এক ঝলক (১৪ ফেব্রুয়ারি ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
পাহাড়ি এলাকায় সূর্যমুখী ফুলের হাসি। ছবিটি গতকাল সোমবার সকালে খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্র এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২ / ২৩
ইরাকের এক দোকানে ভালোবাসা দিবসের উপহারের পসরা। ছবিটি গতকাল সোমবারের। ছবি: এএফপি

৩ / ২৩
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে কেক বানাতে ব্যস্ত কারিগরেরা। ছবিটি গতকাল সোমবার বরিশাল নগরের একটি কারখানা থেকে তোলা। ছবি: সাইয়ান

৪ / ২৩
ভালোবাসা দিবসে প্রিয়জনকে এমন গোলাপের হৃদয় কে না উপহার দিতে চায়! ছবিটি পাকিস্তানের ইসলামাবাদের এক বিক্রেতার। ছবি: এএফপি

৫ / ২৩
ভালোবাসা দিবসের সামনে এমন ছবি না তুললে কী চলে! ছবিটি গতকাল সোমবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ২৩
বিয়ের কাগজপত্র প্রস্তুত করেন এই কর্মী। দম্পতিদের শুভেচ্ছা জানাতে ভালোবাসা দিবসে তিনি মাথায় পরেছেন বিশেষ ব্যান্ড। ছবিটি আজ মঙ্গলবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে তোলা। ছবি: এএফপি

৭ / ২৩
ভালোবাসা দিবস উদ্‌যাপনের অংশ হিসেবে ফিলিপাইনের ম্যানিলার রোজারিও শহরে গণবিয়ের আয়োজন করা হয়। গণবিয়ের পর নবদম্পতিরা শান্তির প্রতীক পায়রা উড়ান। ছবি: রয়টার্স

৮ / ২৩
শুধু ফুলের তোড়া দিয়েই ভালোবাসা দিবসের উপহার কেন? সঙ্গে সবজি আর স্ট্রবেরির তোড়া থাকলে মন্দ কী! ছবিটি আজ মঙ্গলবার চীনের রাজধানী বেইজিং থেকে তোলা। ছবি: রয়টার্স

৯ / ২৩
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় ফুল বিক্রি বেড়ে গেছে। মানভেদে একেকটি গোলাপ ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি মঙ্গলবার সকালে বগুড়া শহরের ফুলপট্টি এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১০ / ২৩
হাওরে মাছ ধরে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। ছবিটি আজ মঙ্গলবার সকালে সিলেট সদরের বাওরকান্দি হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১১ / ২৩
কাপ্তাই হ্রদে কচুরিপানার মধ্যে খাবার খুঁজছে সাদা বক। ছবিটি আজ মঙ্গলবার রাঙামাটির কাটাছড়ি থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১২ / ২৩
রাজধানীতে ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালানো এবং লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে মামলা দিয়ে জরিমানা আদায় করা হচ্ছে৷ নারী পুলিশ সার্জেন্ট রোকেয়া সরণি মোড়ে বাইকারদের থামিয়ে তাঁদের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করছেন৷ ছবিটি আজ মঙ্গলবার বিকেলে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৩ / ২৩
ফার্মগেট পার্কের বর্তমান অবস্থা৷ সীমানাপ্রাচীর লোহার ছিল; তা-ও ভেঙে পড়ে আছে৷ ছবিটি আজ মঙ্গলবার দুপুরে ফার্মগেট তেজগাঁও কলেজের সামনে থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৪ / ২৩
ফার্মগেট ইন্দিরা রোডের সামনের ফুটপাত সংস্কারের কাজ চলছে। এতে পথচারীদের কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে৷ ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৫ / ২৩
কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে সড়ক বিভাজনের কাটাতাঁরগুলো সরিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে পথচারীরা৷ এতে দুর্ঘটনাও ঘটছে নিয়মিত৷ ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৬ / ২৩
তুরাগ নদের ওপর দিয়ে চলাচল করা বালু বহনকারী ট্রলারগুলো নির্দিষ্ট স্থানে না রেখে যত্রতত্র বাঁধসংলগ্ন নদীর সীমানা পিলারে বেঁধে রাখা হয়। এতে অন্যান্য জলযান চলাচলে বিঘ্ন ঘটে। রাজধানীর মিরপুর গাবতলীর কোটবাড়ী এলাকা থেকে আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

১৭ / ২৩
ট্রাকের সামনে লাগানো বাম্পার এবং দুই পাশে থাকা অ্যাঙ্গেল ও হুক খুলে ফেলার নির্দেশ থাকার পর ও অনেক ট্রাকের বাম্পার এখনো খোলা হয়নি। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গাবতলী কোটবাড়ী এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৮ / ২৩
সড়কে দুর্ঘটনা ঘটছে নিয়মিত। এরপরও থেমে নেই ঝুঁকিপূর্ণ পারাপার। মিরপুর দারুসসালাম প্রধান সড়কে পদচারী-সেতু থাকার পরেও জীবনের ঝুঁকি নিয়ে সড়ক বিভাজকের ফাঁক দিয়ে রাস্তা পার হচ্ছেন এই পথচারী। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

১৯ / ২৩
রাজধানীর শ্যামলী বাসস্ট্যান্ডের কাছে একটি সিসি ক্যামেরা লাগানো খুঁটি তিন-চার দিন ধরে এভাবে ভেঙে বিপজ্জনক অবস্থায় হেলে পড়েছে। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। আজ মঙ্গলবার দুপুরে তোলা ছবি। ছবি: আশরাফুল আলম

২০ / ২৩
ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জোড়া মসজিদে ১১৬তম পবিত্র বার্ষিক ওরস শরিফে যোগ দিতে মঙ্গলবার রাত ১০টায় রাজবাড়ীর আঞ্জুমান-ই-কাদেরিয়ার ‘মেদিনীপুর ওরস স্পেশাল ট্রেন’ যাচ্ছে। বাংলাদেশ ও ভারত সরকার যৌথ উদ্যোগে ১৯০২ সাল থেকে এই ট্রেনটি চলছে। ছবি: এম রাশেদুল হক

২১ / ২৩
বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয়জনকে নিয়ে অনেকেই আসেন একুশে বইমেলায়। উপহার দেন পছন্দের বই। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২২ / ২৩
আজ আকাশ ছিল মেঘলা। সারা দিন ধরেই চলছিল মেঘের সঙ্গে সূর্যের লুকোচুরি খেলা। ছবি: সাইফুল ইসলাম

২৩ / ২৩
মাসব্যাপী তৃতীয় একুশে নাট্যোৎসবের একটি প্রযোজনা। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম