এক ঝলক (১৪ নভেম্বর ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
কুয়াশার মধ্যে ধান নিয়ে ঘরে ফিরছেন এক কৃষিশ্রমিক। উত্তম ফকিরপাড়া, রংপুর, ১৪ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
২ / ১২
করোনার টিকা নিতে সারিবদ্ধ হয়ে অপেক্ষায় ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীরা। রাজশাহী কলেজ, ১৪ নভেম্বর
ছবি: শহীদুল ইসলাম
৩ / ১২
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে মানববন্ধন করেন বারডেম হাসপাতালের শিক্ষার্থীরা। রমনা, ঢাকা, ১৪ নভেম্বর
ছবি: দীপু মালাকার
৪ / ১২
দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর পর এই প্রথম এসএসসি ও সমমানের পরীক্ষায় বসল শিক্ষার্থীরা। লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র, চাঁদপুর, ১৪ নভেম্বর
ছবি: আলম পলাশ
৫ / ১২
‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’ স্লোগানে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নগরে শোভাযাত্রা বের করে ডায়াবেটিক সমিতি। রাধাবল্লভ, রংপুর, ১৪ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১২
মেঘাচ্ছন্ন আকাশ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বেড়েছে শীতের অনুভূতি। এমন অবস্থায় কম্বল নিয়ে গন্তব্য যাচ্ছেন এক ব্যক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ১৪ নভেম্বর
ছবি: দীপু মালাকার
৭ / ১২
নতুন ফসল ঘরে তুলতে নানা আয়োজনের মাধ্যমে ‘দেবতা’ মিসি সালজংকে উৎসর্গ করে উদ্‌যাপন করা হয় গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব। নিজস্ব সংস্কৃতির ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসবে যোগ দিয়েছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীটির শিশু-কিশোরেরাও। কালাছড়া গারো পল্লী, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১৪ নভেম্বর
ছবি: শিমুল তরফদার
৮ / ১২
দীঘিনালায় সেনা জোন ও লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল আয়োজিত দুই দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পের দ্বিতীয় দিনে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের ভিড়। দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজমাঠ, খাগড়াছড়ি, ১৪ নভেম্বর
ছবি: পলাশ বড়ুয়া
৯ / ১২
বাজারে জিনিসপত্রের দাম চড়া। কিছুটা স্বল্পমূল্যে টিসিবির পণ্য কিনতে ভিড় করেছেন স্বল্প আয়ের লোকজন। লাইনে দাঁড়িয়ে থেকে বৃষ্টিতে দুর্ভোগ আরও বেড়ে যায় তাঁদের। বছিলা, ঢাকা, ১৪ নভেম্বর
ছবি: জাহিদুল করিম
১০ / ১২
সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে পথচারীরা। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, ১৪ নভেম্বর
ছবি: আশরাফুল আলম
১১ / ১২
রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থীকে ধর্ষণ মামলার রায়ের পর্যবেক্ষণে ‘পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির’ প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদের মানববন্ধন। হাইকোর্টের সামনে, ঢাকা, ১৪ নভেম্বর
ছবি: আশরাফুল আলম
১২ / ১২
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে মানববন্ধন করেন বারডেম হাসপাতালের শিক্ষার্থীরা। রমনা, ঢাকা, ১৪ নভেম্বর
ছবি: প্রথম আলো