এক ঝলক (১৪ সেপ্টেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
হাডুডু খেলতে গিয়ে কাদায় হুটোপুটি। ছবিটি গতকাল রোববার বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার জয়দেব এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

২ / ২৫
গোধূলিবেলায় তিস্তার তীরে নৌকায় বসে জাল ঠিক করছেন এক জেলে। মাছ ধরতে লালমনিরহাট থেকে রংপুরের গঙ্গাচড়ায় এসেছেন তিনি। ছবিটি গতকাল রোববার রংপুরের গঙ্গাচড়ার মহিপুর ঘাটে তিস্তার পার থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

৩ / ২৫
তিস্তার তীরে খেলছে শিশুরা। ছবিটি গতকাল রোববার বিকেলে রংপুরের গঙ্গাচড়ার মহিপুর এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

৪ / ২৫
জমে থাকা পানিতে মাছ ধরছে শিশুরা। ছবিটি রাজধানীর আফতাব নগর থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৫ / ২৫
ঝাড়ু তৈরিতে ব্যস্ত এক শ্রমিক। ছবিটি কেরানীগঞ্জ থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৬ / ২৫
সবুজ ধান খেতের আল দিয়ে হেঁটে বিদ্যালয়ে যাচ্ছে তিন শিক্ষার্থী। ছবিটি আজ সোমবার সকালে বগুড়ার গাবতলী উপজেলার টাইয়েরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৭ / ২৫
খাবারের সন্ধানে মাঠে হাঁসের ঝাঁক। ছবিটি গতকাল সোমবার সকালে বগুড়ার গাবতলী উপজেলার চকমাল্লা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৮ / ২৫
স্নিগ্ধ সাদা এই ফুলটি মন ভালো করে দেয় যে কারও। ছবিটি আজ সোমবার সকালে ময়মনসিংহ শহরের বেম্বাই কলোনি থেকে তোলা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ

৯ / ২৫
ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে পাল তুলে চলছে নৌকা। ছবিটি আজ সোমবার সকালে সদরের গোদারাঘাট থেকে তোলা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ

১০ / ২৫
খাদ্যের সন্ধানে এই গাছে ওই গাছে ঘুরে বেড়াচ্ছে এক কাঠবিড়ালি। ছবিটি রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি

১১ / ২৫
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রেললাইনের মেরামত কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে। ছবি: ফোকাস বাংলা

১২ / ২৫
সদ্য সমাপ্ত আইসিআরসি টি-টো​য়েন্টি টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক ক্রিকেটার আমিন উদ্দিনকে আজ সোমবার সংবর্ধনা দিয়েছে পঞ্চগড়বাসী। ছবি: শহীদুল ইসলাম, পঞ্চগড়

১৩ / ২৫
সিলেট সদরে খাদিমনগর চা-বাগানের শ্রমিকেরা ২০০ টাকা হারে মজুরি প্রদানসহ ২০ দফা দাবিতে আজ সোমবার দুপুর ১২টায় চা-বাগানে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। ছবিটি সদর উপজেলা কার্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৪ / ২৫
দক্ষিণ কোরিয়ার ​রাজধানী সিউলে অলিম্পিক পার্কে কসমস ফুলের খেতে সেলফি তুলতে ব্যস্ত লোকজন। ছবি: রয়টার্স

১৫ / ২৫
লেবাননের বেক্কা ভ্যালিতে পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় নেওয়া সিরিয়ার শরণার্থী একটি পরিবারের সঙ্গে কথা বলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সিরিয়া ​থেকে আসা শরণার্থীদের সঙ্গে দেখা করতে আজ সোমবার বৈরুতে যান ক্যামেরন। লেবাননের গণমাধ্যমে বলা হয় ​প্রতিবেশি ​দেশ সিরিয়া থেকে এখন পর্যন্ত প্রায় ১০ লাখ লোক লেবাননে আশ্রয় নিয়েছে। বর্তমানে দেশটির প্রতি চারজনে একজন শরণার্থী। ছবি: রয়টার্স

১৬ / ২৫
গাজা উপত্যকার ​দক্ষিণাঞ্চলে খান ইউনুস সৈকতের একটি জালে আটকা পড়েছে কোয়েল পাখি। ছবি: রয়টার্স

১৭ / ২৫
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কুমামোতো জেলার মাউন্ট আসো আগ্নেয়গিরি থেকে আজ সোমবার অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে কালো ধোঁয়া প্রায় দুই কিলোমিটার ওপরে উঠে যায়। তবে এতে হতাহতর কোনো ঘটনা ঘটেনি। ছবি: রয়টার্স

১৮ / ২৫
বরিশাল নগরের জিলা স্কুলে আজ সোমবার কাবাডি প্রতিযোগিতায় অংশ নেয় বরিশাল ও খুলনার দুটি স্কুলের ​শিক্ষার্থীরা। ছ​বি: সাইয়ান, বরিশাল

১৯ / ২৫
ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে সড়ক বিভাজন ভাঙা হয়। পরে  সেখান ​দিয়ে বেরিয়ে যায় যানবাহন। ছবিটি চট্টগ্রাম নগরের ওয়াসা মোড় থেকে তোলা। ছবি: জুয়েল শীল

২০ / ২৫
ভ্যাট প্রত্যাহারের খুশিতে মাতোয়ারা শিক্ষার্থীরা। এর মধ্যে এক পুলিশ কর্মকর্তাকে কাছে ​পেয়ে তাঁর সঙ্গে সেলফি তুলতে দাঁড়িয়ে পড়েন এক শিক্ষার্থী। ছবিটি চট্টগ্রাম নগরের ওয়াসা মোড় থেকে দুপুর সাড়ে ১২টায়  তোলা। ছবি: জুয়েল শীল

২১ / ২৫
ফরিদপুর সদরের পশ্চিম খাবাসপুর এলাকায় আনোয়ারা হামিদা আই হাসপাতালে আজ সোমবার সকালে রেটিনা ক্লিনিক কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রেটিনা বিশেষজ্ঞ নিয়াজ আবদুর রহমান বিনা মূল্যে রোগী দেখেন। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২২ / ২৫
ধান সিদ্ধ করে তা সড়কে শুকাতে দিয়েছেন এক কৃষাণী। আজ সোমবার দুপুরে ফরিদপুর সদরের বিলনালিয়া এলাকা থেকে ছবিটি তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২৩ / ২৫
মন্ত্রিসভায় ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে—এমন খবর শুনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক থেকে অবরোধ তুলে উল্লাস প্রকাশ করেন। ছবিটি আজ সোমবার দুপুরে রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৪ / ২৫
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট প্রত্যাহারের ঘোষণায় আনন্দ মিছিল ও উল্লাস করে শিক্ষার্থীরা। ছবিটি আজ সোমবার দুপুর সাড়ে বারোটায় চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড় থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

২৫ / ২৫
ঈদুল আজহার বাকি আরও কয়েক দিন। কোরবানির পশুর হাটের প্রস্তুতি নিচ্ছেন ইজারা পাওয়া কর্মীরা। এদিকে হাটে গরু আনা নিয়ে দালালেরা নিজের নাম ও মোবাইল নম্বর বাঁশের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। ছবিটি আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ডিআইটি মাঠ গরু হাট থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ