এক ঝলক (১৫ জুন ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৬
বাদল দিনের প্রথম কদম ফুল। ছবিটি গতকাল মঙ্গলবার বিকেলে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২ / ২৬
ফুটেছে বাবলা ফুল। ছবিটি আজ বুধবার খুলনার রেলগেট এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৩ / ২৬
গাছের ডালে বুলবুলি পাখি। ছবিটি আজ বুধবার সকালে পাবনার সদরের পৈলানপুর এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৪ / ২৬
সর্বশক্তি দিয়ে মাছ ধরার জাল টেনে তোলার চেষ্টা করছেন এই ব্যক্তি। ছবিটি আজ বুধবার সিলেট নগরের কুশিঘাট এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৫ / ২৬
মাধবীলতা ও অপরাজিতা ফুলের মিতালি। ছবিটি আজ বুধবার খুলনার শিরোমণি এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৬ / ২৬
গাছের গুঁড়িতে গিরগিটি। ছবিটি আজ বুধবার খুলনার দৌলতপুর রেলস্টেশন এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৭ / ২৬
পেঁপে পাতায় ধূসর ডানার এক প্রজাপতি। ছবিটি গতকাল মঙ্গলবার সকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রাম থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল

৮ / ২৬
ইউরো কাপে আইসল্যান্ডের বিপক্ষে খেলা শুরু হওয়ার আগে গ্যালারিতে সুপারম্যানের পোশাকে পর্তুগালের একজন সমর্থক। ছবিটি গত সোমবার ফ্রান্সের স্টেড জিওফ্রয়-গুইচার্ড স্টেডিয়াম থেকে তোলা। ছবি: রয়টার্স

৯ / ২৬
ঐতিহ্যবাহী বাঁশনৃত্যে অংশ নিয়ে হেসে কুটিপাটি থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক শিনাওয়াত্রা। দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ প্র্যা থেকে গত শনিবার তোলা ছবিটি আজ প্রকাশিত। ছবি: রয়টার্স

১০ / ২৬
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গুদিঘাটা এলাকায় আজ বুধবার সকালে সেতু ভেঙে দুটি পাথরবোঝাই ট্রাক খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একটি ট্রাকের চালকের সহকারী মারা যান। ছবিটি সকাল নয়টার দিকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল

১১ / ২৬
নাচ আর গানে আজ বুধবার সকালে বরণ করে নেওয়া হয়েছে বর্ষাকে। বাংলা একাডেমীর নজরুল মঞ্চে উদীচী ঢাকা মহানগর সংসদ আয়োজিত বর্ষা উৎসবে নৃত্যশিল্পীরা। ছবি: আবদুস সালাম

১২ / ২৬
বন্যার পানিতে ডুবে আছে চীনের গুয়াংজি ঝুয়াং অঞ্চলের লিউঝউ এলাকা। জলমগ্ন সড়ক দিয়ে মোটরসাইকেল চালাচ্ছেন স্থানীয় একজন বাসিন্দা। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স

১৩ / ২৬
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে গতকাল মঙ্গলবার নামাজ আদায় করছেন এক মুসল্লি। ছবি: রয়টার্স

১৪ / ২৬
ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনে কেক কাটছেন ভারতের কট্টরপন্থী ‘হিন্দু সেনা’ দলের সদস্যরা। ছবিটি গতকাল মঙ্গলবার নয়াদিল্লি থেকে তোলা। ছবি: রয়টার্স

১৫ / ২৬
বাঁশের তৈরি র‍্যাক বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এই ব্যক্তি। ছবিটি আজ বুধবার দুপুরে সিলেট নগরের কানিশাইল এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৬ / ২৬
রাজধানীর ইনার সার্কুলার রোডের ফকিরাপুল অংশে সড়কজুড়ে আবর্জনার স্তূপ। সড়ক ব্যবহারকারীদের পোহাতে হচ্ছে ভোগান্তি। ছবিটি বুধবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১৭ / ২৬
ঈদকে সামনে রেখে কমলাপুর রেলওয়ে স্টেশনে সংস্কারকাজ চলছে। ছবিটি বুধবারের। ছবি: আবদুস সালাম

১৮ / ২৬
ক্লান্ত শরীরে ঘুমাচ্ছেন এক রিকশাচালক। ছবিটি আজ বুধবার চানখাঁরপুল এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৯ / ২৬
বন্ধ করে দেওয়া নাইটিঙ্গেল মেডিকেল কলেজ চালুর দাবিতে আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন ​শিক্ষার্থীরা। ছবি: সাহাদাত পারভেজ

২০ / ২৬
ভেঙে পড়া সিগন্যাল বাতি এভাবেই ফুটপাতের ওপর পড়ে আছে। ছবিটি পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকা থেকে আজ বুধবার তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

২১ / ২৬
পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক থেকে রায় সাহেব বাজার, ইংলিশ রোডসহ আশপাশের পুরো এলাকা প্রায়ই সারা দিন যানজট লেগে থাকে। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

২২ / ২৬
বিএনপির যুগ্ম মহাসচিব এম আসলাম চৌধুরীকে আজ বুধবার আদালতে হাজির করা হয়। ছবিটি সিএমএম আদালত কারাগারে নিয়ে যাওয়ার সময় তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

২৩ / ২৬
ফল উৎসব উপলক্ষে মেলাপ্রাঙ্গণ সাজানো হচ্ছে। ১৬ জুন থেকে শুরু হচ্ছে তিন দিনের ফল উৎসব। এই ফল উৎসবের আয়োজন করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়। ছবিটি আজ বুধবার খামারবাড়ী এলাকা থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

২৪ / ২৬
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ লেকে ফুটে আছে শাপলা ফুল। ছবিটি বুধবার সকালে তোলা। ছবি: সোয়েল রানা

২৫ / ২৬
সাইকেলে চড়ে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছে দুই ছাত্রী। ছবিটি খুলনার ডুমুরিয়া উপজেলার তেলিখালী এলাকা থেকে বুধবার তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

২৬ / ২৬
আওয়ামী লীগের নেতা ও সাবেক সাংসদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ছয়জনের মৃত্যুদণ্ড ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে আজ বুধবার রায় দিয়েছেন হাইকোর্ট। রায় শুনতে আদালতে হাজির ছিলেন এই রাজনীতিবিদের ছেলে সাংসদ জাহিদ আহসান রাসেল। ছবি: সাহাদাত পারভেজ