এক ঝলক ( ১৪ মে ২০২১)

১ / ১৭
করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি মানা না–মানার মধ্যে দেশজুড়ে পালিত হলো ঈদ। মুসল্লিরা দল বেঁধে ঈদের নামাজ পড়তে আসেন রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। নামাজ শেষে ঈদের কোলাকুলি করেন অনেকে। বায়তুল মোকাররম মসজিদ, ঢাকা, ১৪ মে
ছবি : হাসান রাজা
২ / ১৭
ঈদুল ফিতরের নামাজ শেষে বড়দের সঙ্গে মোনাজাতে অংশ নেয় শিশুরা। বায়তুল মোকাররম মসজিদ, ঢাকা, ১৪ মে
ছবি : হাসান রাজা
৩ / ১৭
করোনাকালে স্বাস্থ্যবিধির কথা ভুলে সামাজিক দূরত্ব না মেনে চলাফেরা করেন অনেকে। বায়তুল মোকাররম এলাকা, ঢাকা, ১৪ মে
ছবি: হাসান রাজা
৪ / ১৭
ঈদের নামাজ আদায় করে করোনায় হারানো প্রিয়জনের কবর জিয়ারত করতে এসেছেন স্বজনেরা। রায়ের বাজার কবরস্থান, ১৪ মে
ছবি: দীপু মালাকার
৫ / ১৭
ঈদের দিন সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বেড়াতে আসেন অনেকে। ক্রিসেন্ট রোড, ১৪ মে
ছবি: দীপু মালাকার
৬ / ১৭
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে ঈদের নামাজ শেষে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা–কর্মীরা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকা, ঢাকা, ১৪ মে
ছবি: হাসান রাজা
৭ / ১৭
ঈদের দিন এক রিকশায় ঘুরতে বেরিয়েছেন সাত বন্ধু। কারোর মধ্যে নেই মাস্ক ব্যবহারের মতো স্বাস্থ্যবিধি মানার সচেতনতা। কাকরাইল সড়ক, ১৪ মে
ছবি: দীপু মালাকার
৮ / ১৭
করোনা মহামারির এই সময়ে দূরপাল্লার গণপরিবহন চালানোর দাবিতে পরিবহনশ্রমিকরা রাজধানীর বাস টার্মিনালগুলোতে বিক্ষোভ সমাবেশ করেন। মহাখালী বাস টার্মিনাল, ঢাকা, ১৪ মে
ছবি: হাসান রাজা
৯ / ১৭
করোনাকালে এ বছরও ঘরবন্দী কাটছে শিশুদের ঈদ। সংক্রমণের ভয়ে যাওয়া হচ্ছে না বন্ধুদের বাড়ি, বেড়াতে আসছে না কোনো বন্ধুও। এটা নিয়ে বেশ মন খারাপ ছিল বর্ণ ও বিন্দু দুই ভাই–বোনের। তাই ঈদ উপলক্ষে দাদার দেওয়া উপহার পোষা খরগোশের ছানা নিয়েই কাটছে তাদের ঈদ। নতুন বন্ধুকে নিয়ে এখন খুব ব্যস্ত তারা। স্কুলপাড়া, ঈশ্বরদী, পাবনা, ১৪ মে
ছবি: হাসান মাহমুদ
১০ / ১৭
এই জ্যৈষ্ঠে পৌষের তীব্র কুয়াশাচ্ছন্ন সকাল। মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ, ১৪ মে
ছবি: আব্দুল মোমিন
১১ / ১৭
সরকারি নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মসজিদের সামনে বিক্রেতার কাছ থেকে শিশুদের জন্য বিভিন্ন রঙের বেলুন সংগ্রহ করেন অভিভাবকেরা। আলীপুর, ফরিদপুর, ১৪ মে
ছবি: আলীমুজ্জামান
১২ / ১৭
করোনার কারণে লাখো মুসল্লির সমাগমস্থল ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে এবারও ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত না হওয়ায় শহরের মসজিদগুলোতে একাধিক জামাতে নামাজ আদায় করেন মুসল্লিরা। শুক্রবার কিশোরগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী শহীদি মসজিদে নামাজ শেষে মোনাজাতে বিশ্ব উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ১৪ মে
ছবি: তাফসিলুল আজিজ
১৩ / ১৭
দেশবাসীর কল্যাণ কামনা ও মহামারি করোনা থেকে মুক্তি পেতে ঈদের নামাজ শেষে মোনাজাত করা হয়। কেরামতিয়া জামে মসজিদ, রংপুর, ১৪ মে
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৭
করোনার কারণে এবার বরিশালের ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়নি। এলাকাভিত্তিক মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়েছে। বরিশাল নগরের ভাটার খাল এলাকায় অবস্থিত কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দান তাই ফাঁকা। বরিশাল, ১৪ মে
ছবি: সাইয়ান
১৫ / ১৭
গোয়ালন্দ বন্ধুসভার সদস্যরা সহমর্মিতার ঈদ হিসেবে উপজেলার নদীভাঙা ও অসহায় ৭৫টি পরিবারের ঈদবাজার এবং আরও ৭৫টি পরিবারের মধ্যে অর্থ বিতরণ করেছে। রাজবাড়ী, ১৪ মে
ছবি: এম রাশেদুল হক
১৬ / ১৭
দূরপাল্লার বাস চালুর দাবিতে বিক্ষোভ করে রাজশাহী জেলার মালিক শ্রমিক ঐক্য পরিষদ। শিরাইল-ঢাকা বাস টার্মিনাল, রাজশাহী, ১৪ মে
ছবি: শহীদুল ইসলাম
১৭ / ১৭
ঈদ উপলক্ষে রায়েরবাজার বধ্যভূমির প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে আনন্দ মেলার। সংক্রমণের ভয় উপেক্ষা করে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ মেলার বিভিন্ন রাইডে চড়ে দিনটি উদ্‌যাপন করেন। ঢাকা, ১৪ মে
ছবি: দীপু মালাকার