কিশোরগঞ্জের শোলাকিয়ায় শনিবার প্রায় পাঁচ লাখ মানুষ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর বিপুলসংখ্যক সদস্যের পাশাপাশি দুটি ড্রোনও। ছবি: তাফসিলুল আজিজ
২ / ১১
চার দিকে পানি আর পানি। দূরের ঈদগাহে ঈদের জামাত শেষে পানি ভেঙে বাড়ি ফিরছেন লোকজন। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রবিরবাজার-টিলাগাঁও সড়ক। মৌলভীবাজার, ১৬ জুন। ছবি: প্রথম আলো
৩ / ১১
বায়তুল মোকাররম মসজিদে আজ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ১৬ জুন, ২০১৮। ছবি: হাসান রাজা
৪ / ১১
চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা ঈদের জামাতে উপস্থিত হন মুসল্লিরা। ১৬ জুন, ২০১৮। ছবি: সৌরভ দাশ
৫ / ১১
ঈদের দিন ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নিজেদের মধ্যেও কুশল বিনিময় করেছে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম ও হাসান উদ্দিন সরকার। আনারকলি রোড, টঙ্গি, গাজীপুর, ১৬ জুন। ছবি: আবদুস সালাম
৬ / ১১
রাজধানীতে শনিবার শেষ বিকেলে আকাশ কালো মেঘে ছেয়ে যায়। পরে শুরু হয় ঝড়। এ সময় পাখিরা ছুটছিল নিরাপদ আশ্রয়ের সন্ধানে ৷ বাড্ডা, ঢাকা, ১৬ জুন ৷ ছবি: সুমন ইউসুফ
৭ / ১১
যুদ্ধবিরতি ঘোষণার পর কাবুলে স্থানীয় বাসিন্দারা তালেবান সদস্যদের সঙ্গে সেলফি তুলছেন। এই যুদ্ধবিরতির মধ্যেও নানগরহার প্রদেশে আত্মঘাতী হামলা হয়েছে। আফগানিস্তান, ১৬ জুন। ছবি: রয়টার্স
৮ / ১১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার তাঁর সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতা-কর্মী, পেশাজীবী, বিচারক এবং বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ছবি: ফোকাস বাংলা
৯ / ১১
পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারলেন না মেসি। ছবি: রয়টার্স
১০ / ১১
মস্কোর মাঠে আর্জেন্টিনার খেলা দেখতে এসেছিলেন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। ছবি: রয়টার্স
১১ / ১১
মওদুদ আহমদের কোম্পানিগঞ্জের বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় রাখা ভ্যানগাড়ি। শনিবার কোম্পানীগঞ্জে তাঁর বাড়ির সামনে থেকে তোলা ছবি। নোয়াখালী, ১৬ জুন। ছবি: মাহাবুবুর রহমান