ঝুল বারান্দার ওপাশে ডুবছে রক্তিম সূর্য। ছবিটি গতকাল সোমবার খুলনার মুজগুন্নী থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৫
ছানা নিয়ে পশুর নদের তীরে এক রাজহংসী। ছবিটি আজ মঙ্গলবার সকালে খুলনার চালনা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৫
বোরো খেতে একঝাঁক সাদা বক। ছবিটি আজ মঙ্গলবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৫ / ১৫
নলকূপ থেকে তোলা পানিতে গরুকে গোসল করাচ্ছেন এক কৃষক। ছবিটি আজ মঙ্গলবার বগুড়া সদর উপজেলার শেখেরকোলা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৬ / ১৫
সকালের রোদে আলুর পাঁপড় শুকাতে দিচ্ছেন মা ও ছেলে। ছবিটি আজ মঙ্গলবার সকালে বগুড়া সদর উপজেলার চাঁদমুহা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৭ / ১৫
পশুর নদে কাঁকড়া ধরতে চলেছেন জেলে। ছবিটি আজ মঙ্গলবার খুলনার বটিয়াঘাটা উপজেলার হালিয়া থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৫
রাজধানীর আজিমপুরের গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ইনস্টিটিউট করার দাবিতে আজ মঙ্গলবার নীলক্ষেত-নিউমার্কেট মোড় অবরোধ করেন ছাত্রীরা। গতকাল সোমবারও তাঁরা তিন ঘণ্টার বেশি সময় অবরোধ করেন। ছবি: সাবিনা ইয়াসমিন
৯ / ১৫
ইরাকের মসুলে আহত ব্যক্তিকে ট্রলিতে করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স
১০ / ১৫
বিস্ফোরণের পর ছুটে পালাচ্ছে লোকজন। ছবিটি গতকাল সোমবার আফগানিস্তানের কাবুল থেকে তোলা। ছবি: রয়টার্স
১১ / ১৫
পাহাড়ি বনের ভেতর রাবারগাছের ডালে ঝুলে আছে নজরকাড়া ফুল অর্কিড। ছবিটি আজ সকালে খাগড়াছড়ি সদরের তিন মাইল আলাধনপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
১২ / ১৫
শীতে গাছের পুরোনো পাতা ঝরে নতুন পাতা গজাতে শুরু করেছে পাহাড়ের প্রকৃতিতে। ছবিটি আজ সকালে খাগড়াছড়ি সদরের তিন মাইল আলাধনপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
১৩ / ১৫
গাছের ডালে দড়ি বেঁধে দোলনা তৈরি করে দোল খাচ্ছে এক শিশু। পাশে দাঁড়িয়ে অপেক্ষায় দুই পাহাড়ি শিশু। ছবিটি আজ সকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার হৃদয় মেম্বারপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
১৪ / ১৫
নগরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিকের বোতল সংগ্রহ করে সেগুলো বাছাই করা হচ্ছে। এই বোতল বাছাইয়ের কাজ করে প্রতিদিন মজুরি মেলে ১৫০ থেকে ২০০ টাকা। ছবিটি চট্টগ্রামের রাজার খালি এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ
১৫ / ১৫
আধুনিক যুগে যোগাযোগব্যবস্থার উন্নয়নের পরও পণ্য পরিবহনের ক্ষেত্রে অনেক জায়গায়ই বিভিন্ন পশুর ব্যবহার চোখে পড়ে। ঘোড়ার গাড়িতে পণ্য পরিবহনের ছবিটি আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ সদরের আম্বিকাগঞ্জ বাজার থেকে তোলা। ছবি: জগলুল পাশা