এক ঝলক (১৪ মার্চ ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
খেতে ফুটে আছে বর্ণিল খেসারি কালাই ফুল। ছবিটি পাবনা সদরের বাইপাস সড়কের পা​শ থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২ / ২৪
দেখে মনে হচ্ছে যেন ফুল ফুটে আছে। আসলে গাছে বসে আছে ফসলের পোকা। ছবিটি পাবনা সদরের বাইপাস সড়কের পাশ থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৩ / ২৪
গাছের ডালে বসে আছে প্রজাপতি। ছবিটি রাঙামাটি শহরের আলুটিলা পাহাড় থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৪ / ২৪
ফুলের বনে মৌমাছির আনাগোনা। ছবিটি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৫ / ২৪
সকালবেলায় ফুলের হাসি। ছবিটি গতকাল রোববার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার চণ্ডীহারা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৬ / ২৪
অস্ট্রেলিয়ার ক্যানবেরায় পার্লামেন্ট ভবনের সামনে উড়ছে বিশাল এক বেলুন। ছবিটি আজকের। ক্যানবেরায় বেলুন উৎসবের ৩০ তম বর্ষপূর্তি উপলক্ষে এই বেলুন ওড়ানো উৎসবের আয়োজন করা হয়। ছবি: রয়টার্স

৭ / ২৪
কলার কাঁদিতে খাবারের সন্ধানে এসেছে সবুজ বাউরি। ছবিটি রাঙামাটি শহরতলীর আলুটিলা পাহাড় থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৮ / ২৪
বরবটি ও শসা খেতে মাচা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষাণ-কৃষাণীরা। ছবিটি বগুড়ার শাজাহানপুর উপজেলার বারাআঞ্জুল গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৯ / ২৪
মুক্ত আকাশে উড়ে বেড়াচ্ছে বর্ণিল পাখি। ছবিটি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

১০ / ২৪
পাবনার বড়াল নদীর বুকে ভেসে বেড়ায় মাছ ধরার কাজে ব্যবহৃত এমন ছোট ছোট নৌকা। ছবিটি পাবনার চাটমোহর উপজেলা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১১ / ২৪
পাবনার বড়াল নদীর একটি অংশ কচুরিপানায় ভরে গেছে। ছবি দেখে বোঝার উপায় নেই যে এখানে একসময় বড় বড় নৌকা চলত। ছবি: হাসান মাহমুদ

১২ / ২৪
বাজারে বিক্রির জন্য খেত থেকে বাঙ্গি সংগ্রহ করছেন কৃষকেরা। ছবিটি কুমিল্লা থেকে তোলা। ছবি: এম সাদেক

১৩ / ২৪
মাঠে কাজ করতে করতে ক্লান্ত এক কৃষক এভাবেই বোতলে করে পানি খাচ্ছেন। ছবিটি আজ বগুড়ার শাজাহানপুর উপজেলার নাদুরপুকুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৪ / ২৪
পাহাড়ে ফুটেছে ফাল্গুনের ফুল নাগেশ্বর। ছবিটি আজ সকালে খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্র এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১৫ / ২৪
প্রকৃতিতে দিন দিন বাড়ছে তাপমাত্রা। তাই গরমের শুরুতেই বেড়ে গেছে ডাবের চাহিদা। প্রতিটি ডাব বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। ছবিটি সিলেট নগরের আম্বরখানা এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৬ / ২৪
সম্প্রতি ময়মনসিংহ বিভাগ ঘোষিত হওয়ার পর পুলিশ বিভাগে ঢাকা রেঞ্জ থেকে পৃথক করে ময়মনসিংহ রেঞ্জ গঠন করা হয়েছে। নবগঠিত রেঞ্জে আজই প্রথম ডিআইজি হিসেবে যোগদান করেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তাঁকে পুলিশ বাহিনীর সদস্য ও কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করে নেন। ছবিটি আজ দুপুর একটায় তোলা: জগলুল পাশা

১৭ / ২৪
১৪ মার্চ ২০১৬ আন্তর্জাতিক নদী কৃত্য দিবসে শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীর ১নং খেয়াঘাট সংলগ্ন এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

১৮ / ২৪
বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে রূপগঞ্জে ফিউচার ক্লথিং লি. ও ইউনিয়ন অ্যাপারেলস লি.—   এর শ্রমিকেরা আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেন। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

১৯ / ২৪
১৬টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে চট্টগ্রামে শুরু হয়েছে উত্তর ভারত মহাসাগর হাইড্রোগ্রাফিক কমিশনের ১৬তম আন্তর্জাতিক সম্মেলন। আজ সোমবার হোটেল রেডিসনে তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ। সম্মেলনে অংশগ্রহণকারী সব দেশের প্রতিনিধিরা। ছবি:  জুয়েল শীল

২০ / ২৪
আজ আন্তর্জাতিক নদী কৃত্য দিবস। এ উপলক্ষে নদী বাঁচানোর দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হেয়াৎ মামুদ ভবনের সামনে ইংরেজি অক্ষরে সেভ রিভার লিখে মানববন্ধন করে রিভারাইন পিপল নামের একটি সংগঠনের কর্মীরা। তাঁরা বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী। ছবি: মঈনুল ইসলাম

২১ / ২৪
ঢাকার কেরানীগঞ্জের কদমতলী চৌরাস্তা এলাকায় অনেকগুলো সৌরবিদ্যুৎ-চালিত সড়ক বাতি স্থাপন করেছিল উপজেলা প্রশাসন। বেশির ভাগের অবস্থাই এখন বেহাল। অনেকগুলো সড়কের একপাশে হেলে পড়েছে। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা: আবদুস সালাম

২২ / ২৪
রাজধানীর ব্যস্ততম সেতুর একটি বাবুবাজার সেতু। প্রতিদিন শত শত দূরপাল্লার যানবাহন এই সেতু হয়ে বিভিন্ন জেলায় যাওয়া-আসা করে। ভারী যানবাহনের পাশাপাশি এই সেতুতে যত্রতত্র চলে রিকশা। কিন্তু রিকশার জন্য আলাদা লেন না থাকায় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। ছবিটি সোমবার দুপুরে তুলেছেন আবদুস সালাম

২৩ / ২৪
হজ ওমরাহ মেলার ২০১৬ এর শেষ দিনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো মেলায় আসা মুসল্লিদের কাছে বিভিন্ন ধরনের প্যাকেজের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। ছবিটি আজ সোমবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে তোলা : আশরাফুল আলম

২৪ / ২৪
রাজধানীর বিভিন্ন সড়কে আজ সোমবার ছিল তীব্র যানজট। ছবিটি বাংলামোটর এলাকা থেকে বেলা দেড়টায় ছবিটি তুলেছেন আশরাফুল আলম