এক ঝলক (১৫ অক্টোবর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
লাল টুকটুকে গঙ্গাফড়িং। ছবিটি গতকাল বুধবার রংপুর নগরের সুরভি উদ্যান থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

২ / ১৭
ঘাসের মাঝে কী পেয়েছে ওরা! বিদ্যালয়ে যাওয়ার পথে এভাবে ক্যামেরাবন্দী হয় দুই শিশু শিক্ষার্থী। ছবিটি গতকাল বুধবার শাজাহানপুর উপজেলা থেকে তোলা। ছবি। সোয়েল রানা, বগুড়া

৩ / ১৭
লজ্জাবতীর ফুল। ছবিটি গতকাল বুধবার ময়মনসিংহ শহরের বোম্বাই কলোনি থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৪ / ১৭
ঘুড়ি আর নাটাইয়ের দুরন্ত কৈশোর। ছবিটি গতকাল বুধবার সিলেটের স্টেশন রোড থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৫ / ১৭
বিশেষ নিরাপত্তায় গাইবান্ধা-১ আসনের সাংসদ মনজুরুল ইসলামকে ঢাকা থেকে গাইবান্ধা নেওয়া হয়। ছবিটি আজ সকাল সাড়ে ছয়টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে ঢোকার সময় তোলা। ছবি: শাহাবুল শাহীন

৬ / ১৭
যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের ভার্জিনে মাউন্টেইন বাইক প্রতিযোগিতার আগে মহড়ায় এক প্রতিযোগী। সাইকেল নিয়ে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে লাফ দিয়ে যাচ্ছেন তিনি। ছবিটি আজকের। ছবি: এএফপি

৭ / ১৭
ইসরায়েলি হামলায় স্বজন হারিয়ে কাঁদছেন এক ফিলিস্তিনি নারী। ছবিটি গতকাল মঙ্গলবার বেথলেহেম থেকে তোলা। ছবি: রয়টার্স

৮ / ১৭
আজ ১৫ অক্টোবর আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার কাবুলের বাদামবাগ এলাকায় ফিতা কেটে এক অনুষ্ঠানের উদ্বোধন করেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি ও তাঁর স্ত্রী রুলা গনি। ছবি: রয়টার্স

৯ / ১৭
এই দুই শিশু জাগুয়ারের বয়স চার সপ্তাহ। মেক্সিকোর সিউদাদ হুয়ারেজ চিড়িয়াখানার এই দুই নতুন বাসিন্দাকে গতকাল মঙ্গলবার গণমাধ্যমের সামনে হাজির করা হয়। ছবি: রয়টার্স

১০ / ১৭
পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন-প্রত্যাশী হিলারি ক্লিনটন গতকাল বুধবার নেভেদা অঙ্গরাজ্যে প্রচার চালান। সেখানে আইসক্রিম কিনতে গিয়ে অ্যাসেম্বলিম্যান নেলসন অ্যারাইয়ের সঙ্গে খুনসুটি। ছবি: রয়টার্স

১১ / ১৭
কানাডার অন্টারিও প্রদেশের ব্রাম্পটনে গতকাল বুধবার দক্ষিণ এশীয় কমিউনিটির এক অনুষ্ঠানে অভিনেতা বিনয় বিরমানির সঙ্গে নাচেন দেশটির প্রধানমন্ত্রীর স্ত্রী লরিন হার্পার। কানাডায় ১৯ অক্টোবর ফেডারেল নির্বাচনে ভোট নেওয়া হবে। ছবি: রয়টার্স

১২ / ১৭
ভিটামিন-সি সমৃদ্ধ ফল আমলকী। বগুড়া শহরের গালাপট্টি এলাকার খুচরা বাজারে প্রতি কেজি আমলকী বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৩ / ১৭
সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ছবিটি আজ বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

১৪ / ১৭
পূজার সময় মাটির তৈরি ঘটের চাহিদা বেড়ে যায়। সিলেটের কিনব্রিজ এলাকায় বিক্রির জন্য ঘট রং করে রাখছেন এক মৃৎ​শিল্পী। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৫ / ১৭
খাল-বিলের পানি কমতে শুরু করেছে। ​কম পানিতে মাছ ধরতে নেমে পড়েছে শিশুরা। ছবিটি আজ বৃহস্পতিবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার খালেরমুখ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৬ / ১৭
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ও প্রথম আলোর মধ্যে ‘জানার জন্য পড়া’ শীর্ষক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আজ বৃহস্পতিবার এ চুক্তি স্বাক্ষরিত হয়। ছবি: মনিরুল আলম

১৭ / ১৭
সংসদের ভেতর কাঁদানে গ্যাসের সেল ছোড়ে প্রতিবাদ করেন কসোভোর বিরোধীদলীয় সাংসদেরা। ছবি: রয়টার্স