বসন্ত আর ভালোবাসা দিবস এবার এসেছিল হাত-ধরাধরি করে। ফাল্গুনের প্রথম দিন অনেকেই সেজেগুজে প্রিয়জনের হাত ধরে ঘুরতে বেরিয়েছেন একসঙ্গে। মদনটিলা, টিলাগড়, সিলেট, টিলাগড়ছবি: আনিস মাহমুদ
৪ / ১৫
ফাগুন হাওয়া লেগেছে বনে বনে আর তারুণ্যে। ভালোবাসা আর বসন্তের রঙে মিলেমিশে দেশ হয়ে ওঠে রঙিন। পৌর উচ্চবিদ্যালয়, বগুড়া শহর, ১৪ ফেব্রুয়ারিছবি: সোয়েল রানা
৫ / ১৫
বসন্ত ও ভালোবাসা দিবসে নিজেকে রাঙিয়ে তুলতে ও প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে ফুলের দোকানে ভিড় করেন তরুণ-তরুণীরা। আলিপুর, ফরিদপুর ১৪ ফেব্রুয়ারিছবি: আলীমুজ্জামান
৬ / ১৫
বসন্ত উৎসব ও বিশ্ব ভালোবাসা দিবস উদ্যাপনে দুই বান্ধবী সেলফি তুলে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন। বড়াদম বারগি লেক ভিউ, লাভ পয়েন্ট, রাঙামাটি, ১৪ ফেব্রুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১৫
বসন্তের সঙ্গে যোগ হয়েছে ভালোবাসা দিবস। দুই দিবসের রঙে রাঙাতে খানিকটা সাজসজ্জা, ঘোরাফেরা। স্মৃতি ধরে রাখতে ছবি তোলা। দিনাজপুর শহরের কাঞ্চন মোড় এলাকায় জীবনমোহন পার্কে ঘুরতে এসে সেলফি তুলছেন কয়েকজন তরুণী, ১৪ ফেব্রুয়ারিছবি: রাজিউল ইসলাম
৮ / ১৫
পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস উদ্যাপন করতে মা আসমা বেগম তিন মেয়েকে নিয়ে বেরিয়েছেন ঘুরতে। আনন্দঘন মুহূর্তটিকে মুঠোফোনে বন্দী করে রাখছেন তাঁরা। শেখ রাসেল নগর পার্ক, দেওভোগ, নারায়ণগঞ্জ, ১৪ ফেব্রুয়ারিছবি: দিনার মাহমুদ
আজ কুমিল্লায় শুরু হয়েছে শিক্ষার্থীদের মধ্যে করোনার দ্বিতীয় ডোজ টিকা প্রদান কার্যক্রম। টিকা নিতে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কুমিল্লা হাইস্কুল ১৪ ফেব্রুয়ারিছবি: এম সাদেক
চারদিকে সবুজের সমারোহ, খেতে বোরো ধানের চাষ করেছেন কৃষকেরা। পাশেই রয়েছে খাল, সেই খালে গ্রামবাসী নিয়মিত মাছ ধরে তাদের চাহিদা মেটায়। তারই মাঝে গড়ে উঠেছে দুই ইটভাটা। ইটভাটার কারণে এলাকাবাসী চাহিদামতো ফসল পাচ্ছেন না। পিরুজালী হাটখোলা, গাজীপুর । ১৪ ফেব্রুয়ারিছবি: মাসুদ রানা
১৩ / ১৫
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। জাতীয় প্রেসক্লাব, ঢাকা ১৪ ফেব্রুয়ারিছবি: সাজিদ হোসেন
১৪ / ১৫
বাংলাদেশ নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিদায়ী নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আগারগাঁও, ঢাকা। ১৪ ফেব্রুয়ারিছবি: আশরাফুল আলম
১৫ / ১৫
গণতন্ত্র পুনরুদ্ধারে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে প্রেসক্লাবে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আলোচনা সভায় অতিথিরা। জাতীয় প্রেসক্লাব, ঢাকা ১৪ ফেব্রুয়ারিছবি: সাজিদ হোসেন