এক ঝলক (১৪ মে ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
পথের ধারে ফুটেছে বেগুনি রঙের আকন্দ ফুল। ছবিটি গতকাল শুক্রবার যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুর গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

২ / ২০
গাছের ডালে চুপটি করে বসে বনটিয়া। ছবিটি সম্প্রতি মানিকগঞ্জ সদর উপজেলার কয়রা গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৩ / ২০
হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজে আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামা। তখন এভাবেই ক্যামেরাবন্দী হলেন তাঁরা। ছবি: রয়টার্স

৪ / ২০
পেছনে চাঁদের অর্ধেকটা। আর সামনের প্যারাসুটকে দেখে মনে হচ্ছে পূর্ণচাঁদ। রাশিয়ার স্তাভরোপোলে জেনারেল ইয়ারমোলভ ক্যাডেট স্কুলের এক শিক্ষার্থী প্যারাসুট নিয়ে নামলে এই দৃশ্যের অবতারণা হয়। ছবি: রয়টার্স

৫ / ২০
জমে থাকা বৃষ্টির পানিতে খাবার খুঁজছে একদল হাঁস। ছবিটি রংপুর নগরের অভিরাম এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

৬ / ২০
এবার নরসিংদীর শিবপুরে কাঁঠালের যে ভালো ফলন হয়েছে, এই গাছ সে কথাই বলছে। ছবি: ফোকাস বাংলা

৭ / ২০
এখন বাণিজ্যিকভাবে চাষ হয় লটকন। ছবিটি নরসিংদীর শিবপুর থানার চৈতনের ছুটারবন থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৮ / ২০
ধান মাড়াইয়ের ধুম চলছে। খড় নিয়ে শিশুদের দুরন্তপনা। ছবিটি রংপুর সদরের ধনতোলা এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

৯ / ২০
কান উৎসবে তৌকীর আহমেদ ও বিপাশা হায়াতের সেলফি। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

১০ / ২০
উজান থেকে আসা পাহাড়ি ঢলে খেতে ডুবে যাওয়ায় পচে গেছে বোরো ধান। খেত থেকে সেই ধান তুলছেন হতাশ কৃষকেরা। ছবিটি আজ শনিবার দুপুরে সিলেট শহরতলির সামাউরাকান্দি হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১১ / ২০
কয়েক দিনের বৃষ্টিতে ডুবে গেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ব্যস্ততম মহাস্থান মাজার সড়ক। বেড়েছে দুর্ভোগ। ছবিটি আজ শনিবার বেলা ১১টার দিকে তোলা। ছবি: সোয়েল রানা

১২ / ২০
সেতুর ওপর চলছে ধান শুকানো। পথচারী ও যানবাহন চলাচল এতে ব্যাহত। ছবিটি আজ শনিবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাগরজানি বন্দর এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৩ / ২০
সিলেট শহরতলির বাইশটিলা এলাকায় গাছের লিচু নিরাপদে রাখতে মশারি দিয়ে মোড়ানো হয়েছে। ছবিটি আজ শনিবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৪ / ২০
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলার দ্বিতীয় দিনে ল্যাপটপ দেখছেন দর্শনার্থীরা। ছবি: সংগৃহীত

১৫ / ২০
সড়কের জলাবদ্ধতা ও বেহাল দশায় ভোগান্তি পথচারীদের। ছবিটি রাজধানীর শান্তিনগর মালিবাগ সড়ক থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৬ / ২০
বরিশাল নগরের অশ্বিনীকুমার হল চত্বরে তাঁদের বিভিন্ন দাবি নিয়ে মানববন্ধন করেন ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) বরিশালের শিক্ষার্থীরা। ছবিটি আজ শনিবার বেলা সাড়ে ১১টায় তোলা। ছবি: সাইয়ান

১৭ / ২০
কক্সবাজারের টেকনাফে গতকাল সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের উপযুক্ত বিচারের দাবিতে ময়মনসিংহের সাংবাদিকেরা আজ দুপুর সাড়ে ১২টার দিকে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। ছবি: জগলুল পাশা

১৮ / ২০
রংপুরে বৃষ্টি হয়েছে। নগরের জাহাজ কোম্পানি মোড় থেকে হাড়িপট্টি পর্যন্ত ৪০০ মিটার এলাকায় জমেছে পানি। পয়োনিষ্কাশনের নালাগুলোয় ময়লা-আবর্জনায় জমে পানি সরছে না। ছবিটি গতকাল শুক্রবার দুপুরে জাহাজ কোম্পানি মোড় থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১৯ / ২০
১০ দফার দাবিতে বাংলাদেশ মেডিকেল টেকনোলজি এবং ফার্মেসি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন রংপুর জেলা শাখার আয়োজনে নগরে মিছিল ও মানববন্ধন করে। রংপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত ওই মানববন্ধনে জেলার বিভিন্ন ডিপ্লোমা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। ছবি: মঈনুল ইসলাম

২০ / ২০
জাতীয় জাদুঘরের চিত্রশালায় আজ শনিবার রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা। ছবি: আশরাফুল আলম