এক ঝলক (১৫ জুলাই ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৮
খেত থেকে পাট কেটে ভুবনেশ্বর নদের পানিতে জাগ দিচ্ছেন দুই কৃষক। ছবিটি গতকাল বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার টেপাখোলা ফরিদাবাদ এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২ / ২৮
গাছভরা পেঁপেফুল। ছবিটি গতকাল বৃহস্পতিবার ফরিদপুর সদর উপজেলার টেপাখোলা এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৩ / ২৮
পুকুরে জাল ফেলার পর এই বিচিত্র মাছটি ধরা পড়ে। ছবিটি গতকাল বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কোদালধর থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৪ / ২৮
জঙ্গি হামলার প্রতিবাদে আজ শুক্রবার সকালে বগুড়া শহরের সাতমাথায় সংহতি প্রকাশ ও সাংস্কৃতিক সমাবেশ করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলা সংসদ। সমাবেশে জঙ্গিবিরোধী সংগীত পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা। ছবি: সোয়েল রানা

৫ / ২৮
বড়শি ও খলই হাতে নিয়ে মাছ ধরতে বেড়িয়েছেন দুই মৎস্যশিকারী। ছবিটি আজ শুক্রবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সদরখলা এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৬ / ২৮
ঝুঁকি নিয়ে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন এক ফেরিওয়ালা। বিভিন্ন এলাকায় ঘুরে প্লাস্টিকের ড্রাম বিক্রি করেন তিনি। ছবিটি আজ শুক্রবার সকালে সিলেট নগরের স্টেশন রোড এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৭ / ২৮
ফ্রান্সের নিস শহরে গতকাল বৃহস্পতিবার রাতে উৎসবে জড়ো হওয়া জনতার ওপর তুলে দেওয়া ট্রাক থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। ছবি: এএফপি

৮ / ২৮
বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কীর্তনখোলার তীর ঘেঁষে বিক্রি হয় গাব। ছবিটি আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তোলা। ছবি: সাইয়ান

৯ / ২৮
মোংলা বন্দরের বিএফডিসি জেটিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে সুন্দরবনের বনদস্যু ইলিয়াস ও মজনু বাহিনী আত্মসমর্পণ করে। ছবি: প্রথম আলো

১০ / ২৮
সাম্প্রতিক জঙ্গি হামলার পর সারা দেশে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। জোরদার করা হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা। ছবিটি আজ শুক্রবার দুপুরে রাজধানীর লালবাগ কেল্লা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১১ / ২৮
সাম্প্রতিক জঙ্গি হামলা দেশব্যাপী আতঙ্ক সৃষ্টি করলেও বাংলাদেশ ঘুরে দেখতে ছুটে আসছেন বিদেশিরা। যুক্তরাষ্ট্র থেকে আসা এই দুই পর্যটক লালবাগ কেল্লা দেখতে এসে ভীষণ উৎফুল্ল। ছবিটি আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১২ / ২৮
রাজধানীর আজিমপুর রোডের ফুটপাত দখল করে চলছে আসবাবের রমরমা ব্যবসা। ছবিটি শুক্রবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম।

১৩ / ২৮
দুপুরের পর থেকে থেমে থেমে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। অপ্রস্তুত নগরবাসী দুর্ভোগে পড়ে। ছবিটি শিক্ষা ভবন এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৪ / ২৮
রাজধানীর গোটা হাজারীবাগ এলাকা এবং এর আশপাশের খাল ও জলাশয় ট্যানারির বর্জ্যে সয়লাব। ছবিটি শুক্রবার হাজারীবাগের কালুনগর এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৫ / ২৮
বুনো ফুল থেকে মধু আহরণে ব্যস্ত একটি মৌমাছি। ছবিটি আজ শুক্রবার সকালে ময়মনসিংহ সদরের চর খরিচা থেকে তোলা। ছবি: জগলুল পাশা

১৬ / ২৮
জাতীয়করণের দাবিতে আজ শুক্রবার বেলা ১১টায় দিনাজপুরের কাহারোল উপজেলার কাহারোল মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী-শিক্ষক অভিভাবকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। ছবি: আসাদুল্লাহ সরকার

১৭ / ২৮
রংপুরে পুরোদমে শুরু হয়েছে আমন ধানের চারা রোপণ। মাঠে মাঠে কৃষকেরা প্রচণ্ড রোদ আর গরম উপেক্ষা করে চারা রোপণে ব্যস্ত। ছবিটি আজ শুক্রবার বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১৮ / ২৮
সম্প্রতি রাজধানীর গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদ ও দেশব্যাপী জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মোকাবিলায় সিলেট মহানগর যুবলীগের আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আজ শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: আনিস মাহমুদ

১৯ / ২৮
কাছিমের পিঠের মতো উঁচু ঘরের চালে সোলার প্যানেল বসানো! তাতে গ্রীষ্মের গরমের সঙ্গে পাল্লা দিয়ে ঘুরছে ফ্যানের পাখা। সন্ধ্যা নামল কি নামল না, সঞ্চিত সৌরবিদ্যুৎ থেকে জ্বলে উঠছে বাল্ব। ওই আলোতেই খাওয়াদাওয়া। তথ্যপ্রযুক্তির ছোঁয়া লেগেছে এখানেও। ছবিটি শুক্রবার বিকেলে যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ কলোনিপাড়া থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

২০ / ২৮
রংপুরে পুরোদমে চলছে পাটের মৌসুম। মাঠে মাঠে পাটখড়ি শুকাতে দেওয়া হয় রোদে। আর শিশুরা তা দিয়ে খেলনা গাড়ি বানিয়ে খেলছে। ছবিটি আজ শুক্রবার রংপুরের গঙ্গাচড়া উপজেলার কাগজিপাড়া এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

২১ / ২৮
ফুটে রয়েছে কুমড়া ফুল। কড়া হলুদ রঙের ফুলটি দেখতে বেশ আকর্ষণীয়ই বটে। ছবিটি আজ শুক্রবার সকালে ময়মনসিংহ সদরের চর জেলাখানা থেকে তোলা। ছবি: জগলুল পাশা

২২ / ২৮
বিলেতের বুল ডগ তত্ত্বাবধায়কের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল রাজধানীর পথে। ছবিটি গুলশান ২ নম্বর এলাকা থেকে আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২৩ / ২৮
রাজধানীর গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর ঢাকেশ্বরী মন্দিরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ওই হামলার পর মন্দিরের প্রবেশমুখে পথচারীদের তল্লাশি করা হচ্ছে। ছবিটি আজ শুক্রবার বিকেল চারটার দিকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৪ / ২৮
সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদমুক্ত নিরাপদ বাংলাদেশের দাবিতে গণজাগরণ মঞ্চ আজ শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে নাগরিক সমাবেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পতাকা মিছিল করে। ছবি: সাইফুল ইসলাম

২৫ / ২৮
গুলশানের রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার পর রাজধানীর সব গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবিটি আজ শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘর থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৬ / ২৮
আজ শুক্রবার বিকেলে দৃক গ্যালারিতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু৷ আলোকচিত্র দেখছেন দর্শনার্থী। ছবি: সাবিনা ইয়াসমিন৷

২৭ / ২৮
রাজধানীতে আবার লক্ষ করা যাচ্ছে আগের সেই চিরচেনা দৃশ্য। গণপরিবহন কম থাকায় বাসে উঠতে ঝক্কি পোহাতে হয় বাচ্চা নিয়ে আসা এই ব্যক্তিকে। ছবিটি ফার্মগেট এলাকা থেকে আজ শুক্রবার তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন৷

২৮ / ২৮
ঢাকার দুই সিটি করপোরেশন রাজধানীজুড়ে ময়লা ফেলার অনেক বিন বসিয়েছে। রাজধানীর অনেক জায়গায় ময়লা ফেলার এ ঝুড়ি চুরি হয়ে গেছে৷ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ থেকে ছবিটি তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন৷