এক ঝলক (১৫ জুন ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
আজ পয়লা আষাঢ়ে গাছে ফুটেছে চালতা ফুল। ছবিটি বৃহস্পতিবার পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ চত্বর থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২ / ২৪
খুলনার ডুমুরিয়া উপজেলার কৈয়া এলাকায় ফুটেছে স্থলপদ্ম। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৩ / ২৪
যেন ক্যামেরার দিকেই তাকিয়ে আছে এই সোয়ালো পাখি। ছবিটি বৃহস্পতিবার খুলনার ডুমুরিয়া উপজেলার কৈয়া এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন।

৪ / ২৪
গরুর পাল নিয়ে মাঠে যাচ্ছেন রাখাল। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৫ / ২৪
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে চিঠি পোস্ট করার তিনটি বক্স ছিল। বিদেশি চিঠির বক্সটি ভেঙে যাওয়ায় তা সরিয়ে নেওয়া হয়েছে। বাকি বাক্স দুটিতেও তেমন চিঠি পড়ে না। ছবিটি বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম

৬ / ২৪
ঈদকে সামনে রেখে পোশাকের দোকানে ক্রেতাদের ভিড়। ছবিটি সম্প্রতি রাজধানীর গুলশানের পোশাকের একটি শোরুম থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৭ / ২৪
বাংলা একাডেমির নজরুল মঞ্চে বর্ষামঙ্গল অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনা। উদীচী ঢাকা মহানগর সংসদ বৃহস্পতিবার সকালে এই অনুষ্ঠানের আয়োজন করে। ছবি: আবদুস সালাম

৮ / ২৪
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়া এক ব্যক্তি মুখোশ পরে জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে আছেন। ছবিটি বুধবার দেশটির রাজধানী কারাকাস থেকে তোলা। ছবি: রয়টার্স

৯ / ২৪
বাহারি নকশা করা বাসের জানালা দিয়ে তাকিয়ে আছে এক শিশু। ছবিটি বুধবার পাকিস্তানের করাচি থেকে তোলা। ছবি: রয়টার্স

১০ / ২৪
কয়েক দিনের বৃষ্টিতে চেঙ্গি নদীর পানি বেড়েছ, এসেছে নতুন মাছও। মাছ ধরতে নেমে পড়েছে ছেলে-বুড়োর দল। ছবিটি আজ সকালে খাগড়াছড়ি সদরের চেলাছড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১১ / ২৪
সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাটক পরিবেশনের মধ্য দিয়ে বর্ষা ঋতুকে বরণ করেছে উদীচী। বৃহস্পতিবার সকালে উদীচী ঢাকা মহানগর সংসদ বাংলা একাডেমির নজরুল মঞ্চে বর্ষামঙ্গল অনুষ্ঠানের আয়োজন করে। ছবি: আবদুস সালাম

১২ / ২৪
লন্ডনের গ্রেনফেল টাওয়ারে লাগা আগুন নেভাতে কাজ করছেন দমকল বাহিনীর কর্মীরা। ছবিটি বুধবার তোলা। ছবি: এএফপি

১৩ / ২৪
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে আজ বৃহস্পতিবার সকালে টিকিটপ্রত্যাশীদের উপচে পড়া ভিড়। ছবি: সাইফুল ইসলাম

১৪ / ২৪
রাজধানীর কমলাপুরের আউটার সার্কুলার রোডের জলাবদ্ধতা এখনো দূর হয়নি। ছবিটি বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১৫ / ২৪
আমাজন-আলিবাবার সঙ্গে চুক্তির আগে দেশীয় সুরক্ষানীতি নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বেশ কিছু সংগঠন। ছবি: আবদুস সালাম

১৬ / ২৪
সিলেটে জমে উঠেছে ঈদের বাজার। বিপণিবিতানগুলোতে ক্রেতারা ভিড় করছেন পছন্দের পোশাক কিনতে। ছবিটি আজ বৃহস্পতিবার নগরের নয়াসড়ক এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৭ / ২৪
সাংবাদিক গোলাম মুজতবা ধ্রুবর বিরুদ্ধে আইসিটি আইনে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন। ছবি: আবদুস সালাম

১৮ / ২৪
এখন পাহাড়ে আনারসের মৌসুম। বাগান থেকে আনারস এনে ঘরের পাশে জড়ো করছেন এক তরুণ আনারস চাষি। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি সদরের নীলকান্তপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১৯ / ২৪
বগুড়া শহরের চেলোপাড়া চাষীবাজার এলাকায় প্রতিদিন ভোর থেকে সকাল পর্যন্ত কলার হাট বসে। সেখান থেকে ব্যবসায়ীরা পাইকারি দরে কলা কিনে নিয়ে যান। এখানে ১০০ কলার দাম ২৫০ থেকে ৪০০ টাকা। ছবি: সোয়েল রানা

২০ / ২৪
সকালে আকাশ পরিষ্কারই ছিল। হঠাৎ করেই নামে বৃষ্টি। হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়ে নগরবাসী। ছবিটি বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল

২১ / ২৪
ফরিদপুরে শুরু হয়ে গেছে ঈদের কেনাকাটা। ক্রেতা সমাগম হওয়ায় খুশি ব্যবসায়ীরাও। ছবিটি বৃহস্পতিবার ফরিদপুর শহরের চকবাজার কাপুড়া পট্টি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২২ / ২৪
জমে উঠেছে চট্টগ্রামের ঈদ বাজার। পছন্দের পোশাক কিনতে দোকানে ভিড় করছেন ক্রেতারা। ছবিটি বৃহস্পতিবার বিকেলে নগরের টেরিবাজার থেকে তোলা। ছবি : সৌরভ দাশ

২৩ / ২৪
পাহাড় ধসের কারণে রাঙামাটির সঙ্গে অন্য জেলার যোগাযোগ ব্যাহত হচ্ছে। তাই জেলায় আসছে না জ্বালানি তেল। পাম্পে পেট্রল নিতে খালি বোতল হাতে স্থানীয়দের দীর্ঘ লাইন। ছবিটি বৃহস্পতিবার রাঙামাটি শহরের কল্যাণপুর থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

২৪ / ২৪
রাজধানীর শাহবাগ মোড়ের পদচারী সেতুতে বসে বৃহস্পতিবার বিকেলে ডিজিটাল স্ক্রিনে চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ বনাম ভারতের খেলা দেখছেন দর্শকেরা। ছবি: সাইফুল ইসলাম