এক ঝলক (১৪ ফেব্রুয়ারি, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ আজ রোববার ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) করোনাভাইরাসের টিকা নিয়েছেন
ছবি: আইএসপিআর
২ / ২৫
সিলেটের জৈন্তাপুর উপজেলার দামারীবাজার এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট-তামাবিল মহাসড়কের পাশে দামারী নদীতে গিয়ে পড়ে। ট্রাকে থাকা চালক ও তাঁর সহকারী ঘটনাস্থলেই নিহত হন। সেই ট্রাক ঘিরে আছেন লোকজন। সকাল সাড়ে আটটার দিকে তোলা। সিলেট, ১৪ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৩ / ২৫
সিলেটের কানাইঘাট পৌরসভার ভোট গ্রহণ চলছে। ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা। উপজেলা প্রশাসন ভবন ভোটকেন্দ্র সিলেট, ১৪ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৪ / ২৫
ফরিদপুর নগরকান্দা পৌরসভা চতুর্থ দফা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। চৌমুখা হরিসভা কেন্দ্র, ফরিদপুর, ১৪ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
৫ / ২৫
আখাউড়া পৌরসভা নির্বাচনে দেবগ্রাম শাহ সুলতান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কাউন্সিলর পদে ভোট জালিয়াতির অভিযোগ এনে পৌর শহরে লাঠি নিয়ে বিক্ষোভ মিছিল করে লোকজন। ব্রাহ্মণবাড়িয়া, ১৪ ফেব্রুয়ারি
ছবি: শাহাদৎ হোসেন
৬ / ২৫
আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) গোপন কক্ষের বাইরে রেখেই প্রকাশ্যে ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়া, ১৪ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো
৭ / ২৫
রাঙামাটি পৌরসভা নির্বাচনে বিজিবি ও ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক ভোটকেন্দ্রগুলোয় টহল দিচ্ছেন। রাঙাপানি গ্রাম, রাঙামাটি, ১৪ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ২৫
রাঙামাটি পৌরসভা নির্বাচনে নারী ভোটারদের দীর্ঘ লাইন। শহরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এলাকায় সিনিয়র মাদ্রাসা ভোটকেন্দ্রে, রাঙামাটি, ১৪ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ২৫
বানারীপাড়া পৌরসভা নির্বাচনে বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন। বরিশাল, ১৪ ফেব্রুয়ারি
ছবি: সাইয়ান
১০ / ২৫
‘সবার জন্য ভালোবাসা’ স্লোগান নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ইয়ুথ বাংলা ফেডারেশন। ভালোবাসা দিবস উপলক্ষে এ আয়োজন ছিল তাদের। ঢাকা, ১৪ ফেব্রুয়ারি
ছবি: সাইফুল ইসলাম
১১ / ২৫
সিলেটের কানাইঘাট পৌরসভার ভোট গ্রহণ চলছে। ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে টিপসই দেওয়া আঙুল দেখাচ্ছেন এক বৃদ্ধা। রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র সিলেট, ১৪ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১২ / ২৫
চতুর্থ ধাপে পৌরসভা নির্বাচন। কুমিল্লার দাউদকান্দি পৌরসভা নির্বাচনে সকাল থেকে ভোটকেন্দ্রে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি। দাউদকান্দি আদর্শ উচ্চবিদ্যালয় কুমিল্লা, ১৪ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
১৩ / ২৫
শারীরিক প্রতিবন্ধী তানভীর হোসেন পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসে ফুল বিক্রি করছেন। তানভীর ফুল বিক্রি করেন চিকিৎসার খরচ চালানোর জন্য। ধানমন্ডি লেক, ১৪ ফেব্রুয়ারি
ছবি: আবীর আবদুল্লাহ
১৪ / ২৫
সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। ১৪ ফেব্রুয়ারি
ছবি: সাবিনা ইয়াসমিন
১৫ / ২৫
শ্যামপুর কদমতলা বাগিচা বউবাজার এলাকায় খালের জমিতে নির্মিত অবৈধ ভবন উচ্ছেদ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। ঢাকা, ১৪ ফেব্রুয়ারি
ছবি: হাসান রাজা
১৬ / ২৫
ক্যাম্প ছেড়ে নোয়াখালীর ভাসানচরে যাচ্ছে রোহিঙ্গারা। উখিয়া ডিগ্রি কলেজ মাঠ, কক্সবাজার ১৪ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো
১৭ / ২৫
এবারের জাতীয় বসন্ত উৎসবের প্রতিপাদ্য ‘এসো মিলি প্রাণের উৎসবে’। ১৪ ফেব্রুয়ারি
ছবি: সাবিনা ইয়াসমিন
১৮ / ২৫
বসন্ত উৎসবে পরিবেশিত হচ্ছে নৃত্য। ১৪ ফেব্রুয়ারি
ছবি: সাবিনা ইয়াসমিন
১৯ / ২৫
বসন্ত উৎসবে নৃত্যে যোগ দেন ক্ষুদ্র জাতিসত্তার শিল্পীরা। ১৪ ফেব্রুয়ারি
ছবি: সাবিনা ইয়াসমিন
২০ / ২৫
চুনারুঘাট পৌরসভার নির্বাচনে হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই দফা হামলার ঘটনা ঘটে। এ সময় কেন্দ্রজুড়ে আতঙ্ক দেখা দেয়। হবিগঞ্জ, ১৪ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো
২১ / ২৫
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম। জাতীয় প্রেসক্লাব মিলনায়তন, ঢাকা, ১৪ ফেব্রুয়ারি
ছবি: সাইফুল ইসলাম
২২ / ২৫
সুন্দরবনের ওপর নির্ভরশীলদের বনের ক্ষতি না করার জন্য শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার। মোংলা উপজেলা পরিষদ চত্বর, মোংলা, বাগেরহাট, ১৪ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো
২৩ / ২৫
দিনাজপুরের পার্বতীপুর রেল জংশনের প্রবেশমুখে পার্বতীপুর রেলস্টেশন থেকে ঠাকুরগাঁওগামী ট্রেনের ইঞ্জিন আকস্মিকভাবে লাইনচ্যুত হয়। দিনাজপুর, ১৪ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো
২৪ / ২৫
নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালের করোনা টিকাদানকেন্দ্র পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। নারায়ণগঞ্জ, ১৪ ফেব্রুয়ারি
ছবি: দিনার মাহমুদ
২৫ / ২৫
ভোট গ্রহণ বন্ধ ঘোষণার পর বুথ থেকে ব্যালট বাক্স প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে নিয়ে যাওয়া হচ্ছে। দুপুরে সোনাইমুড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাঁঠালিয়া হাফেজিয়া নূরানী মাদ্রাসা কেন্দ্রে। নোয়াখালী, ১৪ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো