এক ঝলক ( ১৪ মে ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী কোটা বাতিলে প্রজ্ঞাপন জারির দাবিতে শাহবাগ মোড়ে আবারও অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। শাহবাগ, ঢাকা, ১৪মে। ছবি: দীপু মালাকার

২ / ২০
বাগানের গিরগিটি বা রক্তচোষা গিরগিটি নামে পরিচিত। এরা গড়ে ৪৪ সেন্টিমিটার লম্বা হয়। জাতীয় উদ্ভিদ উদ্যান, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: আবদুস সালাম

৩ / ২০
বগুড়ার শহরের নারুলী এলাকার উদ্যান উন্নয়ন কেন্দ্রের (বিএডিসি) ছোট পুকুরে ফুটে আছে লাল শাপলা। নারুলী, বগুড়া, ১৪ মে। ছবি: সোয়েল রানা

৪ / ২০
সোহরাওয়ার্দী উদ্যানে পায়রাদের ওড়াউড়ি। জমে থাকা বৃষ্টির পানিতে পড়েছে তাদের প্রতিচ্ছবি। ঢাকা, ১৩ মে। ছবি: সাইফুল ইসলাম

৫ / ২০
বাহারি রঙের ফড়িং। এর গায়ের নকশা যে কারও নজর কাড়বে। যুব উন্নয়ন এলাকা, রাঙামাটি, ১৪ মে। ছবি: সুপ্রিয় চাকমা

৬ / ২০
সিলেটের বিছানাকান্দির মনোরম দৃশ্য এটি। অনেক ভ্রমণ পিপাসুর কাছে বিছনাকান্দি প্রথম পছন্দ। সিলেট, সাম্প্রতিক ছবি। ছবি: মো. সাইফুল ইসলাম

৭ / ২০
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের ওপরের রেলওয়ে ব্রিজ দিয়েই চলাচল করে লোকজন। ঝুঁকি থাকা সত্ত্বেও শত শত মানুষ এই সেতুটি ব্যবহার করেন। কেওয়াটখালী, ময়মনসিংহ, ১৩ মে। ছবি: আনোয়ার হোসেন

৮ / ২০
চতুর্থ জাতীয় ভাস্কর্য প্রদর্শনীতে স্থান পাওয়া একটি ভাস্কর্য। প্রদর্শনী চলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায়। ঢাকা, ১৩ মে। ছবি: সাইফুল ইসলাম

৯ / ২০
কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারির দাবিতে সোমবার ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। খালি পড়ে আছে শ্রেণিকক্ষ। বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল, ১৪ মে। ছবি: সাইয়ান

১০ / ২০
একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা। পানি ঠেলে সড়কে চলছে যানবাহন। যাত্রাবাড়ী, ঢাকা, ১৩ মে। ছবি: তানভীর আহাম্মেদ

১১ / ২০
ঢাকার মগবাজার-মৌচাক উড়ালসড়কে জমে আছে পানি। নোংরা পানি ছিটিয়ে চলছে যানবাহন। মালিবাগ, ঢাকা, ১৪ মে। ছবি: দীপু মালাকার

১২ / ২০
এই পাটের বস্তাগুলো সরাসরি কারখানা থেকে কেনা হয়েছে। প্লাস্টিকের বস্তা নিষিদ্ধ হওয়ায় পাটের বস্তার চাহিদা বেড়েছ। পাবনার বাজারে প্রতিটি বস্তার দাম ২০ থেকে ৫০ টাকা। পাবনা-ঈশ্বরদী মহাসড়ক, বালিয়াহালট, পাবনা, ১৪ মে। ছবি: হাসান মাহমুদ

১৩ / ২০
বিক্রির জন্য হাটে আনা হয়েছে বোরো ধান। বগুড়ার হাটে প্রতি মণ মিনিকেট ধানের দাম ৭৫০ থেকে ৮০০ টাকা। কৃষকদের কাছ থেকে কেনা ধান বস্তায় ভরছেন শ্রমিকেরা। ধাপেরহাট, দুপচাঁচিয়া, বগুড়া, ১৩ মে। ছবি: সোয়েল রানা

১৪ / ২০
কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারির দাবিতে বিক্ষোভ প্রকাশ করছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা চট্টগ্রামের ষোলোশহর রেলস্টেশনে অবস্থান নেন। চট্টগ্রাম, ১৪ মে। ছবি: জুয়েল শীল

১৫ / ২০
কোটা বাতিলে প্রজ্ঞাপন জারির দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। স্লোগান দিচ্ছেন একজন। শাহবাগ, ঢাকা, ১৪ মে। ছবি: আবদুস সালাম

১৬ / ২০
ফরিদপুর মধুখালী উপজেলার জাহাপুর গ্রামে এ বছর লিচুর ফলন ভালো হয়েছে। বাগান থেকে পাকা লিচু সংগ্রহ করছেন চাষিরা। বাজারে প্রতি ১০০ লিচুর দাম ২০০ থেকে ৩০০ টাকা। ফরিদপুর, ১৪ মে। ছবি: আলীমুজ্জামান

১৭ / ২০
সামনে রমজান মাস। রমজানে বেড়ে যায় খেজুরের চাহিদা। রংপুর নগরের সিটি বাজারে খেজুরের পসরা। রংপুর, ১৪ মে। ছবি: মঈনুল ইসলাম

১৮ / ২০
রাত পোহালেই খুলনা সিটি করপোরেশন নির্বাচন। ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। মহিলা ক্রীড়া কমপ্লেক্স, সোনাডাঙ্গা, খুলনা, ১৪ মে। ছবি: সাদ্দাম হোসেন

১৯ / ২০
দায়মুক্তি আইন বাতিলসহ বিভিন্ন দাবিতে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। বক্তব্য দিচ্ছেন কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ। ঢাকা, ১৪ মে। ছবি: হাসান রাজা

২০ / ২০
বর্ষার আগেই ঘর বানিয়ে নিচ্ছেন মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা। পলিথিন দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে ঘরগুলো। নয়াপাড়া, টেকনাফ, কক্সবাজার, ১৪ মে। ছবি: গিয়াস উদ্দিন