এক ঝলক (১৪ ফেব্রুয়ারি ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
আকাশে উড়ছে ভালোবাসার বেলুন। লাটভিয়াতে ভালোবাসা দিবসকে সামনে রেখে গতকাল শনিবার ‘ভালোবাসা কাপ ২০১৬’ নামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখান থেকেই ছবিটি তোলা। ছবি: রয়টার্স

২ / ২৫
ভালোবাসা দিবস উপলক্ষে বর-বধূ দুজনে মিলে উড়িয়ে দিচ্ছেন কবুতর। থাইল্যান্ডে একটি বিয়ের অনুষ্ঠান থেকে গতকাল শনিবার ছবিটি তোলা। ছবি: রয়টার্স

৩ / ২৫
ভালোবাসার মানুষকে এমন আদুরে টেডি বিয়ার উপহার দেওয়াই যায়। লেবাননের বৈরুতে একটি দোকানে বিক্রির জন্য রাখা হয়েছে ওদের। ছবিটি গত শুক্রবারের। ছবি: রয়টার্স

৪ / ২৫
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আজ রোববার শাহবাগ চত্বরে ‘প্রাণসখা ঢাকা’ অনুষ্ঠানে বিশিষ্ট জনেরা। ছবি: প্রথম আলো

৫ / ২৫
টকটকে লাল গোলাপে একরাশ ভালোবাসা। ছবিটি আজ রোববার বগুড়া শহরের শহীদ শিশু খোকন উদ্যানের ফুলপট্টি থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৬ / ২৫
শুকনো মৌসুমে সিলেটের বিভিন্ন নদ-নদী থেকে চলে বালু উত্তোলন। বিভিন্ন স্থান থেকে বালু তুলে নৌকায় করে এনে রাখা হয় নদীর পারেই। সেখানেই চলে বালু বিক্রি। ছবিটি আজ সিলেটের জৈন্তাপুর উপজেলার সারি নদী থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

৭ / ২৫
পানি কমে সুরমা নদীর বুকে জেগে উঠেছে চর। নদীর অনেক স্থানেই এখন হাঁটু পানি। সেই পানিতে মাছ ধরছেন এক জেলে। ছবিটি আজ নগরের কুশিঘাট এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

৮ / ২৫
জেনিফার বিনতে হক, পেশায় তিনি পুষ্টিবিদ। ভালোবাসা দিবসে চিকিৎসক স্বামীকে নিয়ে বেড়াতে বেড়িয়েছেন। বেড়ানোর একপর্যায়ে গোলাপের পা​পড়ি দিয়ে ‘লাভ চিহ্ন’ তৈরি করে স্বামীকে জানান দেন ভালোবাসার। ছবিটি রাজধানীর চন্দ্রিমা উদ্যান এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৯ / ২৫
রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের পার্কের মাঠে প্রতি রোববার দিনব্যাপী বিভিন্ন পণ্য নিয়ে বসে খুদে ব্যবসায়ীদের হাট। সেখান থেকে কম মূল্যে পছন্দের কেনাকাটা করতে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন লোকজন। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: জাহিদুল করিম

১০ / ২৫
রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অভিভাবকের হাত ধরে তিন শিশু ফাল্গুনের রঙে সেজে বেড়াতে এসেছে। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: জাহিদুল করিম

১১ / ২৫
বসন্ত বরণ ১৪২২ উপলক্ষে আজ নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া এলাকায় নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করে। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

১২ / ২৫
ভালোবাসা দিবসে প্রিয় বান্ধবীর খোঁপায় ভালোবেসে ফুল পরিয়ে দিচ্ছেন দুই বান্ধবী। ছবিটি রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে আজ রোববার দুপুরে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১৩ / ২৫
বসন্তবরণের সঙ্গে যোগ হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। সাইকেলে করে বাহারি ফুল ফেরি করে বিক্রি করতে বেরিয়েছেন এই বিক্রেতা। ঘুরছেন নগরের পথে পথে। অনেকে ফুল কিনছেন প্রিয়জনকে উপহার দিতে বা নিজেই পরতে। ছবিটি আজ রোববার সকালে রংপুর নগরের সেন্ট্রাল রোড থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১৪ / ২৫
রংপুর নগরের মাহীগঞ্জ যাওয়ার সড়কের পূর্ব কামালকাছনা এলাকায় আজ রোববার সকালে একটি পণ্যবাহী ট্রাক চলার সময় কালভার্টটি ভেঙে যায়। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে আছে। কোনো রকমে দুই চাকা বা রিকশার মতো তিন চাকার যানবাহনগুলো পার হতে দেখা যায়। এলাকাবাসী বাঁশের খুঁটি দিয়ে রেখেছেন যাতে কেউ ভুল করে দুর্ঘটনায় না পড়ে। ছবিটি আজ রোববার দুপুরের দিকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১৫ / ২৫
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আসল প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ছবি বিকৃতির প্রতিবাদ জানিয়েছে ‘জাগ্রত ছাত্র যুব জনতা’ নামের একটি সংগঠন। এ সময় ফুল দেন ড. অনুপম সেনসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ছবিটি আজ রোববার জামালখান এলাকা থেকে সকালে তোলা। ছবি: প্রথম আলো

১৬ / ২৫
নারী, পুরুষ ও শিশুসহ সবাই নৌকার অতিরিক্ত যাত্রী হয়ে ঝুঁকি নিয়ে ব্রহ্মপুত্র নদ পার হচ্ছেন। ছবিটি আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের থানা ঘাট থেকে তোলা। ছবি: জগলুল পাশা

১৭ / ২৫
‘আমি আমার স্কুলকে ভালোবাসি’—স্লোগানে বিশ্ব ভালোবাসা দিবসে ফরিদপুর সদরের কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীর হাতে স্কুলের নতুন পোশাক তুলে দেন ব্যবস্থাপনা কমিটির সদস্য জয়গুন বেগম। আজ রোববার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ওই সব পোশাক তুলে দেওয়া হয়। ছবি: আলীমুজ্জামান

১৮ / ২৫
বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয়জনকে ফুল পরিয়ে দিচ্ছেন। ছবিটি আজ রোববার রাজধানীর শাহবাগ ফুলের মার্কেট এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৯ / ২৫
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আজ রোববার শাহবাগ এলাকায় চলছে ‘প্রাণসখা ঢাকা’ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আনা হয়েছে হাতি। হাতি ঘুরে ঘুরে সবাইকে এভাবেই সালাম জানাচ্ছে। ছবি: মনিরুল আলম

২০ / ২৫
অস্ট্রেলিয়ার সিডনি শহরের উপকণ্ঠে নোওরা এলাকার প্যাডকে দুটি গরুর ভাস্কর্য তৈরি করা হয়েছে। স্থানীয় ঐতিহ্য অনুযায়ী প্রতি বছরই ভালোবাসা দিবস উপলক্ষে সেখানে এ আয়োজন করা হয়। ছবিটি ১৩ ফেব্রুয়ারি তোলা। ছবি: রয়টার্স

২১ / ২৫
যুদ্ধে বিধ্বস্ত হলেও ভালোবাসা কী আর থেমে থাকে! সিরিয়ার দোকানগুলোতে দেদারসে চলছে ভালোবাসার উপহার বেচা-কেনা।  কুয়ামিশলি শহরের এমনই একটি দোকানের সামনে গতকাল শনিবার সেলফি তোলেন তিন ব্যক্তি। ছবি: এএফপি

২২ / ২৫
পাকিস্তানে ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘হৃদয় আকৃতি’র বেলুন বিক্রি করছেন এক হকার। যদিও দেশটির প্রধানমন্ত্রী মামনুন হুসেইন ভালোবাসা দিবস পালন না করার জন্য পাকিস্তানের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। ছবি: এএফপি

২৩ / ২৫
ভালোবাসা দিবসকে স্মরণীয় করে রাখতে এই আয়োজন। জাপানের টোকিওতে সানসাইন অ্যাকুরিয়ামে আজ রোববার একজন ডুবুরি স্কুইড মাছের মাংস ‘হৃদয় আকৃতি’র আকারে কেটে নিয়ে যান বড় মাছকে খাওয়াতে। ছবি: এএফপি

২৪ / ২৫
রাজধানীবাসী ভালোবাসা দিবসে প্রিয়জনের সঙ্গে ঘুরতে বেরিয়েছে। ছবিটি রোববার সকালে শাহবাগ এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৫ / ২৫
বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন পরিষদ, বাংলাদেশের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আজ রোববার এক মিলনমেলার আয়োজন করা হয়। ছবিটি রাজু ভাস্কর্যের সামনে থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন