮
জাতীয় সংসদ ভবনের সামনে পতাকা বিক্রি করছেন একজন। বিজয়ের মাসে রাজধানীতে অনেকেই পতাকা বিক্রি করে আয় করেন। লাল–সবুজের জাতীয় পতাকার আকারভেদে ১০ থেকে ২০০ টাকার মধ্যে বিক্রি হয়। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, ১৪ ডিসেম্বর
ছবি: সাবিনা ইয়াসমিন
১৩ / ১৮
খেতের ওপর দিনদুপুরে নেমে এসেছে প্যাঁচা। উগলছড়িবিল, বাঘাইছড়ি উপজেলা, রাঙামাটি, ১৩ ডিসেম্বর
ছবি: নীরব চৌধুরী
১৪ / ১৮
মানিক মিয়া অ্যাভিনিউয়ের ফাঁকা রাস্তায় বড় বোন রুবাইয়া ইসলামকে মোটরসাইকেল চালানো শেখাচ্ছে ছোট বোন নাদিয়া। ঢাকা, ১৩ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার
১৫ / ১৮
শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, মিরপুর, ১৪ ডিসেম্বর
ছবি: আশরাফুল আলম
১৬ / ১৮
বায়তুল মোকাররম মসজিদে আল্লামা কাসেমীর নামাজের জানাজায় অংশ নেন মুসল্লিরা। ঢাকা, ১৪ ডিসেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
১৭ / ১৮
দুই বান্ধবী এসেছে পতাকা হাতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আজ সকালে রায়েরবাজার বধ্যভূমিতে
ছবি: সাবিনা ইয়াসমিন।
১৮ / ১৮
শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি ফুলেল শুভেচ্ছা জানাতে এসেছে শিশু ইফফাত। গতকাল সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে
ছবি- আশরাফুল আলম