এক ঝলক (১৪ নভেম্বর, ২০২০)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিদ্যুতের শ্রমিকেরা ঝুঁকি নিয়ে ট্রাক্টরে করে কাজে যাচ্ছেন, মহাসড়কে যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। দাউদকান্দি, কুমিল্লা, ১৪ নভেম্বর
ছবি: প্রথম আলো
২ / ৬
দ্বিতীয় পর্বে করোনার সংক্রমণ এড়াতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করায় দোকানে লেখা হয়েছে ‘নো মাস্ক নো সেলস’। অথচ দোকানির নিজের মুখেই মাস্ক নেই। বড় বাজার, খুলনা শহর, ১৪ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ৬
শ্যামাপূজায় প্রয়োজন সোলার রঙিন ফুল। এ ফুল ১৫০ থেকে ৩০০ টাকা করে কিনে নিয়ে যাচ্ছেন ভক্তরা। সত্যনারায়ণ মন্দির, খুলনা শহর, ১৪ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ৬
সূর্যের প্রথম আলোটি যেন ভিন্ন রঙে সেজেছে, ভোরের এমন মায়াবি রূপ সবার নজর কাড়ে। বদিউজ্জামান বেপারীপাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৪ নভেম্বর
ছবি: এম রাশেদুল হক
৫ / ৬
ঐতিহ্যবাহী তিতাপুরী বিলে লাল শাপলা ফুল তুলছে এক কিশোর। মহজমপুর, তারাকান্দা, ময়মনসিংহ, ১৪ নভেম্বর
ছবি: আনোয়ার হোসেন
৬ / ৬
হিন্দু সম্প্রদায়ের অন্যতম উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি উৎসব আজ শনিবার। আজ সন্ধ্যায় ঘরে ঘরে, মন্দিরে প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দীপাবলি উৎসব। দীপাবলি অর্থ আলোর উৎসব। এ উৎসব অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির বিজয় ঘোষণা করে। বরদেশ্বরী কালীমন্দির, সবুজবাগ, বাসাবো, ১৪ নভেম্বর
ছবি: দীপু মালাকার