এক ঝলক (১৪ সেপ্টেম্বর ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
পাহাড়ের চূড়ায় সূর্যাস্ত দেখছে এক পরিবার। সার্কিট হাউস এলাকা, খাগড়াছড়ি শহর, ১৩ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী

২ / ১৩
কচুপাতায় টলমল বৃষ্টির পানি। শিবগঞ্জ, সিলেট, ১৪ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ

৩ / ১৩
গাছের ডালে ডালে ঝুলে আছে আমলকী। ফলটি ভিটামিন সিসমৃদ্ধ। জেলা পরিষদ পার্ক, জিরোমাইল এলাকা, খাগড়াছড়ি সদর, ১৩ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী

৪ / ১৩
ঝুঁকি নিয়ে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। দক্ষিণ সুরমা, সিলেট, ১৪ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ

৫ / ১৩
বুধবার মধ্যরাতের বৃষ্টিতে নিচু জায়গায় পানি উঠেছে। এসেছে মাছ। সেখানে জাল দিয়ে মাছ ধরছেন এক ব্যক্তি। রহমতবালা গ্রাম, সদর উপজেলা, বগুড়া। ছবি: সোয়েল রানা

৬ / ১৩
পথের ধারে বসে মাছ ধরার ফাঁদ চাঁই মেরামত করছেন এক ব্যক্তি। পানিতে ডুবে থাকা জমির আইলে চাঁই ফেলে মাছ শিকার করবেন তিনি। দোঁ-বাড়িয়া গ্রাম, সদর উপজেলা, বগুড়া। ছবি: সোয়েল রানা

৭ / ১৩
বৈদ্যুতিক তারে বসে জিরিয়ে নিচ্ছে এক ফিঙে। দোঁ-বাড়িয়া গ্রাম, সদর উপজেলা, বগুড়া। ছবি: সোয়েল রানা

৮ / ১৩
কুমার নদে বর্ষার নতুন পানি এসেছে। মাছের আনাগোনা বেড়েছে। তাই সকাল সকাল জাল ফেলে মাছ শিকার করছেন মৎস্যজীবীরা। মুনশী বাজার এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ১৪ সেপ্টেম্বর। ছবি: আলীমুজ্জামান

৯ / ১৩
নদীর পাড়ে ফেলে রাখা নাগরদোলায় উঠে দুরন্তপনায় মেতেছে শিশুরা। ধলার মোড় এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ১৪ সেপ্টেম্বর। ছবি: আলীমুজ্জামান

১০ / ১৩
বৈরী আবহাওয়ার মধ্যেই ঝুঁকি নিয়ে উত্তাল পদ্মা পাড়ি দিয়ে ঘরে ফিরছে মানুষ। ধলার মোড় এলাকা, সদর উপজেলা, ফরিদপুর ১৩ সেপ্টেম্বর। ছবি: আলীমুজ্জামান

১১ / ১৩
সূর্য ডুবে আকাশে অন্ধকার নেমেছে। এ সময় রূপসা নদীর ওপারের মৃদু আলোয় আকাশ যেন উদ্ভাসিত। তেঁতুলতলা, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ১৩ সেপ্টেম্বর। ছবি: সাদ্দাম হোসেন

১২ / ১৩
ছুটির দিনে সকালে শিশুরা কাদামাঠে ফুটবল খেলতে নেমেছে। ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ মাঠ, বাগেরহাট, ১৪ সেপ্টেম্বর। ছবি: সাদ্দাম হোসেন

১৩ / ১৩
দোকানে বিভিন্ন ধরনের পুতুলের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ী দুই ভাই। কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ থেকে তৈরি এসব পুতুল আকারভেদে ৫০ টাকা থেকে তিন হাজার টাকায় পাইকারিভাবে বিক্রি হয়ে থাকে। চক বাজার, ঢাকা, ১৩ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার