এক ঝলক (১৪ সেপ্টেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
ঈদের দিন রাইডে চক্কর দিয়ে উচ্ছ্বসিত দুই শিশু। ছবিটি গতকাল মঙ্গড়লবার খুলনার এস এস ওয়ার্ল্ড শিশু পার্ক থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন।

২ / ২২
ঈদের দিন পদ্মা নদীতে নৌবিহার। ছবিটি গতকাল মঙ্গলবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার ডিক্রীচর ইউনিয়নের ধলার মোড় এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৩ / ২২
কোরবানির পশুর বর্জ্য আজ বুধবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় পড়ে থাকতে দেখা গেছে। ছবিটি মোহাম্মদপুর এলাকার কাটাশুর এলাকা থেকে সকাল সাড়ে ১০টার দিকে তোলা। ছবি: জাহিদুল করিম

৪ / ২২
রাজধানীর রায়েরবাজারের এই জায়গায় দীর্ঘ এলাকাজুড়ে কোরবানির পশুর বর্জ্য পড়ে আছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মীরা জানান, বুধবার সকাল থেকে পাঁচবার ময়লা নিয়ে গেলেও তা কমছে না। ছবিটি বেলা ১১টার দিকে তোলা। ছবি: জাহিদুল করিম

৫ / ২২
ট্রাকে ট্রাকে চামড়া ঢুকছে রাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোতে। জমছে চামড়ার স্তূপ। ছবিটি বুধবার বেলা ১১টার দিকে ট্যানারি মোড়ের কাছে আমিন ট্যানারি লিমিটেড থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৬ / ২২
রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর ও রায়েরবাজার এলাকায় সিটি করপোরেশনের নির্দিষ্ট স্থানে কোরবানি করতে দেখা যায়নি। বুধবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি ৫ নম্বর সড়কে একদিকে কোরবানির কাজ চলছে, অন্যদিকে ফেলে রাখা হয়েছে বর্জ্য। ছবি: জাহিদুল করিম

৭ / ২২
রাজধানীর হাজারীবাগের আমিন ট্যানারিতে কাঁচা চামড়াতে লবণ দিতে ব্যস্ত শ্রমিকেরা। ছবিটি বুধবার বেলা সোয়া ১১টার দিকে তোলা। ছবি: জাহিদুল করিম

৮ / ২২
ঈদ উপলক্ষে রাজউক ভবনে আলোকসজ্জা। ছবিটি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মতিঝিল এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

৯ / ২২
ঈদের দিন পদ্মার তীরে বেড়াতে এসে নাগরদোলায় ঘুরছে শিশুরা। ছবিটি গতকাল মঙ্গলবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার ডিক্রীচর ইউনিয়নের ধলার মোড় এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১০ / ২২
ঈদের দিন পদ্মার চরে বেড়াতে এসে সেলফি। ছবিটি গতকাল মঙ্গলবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার ডিক্রীচর ইউনিয়নের ধলার মোড় এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১১ / ২২
চামড়ার দাম কমে যাওয়ায় অনেকে এখনো সড়কের ওপর চামড়া নিয়ে বসে আছেন। ছবিটি বুধবার বেলা ১২টার দিকে চট্টগ্রামের আতুড়ে ডিপো থেকে তোলা। ছবি: জুয়েল শীল

১২ / ২২
লবণ দিয়ে কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করা হচ্ছে। ছবিটি বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের বিবিরহাট থেকে তোলা। ছবি: জুয়েল শীল

১৩ / ২২

১৪ / ২২
ঈদের পরদিন আজ বুধবার কারাবন্দীদের সঙ্গে দেখা করতে এসেছেন স্বজনেরা। সঙ্গে এনেছেন ঈদ উপলক্ষে তৈরি নানা পদের খাবার। তবে বন্দীদের কাছে এসব খাবার পৌঁছে দেওয়ার আগে তা পরীক্ষা করে দেখছেন কারারক্ষীরা। ছবিটি সকালে ফরিদপুর জেলা কারাগার চত্বর থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী

১৫ / ২২
আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি দুই দিনের সফরে আজ বুধবার ভারতে এসেছেন। এসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে যান তিনি। এরপর হায়দরাবাদ হাউসে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে হাত নাড়েন দুজনেই। ছবি: রয়টার্স

১৬ / ২২
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া মহানগর গোধূলির চারটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার বিকেল তিনটা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চট্টগ্রাম থেকে ঢাকামুখী রেল যোগযোগ সাময়িক বন্ধ হয়ে পড়ে। ছবি: জুয়েল শীল

১৭ / ২২
ঈদের ছুটিতে রাজধানী এখন বেশ ফাঁকা। এ সুযোগে পরিবার পরিজন, বন্ধুবান্ধব সবাই ঘুরে বেড়াচ্ছেন মনের আনন্দে। ছবিটি চন্দ্রিমা উদ্যান থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৮ / ২২
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের সামনে ছবি তুলছে দুই শিশু। ছবি: জাহিদুল করিম

১৯ / ২২
ঈদের দিন শিশুপার্ক বন্ধ থাকায় অনেককেই মন খারাপ নিয়ে ফিরতে হয়েছে। কিন্তু আজ খোলা থাকায় ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ছবিটি বিকেলে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২০ / ২২
বন্ধুদের সঙ্গে আড্ডা-গান ছাড়া যেন ঈদ উদ্‌যাপন অসম্পূর্ণ। ছবিটি আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে থেকে তোলা। ছবি : সাইফুল ইসলাম

২১ / ২২
গবাদিপশুর বর্জ্য অপসারণে ব্যস্ত সময় পার করছে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। ছবিটি আজ বুধবার দুপুরে কাজীপাড়া থেকে তোলা। ছবি : সাইফুল ইসলাম

২২ / ২২
ঈদের ছুটিতে সন্তানের আবদার মেটাতে অনেকেই গেছেন চিড়িয়াখানায়। সেখান জিরাফ ছিল অন্যতম আকর্ষণ। আরে! এত ভিড় কেন—তা মনে হয় গলা বাড়িয়ে দেখছে জিরাফ। ছবিটি আজ বুধবার বিকেলে তোলা। ছবি: সাইফুল ইসলাম