এক ঝলক (১৫ আগস্ট,২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই কাঁচাবাজারে কেনা-কাটা করছেন সবাই। ক্রেতা-বিক্রেতা অনেকের মধ্যেই ছিল না করোনা সংক্রমণের সচেতনতা। কারওয়ানবাজার, ঢাকা, ১৫ আগস্ট
ছবি: দীপু মালাকার
২ / ২০
রংপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সংগঠনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা–কর্মচারীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জিলা স্কুল মোড়, রংপুর, ১৫ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
৩ / ২০
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকাল সাড়ে ৯টায় জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। গোয়ালন্দ, রাজবাড়ী, ১৫ আগস্ট
ছবি: এম রাশেদুল হক
৪ / ২০
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সকাল ৯টায় কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে নগর শিশু উদ্যানে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলের শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ। কুমিল্লা, ১৫ আগস্ট
ছবি: এম সাদেক
৫ / ২০
করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন। খুলনা বেতার প্রাঙ্গণ, ১৫ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ২০
কাঠের ফালি দিয়ে বিশাল আকৃতির নৌকা তৈরি করছেন কারিগর। এ আকারের একেকটি নৌকা তৈরিতে তিন–চারজন কারিগরের আড়াই থেকে তিন মাস সময় প্রয়োজন। কাপ্তাই হ্রদে বিভিন্ন পণ্য পরিবহনের জন্য এ নৌকা ব্যক্তিমালিকানায় তৈরি করা হয় কারিগর দ্বারা। পুরান পাড়া এলাকা, রাঙামাটি, ১৫ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ২০
কেরানীগঞ্জ থেকে আসা রশি কারওয়ানবাজারের দোকানে ওঠাচ্ছেন শ্রমিকেরা। কেজিপ্রতি এ রশি বিক্রি হয় ১০০ থেকে ১২০ টাকায়। ঢাকা, ১৫ আগস্ট
ছবি: দীপু মালাকার
৮ / ২০
জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভটিতে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন সংগঠন। ঢাকা, ১৫ আগস্ট
ছবি: সাইফুল ইসলাম
৯ / ২০
তিস্তা নদীতে মাছ ধরতে ছুটছে জেলেদের নৌকা। মহিপুর, গঙ্গাচড়া, রংপুর। ১৫ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১০ / ২০
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গরিব–দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করে নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি)। জিমখানা আলাউদ্দিন খাঁ স্টেডিয়াম, নারায়ণগঞ্জ, ১৫ আগস্ট
ছবি: দিনার মাহমুদ
১১ / ২০
চাঁদপুর থেকে তাজা ইলিশের সঙ্গে দেশ–বিদেশে যাচ্ছে লোনা ইলিশ এবং ইলিশের ডিম। চাঁদপুর মাছঘাটে প্রতিদিন ইলিশ থেকে শত শত মণ লোনা ইলিশ আর ডিম প্রক্রিয়াজাত করা হয়। চাঁদপুর, ১৪ আগস্ট
ছবি: আলম পলাশ
১২ / ২০
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়া জেলা পুলিশের আয়োজনে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অঙ্কন করে পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী। পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, ১৫ আগস্ট
ছবি: সোয়েল রানা
১৩ / ২০
শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু রক্ষা বাঁধের প্রায় ৪০ মিটার অংশ আজ রোববার ভোরে ধসে পড়ে। এ কারণে স্থানীয় লোকজন আসবাবপত্র নিয়ে নিরাপদ স্থানে চলে যায়। কুষ্টিয়া, ১৫ আগস্ট
ছবি: তৌহিদী হাসান
১৪ / ২০
বৃষ্টি হলেই পাহাড়ের মাটি ধসে পড়ছে সড়কে। তাই ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায় সময়ই বন্ধ রাখতে হচ্ছে নবনির্মিত বায়েজিদ-ফৌজদারহাট সড়কের একপাশ। বায়েজিদ এলাকা, চট্টগ্রাম, ১৫ আগস্ট
ছবি: সৌরভ দাশ
১৫ / ২০
বন্দরের নবনির্মিত এই জেটিগুলো ইজারা দেওয়া হয়েছে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে। গত মাসে উদ্বোধনের পর এসব জেটিতে এখন খালাস হচ্ছে আমদানি করা বিভিন্ন পণ্য। কর্ণফুলী নদীর সদরঘাট এলাকা, চট্টগ্রাম, ১৫ আগস্ট
ছবি: সৌরভ দাশ
১৬ / ২০
শিশুশ্রম নিষিদ্ধ থাকলেও ফাউন্ড্রিতে কড়াই তৈরি কাজ করে চলেছে একদল শিশু। একটু এদিক-সেদিক হলে জ্বলন্ত এই কাঁচামালে হাত-পা ঝলসে যেতে পারে। কারখানায় নেই কোনো ধরনের নিরাপত্তাব্যবস্থা। বগুড়া সদর উপজেলার কুকরুল এলাকা, ১৫ আগস্ট
ছবি: সোয়েল রানা
১৭ / ২০
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ছুটির দিনে রাজধানী ছিল অনেকটাই ফাঁকা। মগবাজার, ঢাকা ১৫ আগস্ট
ছবি: সাজিদ হোসেন
১৮ / ২০
জাতীয় শোক দিবসে ভ্রাম্যমাণ লাইব্রেরিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর লেখা নানা ধরনের বইয়ের প্রদর্শনীতে বই পড়ছেন সাধারণ মানুষ। জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৫ আগস্ট
ছবি: আশরাফুল আলম
১৯ / ২০
জাতীয় শোক দিবসে সিলেট প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। কয়েক ধাপে চলবে এ অভিযান। নগরের জামতলা এলাকায় ফগার মেশিন হাতে বন্ধুসভার সদস্যদের মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান। সিলেট, ১৫ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
২০ / ২০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান আজ ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাস, দুটি পিকআপ ও একটি বিদ্যুতের খুঁটিকে ধাক্কা দেয়। এতে আগুন ধরে গিয়ে একটি মাইক্রোবাস ও বাজারের সাতটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। কুমিল্লা, ১৫ আগস্ট
ছবি: আবদুর রহমান ঢালী