ফ্রান্সের রাজধানী প্যারিসের ছয়টি স্থানে বোমা হামলার পর আতঙ্কে একে অপরকে জড়িয়ে ধরেন ওই সব এলাকার লোকজন। পরে ওই সব স্থান থেকে লোকজনকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। ছবিটি আজ শহরের কেন্দ্রস্থলে বাটাক্লঁ কনসার্ট হলের সামনে থেকে তোলা। ছবি: এএফপি
২ / ১৯
ফ্রান্সে আয়োজিত ট্রফি এরিক বোমপার্ড আইএসইউ গ্র্যান্ড প্রিক্স অব ফিগার স্কেটিং প্রতিযোগিতায় রাশিয়ার প্রতিযোগী তাতিয়ানা ভোলোসোঝার ও ম্যাক্সিম ত্রাঙ্কোভের মনোমুগ্ধকর পরিবেশনা। ছবিটি শুক্রবার বোরডক্স থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ১৯
রাশিয়া ২০১৮ ফিফা বিশ্বকাপের বাছাই পর্বের আর্জেন্টিনা-ব্রাজিলের মধ্যকার ম্যাচের একটি মুহূর্ত। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়। ছবি: এএফপি
৪ / ১৯
রাশিয়া ২০১৮ ফিফা বিশ্বকাপের দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। খেলা শেষে আর্জেন্টিনার অ্যাঞ্জেল ডি মারিয়ার সঙ্গে ব্রাজিলের উইলিয়ানের জার্সি বিনিময়। ছবি: এএফপি
৫ / ১৯
ফ্রান্সে আয়োজিত ট্রফি এরিক বোমপার্ড আইএসইউ গ্র্যান্ড প্রিক্স অব ফিগার স্কেটিং প্রতিযোগিতায় ফ্রান্সের প্রতিযোগী লরিন লেকাভেলিয়ারের একক পরিবেশনা। ছবিটি শুক্রবার বোরডক্স থেকে তোলা। ছবি: এএফপি
৬ / ১৯
মেহেরপুরের গাংনী উপজেলায় এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ব্রিটিশদের গড়ে তোলা নীলকুঠির কিছু ভগ্নাংশ। ছবিটি উপজেলার ভাটপাড়া গ্রামে কাজলা নদীর তীর থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া
৭ / ১৯
ব্রিটেনে আয়োজিত চায়নিজ ফেস্টিভ্যাল অব লাইটে বিশাল ড্রাগন আকৃতির আলো ঝলমলে একটি বাতি। উইল্টশায়ার থেকে বৃহস্পতিবার তোলা ছবিটি প্রকাশ করা হয় গতকাল। ছবি: আইএএনএস
৮ / ১৯
বিদ্যুতের এই তারই যেন কাঠবেড়ালিটির এক গাছ থেকে আরেক গাছে যাওয়ার পথ। ছবিটি আজ খুলনার সরকারি বি এল কলেজের পাশ থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন, খুলনা
৯ / ১৯
হামলায় রক্তাক্ত হয়েছে ফ্রান্সের প্যারিসের বাটাক্লঁ কনসার্ট হল। আজ শনিবার সকালে হলের বাইরে এভাবেই পড়ে থাকতে দেখা গেল এক জোড়া জুতা। ছবি: রয়টার্স
১০ / ১৯
হামলায় রক্তাক্ত হয়েছে ফ্রান্সের প্যারিসের বাটাক্লঁ কনসার্ট হল। আজ শনিবার সকালে হলের বাইরে এভাবেই পড়ে থাকতে দেখা গেল এক জোড়া জুতা ও গায়ের কাপড়। ছবি: রয়টার্স
১১ / ১৯
আলুখেতের পরিচর্যায় ব্যস্ত দুই কৃষক। ছবিটি আজ শনিবার বগুড়ার সদর উপজেলার সাতশিমুলিয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১২ / ১৯
সারা দেশে আজ শনিবার জাতীয় পর্যায়ে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। ছবিটি আজ সকালে বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৩ / ১৯
শীতকালীন সবজি বাঁধাকপির পরিচর্যা। ছবিটি আজ পাবনার আটঘরিয়ার সোনাকান্দুর গ্রাম থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ, পাবনা
১৪ / ১৯
চিরসবুজ বৃক্ষ ছাতিমের তীব্র গন্ধযুক্ত এই ফুলের ভেষজ গুণও আছে। হেমন্তের মাঝামাঝি সময়ে ফোটে এই ফুল। ছবিটি আজ শনিবার সকালে রাঙামাটি শহরের কলেজগেট এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি
১৫ / ১৯
শীত আসছে বলে কম্বলের কদরও বেড়েছে। ছবিটি আজ সিলেটের বন্দরবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১৬ / ১৯
‘স্বাস্থ্যসম্মত খাবারই ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের অন্যতম উপায়’—এমন স্লোগানে আজ শনিবার রংপুরে পালিত হলো ডায়াবেটিস দিবস। এ উপলক্ষে পদযাত্রার ছবিটি নগরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১৭ / ১৯
সিলেটের সুরমা নদীতে জাল ফেলে মাছ ধরছেন দুই মৎস্যজীবী। ছবিটি আজ শনিবার দুপুরে নগরের কুশিঘাট এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১৮ / ১৯
যশোরে বিশেষ ইজতেমায় দেশবাসীর কল্যাণ কামনায় আখেরি মোনাজাত শেষে ফিরছেন মুসল্লিরা। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
১৯ / ১৯
আলু চাষের জন্য ট্রাক্টর দিয়ে জমি তৈরি হচ্ছে। ছবিটি আজ শনিবার নারায়ণগঞ্জের সৈয়দপুর এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ