রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় বুধবার ভোরে মালবাহী একটি ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে চট্টগ্রাম যাচ্ছিল। তেজগাঁও, ঢাকা, ১৪ নভেম্বর। ছবি: দীপু মালাকার
৫ / ৮
নাইকো দুর্নীতি মামলার শুনানিকে কেন্দ্র করে পুরাতন কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী জজ আদালতের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। নাজিমুদ্দিন রোড, ১৪ নভেম্বর। ছবি: দীপু মালাকার
৬ / ৮
রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের গাড়িতে আগুন দেন। ঢাকা, ১৪ নভেম্বর। ছবি: আবদুস সালাম
৭ / ৮
মেশিনে কাঠের আসবাবের বিভিন্ন অংশ তৈরিতে ব্যস্ত এক শিশু। ফাহিমের মতো অনেক বিহারি শিশু রাজধানীর বিভিন্ন এলাকায় কাজ করে। কৃষি মার্কেট, মোহাম্মদপুর, ঢাকা, ১৩ নভেম্বর। ছবি: সাবরিনা ইয়াসমীন
৮ / ৮
কার্তিক মাস শেষ হতে চলল। দুয়ারে কড়া নাড়ছে শীত। এখনই রাজধানীতে মিলছে শীতের পিঠা। এক পিঠা বিক্রেতার হাতে ভাপা পিঠা তৈরির উপকরণ। ইকবাল রোড, ঢাকা, ১৪ নভেম্বর। ছবি: সাবরিনা ইয়াসমীন