করোনার জন্য স্কুল বন্ধ। বাড়িতে থাকা গবাদিপশুর জন্য ঘাস সংগ্রহে বের হয়েছে শিশুটি। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১৫ মেছবি: শিমুল তরফদার
২ / ১৬
বরিশালে আবার গরম বৃদ্ধি পেয়েছে, তার সঙ্গে বেড়েছে সূর্যের তাপের প্রখরতা। প্রচণ্ড রোদের তাপে হাঁপিয়ে উঠেছে প্রাণিকুল। একটি বুলবুলি বৈদ্যুতিক তারের ওপর বসে হাঁ করে আছে সূর্যের তাপের প্রভাবে। নবগ্রাম রোড, বরিশাল, ১৫ মেছবি: সাইয়ান
৩ / ১৬
ঈদের ছুটিতে বাইক নিয়ে বেপরোয়াভাবে রাস্তায় চলছে কিশোর ও তরুণেরা। একদিকে নেই হেলমেটের ব্যবহার, অন্যদিকে অতিরিক্ত যাত্রী নিয়ে চলছে বেশির ভাগ বাইক। এতে দুর্ঘটনা ঘটার প্রবণতা বাড়ে। তবুও সচেতনতা ফিরছে না তাদের মধ্যে। বিমানবন্দর সড়ক, বাবুপাড়া, ঈশ্বরদী, পাবনা, ১৫ মেছবি: হাসান মাহমুদ
৪ / ১৬
সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটন স্পট ভোলাগঞ্জ সাদা পাথরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। ঈদের দ্বিতীয় দিন শনিবার বিকেলে তোলাছবি: প্রথম আলো
৫ / ১৬
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধানসুরা এলাকায় নাচোল-আড্ডা সড়কে আজ সকালে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন কয়েকজন। নিহত কৃষিমজুর আবদুল মালেকের মা, স্ত্রী ও ছেলেমেয়ের আহাজারি। নন্দলালপুর গ্রাম, গোমস্তাপুর, ১৫ মেছবি: আনোয়ার হোসেন দিলু
রাজধানীর হাতিরঝিলে প্যাডেল বোটে ঘুরে অনেকেই ঈদের দ্বিতীয় দিনের বিকেলটি উদ্যাপন করেন। রামপুরা অংশ ঢাকা, ১৫ মেছবি: দীপু মালাকার
৮ / ১৬
ঈদের ছুটিতে অনেকটা ফাঁকা হয়ে গেছে রাজধানী। শহরের বিনোদনকেন্দ্রগুলো বন্ধ থাকায় ঢাকাবাসী ঈদ উদ্যাপনে নানাভাবে ঘুরে বেড়াচ্ছেন ঢাকার রাজপথে। বংশাল, ঢাকা, ১৫ মেছবি: হাসান রাজা
৯ / ১৬
করোনার কারণে বিনোদনকেন্দ্রগুলো বন্ধ রয়েছে। তাই ঈদের ছুটিতে ঘুরে বেড়াতে তিস্তা নদীর চরে ছুটে গেছেন অনেকেই। গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু, রংপুর, ১৫ মেছবি: মঈনুল ইসলাম
১০ / ১৬
প্রচণ্ড দাবদাহে পানিতে খেলা করছে শিশুরা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের কল্যাণ সাগরদীঘি থেকে তোলা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা, ১৫ মেছবি: মোহাম্মদ সোহরাব হোসেন
১১ / ১৬
ঈদের ছুটিতে ফাঁকা রাস্তায় কিশোর ও তরুণদের বেপরোয়া মোটরবাইক চালাতে দেখা যায় কখনো কখনো। এমন দুর্ঘটনা রোধে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, হেলমেট পরিধান না করা ও এক বাইকে তিনজন ওঠা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাবনা জেলা পুলিশ। সরকারি এডওয়ার্ড কলেজ গেট, পাবনা, ১৫ মেছবি: হাসান মাহমুদ
১২ / ১৬
পাহাড়ে কৃষকের জমিতে পেকেছে বোরো ধান। সেই ধান কাটছেন দুই নারী। মীর্জিবিল, পানছড়ি, ১৫ মেছবি: জয়ন্তী দেওয়ান
১৩ / ১৬
ঈদের পরদিন আজ শনিবারও মানুষ রাজধানী ছেড়ে দক্ষিণাঞ্চলের দিকে ছুটছে। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ফেরিতে মানুষের এমন ভিড় দেখা যায় রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। রাজবাড়ীর দৌলতদিয়া, ১৫ মেছবি: এম রাশেদুল হক
১৪ / ১৬
ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে মানববন্ধন করে জাতীয় সমাজতান্ত্রিক দল। ঢাকা, ১৫ মেছবি: দীপু মালাকার
১৫ / ১৬
ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর অধিকাংশ এলাকা ছিল একেবারে ফাঁকা। মতিঝিল, ঢাকা, ১৫ মেছবি: হাসান রাজা
১৬ / ১৬
ঈদের পরদিন আজ। রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তায় মানুষের উপস্থিতি ছিল বেশ কম। জিপিও এলাকা, ঢাকা, ১৫ মেছবি: হাসান রাজা