এমনই এক শুক্রবারে গত ১ জানুয়ারি মাকে হারিয়েছেন হাবিবুর রহমান আশিক। শ্বাসকষ্ট নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে, পরে ঢাকা মেডিকেলে ভর্তি করতে হয় তাঁকে। তিন দিনের মাথায় হাবিবের কোলে মাথা রেখেই শেষনিশ্বাস ত্যাগ করেন মা জ্যোৎস্না বেগম। মহান আল্লাহর কাছে তাঁর দোয়া, পরকালে মা যেন খুব ভালো থাকেন। রায়েরবাজার কবরস্থান, ঢাকা, ১৬ এপ্রিলছবি: জাহিদুল করিম