ছুটির দিন দুপুরে হাতিরঝিলের আকাশে সাদা-কালো মেঘের ঘনঘটা। ঢাকা, ১৪ আগস্ট। ছবি: মহিউদ্দিন ফারুক
২ / ১৪
করোনা পরিস্থিতিতে বন্ধ ইটভাটা। এতে প্রকৃতি ফিরে পেয়েছে তার নিজস্ব রূপ। বাবুগঞ্জ, বরিশাল, ১৪ আগস্ট। ছবি: সাইয়ান
৩ / ১৪
খেতে পানি অনেকটা কমে এসেছে। তাই আমন ধান লাগানোর জন্য ট্রাক্টর দিয়ে খেত প্রস্তুত করা হচ্ছে। বামরাইল এলাকা, বরিশাল, ১৪ আগস্ট। ছবি: সাইয়ান
৪ / ১৪
ধানখেতে দীর্ঘদিন পানি থাকায় বেড়ে উঠেছে আগাছা। কাঁচি দিয়ে আগাছা পরিষ্কার করছেন কৃষক। বামরাইল এলাকা, বরিশাল, ১৪ আগস্ট। ছবি: সাইয়ান
৫ / ১৪
ময়লা-আবর্জনায় কদমতলা ও সেগুনবাগিচা খাল ভরাট হয়ে গেছে। সুখনগর, উত্তর মান্ডা, ঢাকা, ১৩ আগস্ট। ছবি: দীপু মালাকার
৬ / ১৪
এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নিয়েছে দুটি চিত্রা হরিণ। চিড়িয়াখানা কর্তৃপক্ষের মতে, উন্নত ব্যবস্থাপনা ও দর্শনার্থী না থাকায় গত তিন মাসে জন্ম নিয়েছে প্রায় অর্ধশত পশুপাখি। গতকাল বেলা ১১টায়। ছবি: সৌরভ দাশ
৭ / ১৪
করোনার মহামারির সময়ে শহরের প্রাণীরা খাবারের সংকটে দিন কাটাচ্ছে। খেয়ে না খেয়ে দিন কাটছে ওদের। স্থানীয় বাসিন্দারা মাঝেমধ্যে খাবার দিলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। গতকাল বিকেলে পুরান ঢাকার গেন্ডারিয়ায় দীননাথ সেন রোড এলাকায়। ছবি: হাসান রাজা