এক ঝলক (১৫ জুলাই ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
দিনাজপুর থেকে বাসের লকারে করে সিলেটে আনা হয়েছে কোরবানির পশু। বাসের তিনটি লকারে ৪৬টি ছাগল আনা হয়। প্রায় ১৪ ঘণ্টা বাসযাত্রা শেষে ছাগলগুলো লকার থেকে নামানো হচ্ছে। সিলেটের কদমতলী, ১৫ জুলাই।
ছবি: আনিস মাহমুদ
২ / ১৬
যাত্রীবাহী পরিবহন চলাচল শুরু হয়েছে। ফেরির জন্য লম্বা লাইনে অপেক্ষায় গাড়ি। দৌলতদিয়া লঞ্চঘাট মোড়, ১৫ জুলাই।
ছবি: এম রাশেদুল হক
৩ / ১৬
যমুনা নদীতে ছুটে চলছে পাল তোলা নৌকা। অন্তারপাড়া, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ১৫ জুলাই।
ছবি: সোয়েল রানা
৪ / ১৬
স্বাস্থ্যবিধি উপেক্ষা করে পিকআপে গৌরীপুর যাচ্ছেন অনেকে, হোমনা, ১৫ জুলাই।
ছবি: আবদুর রহমান ঢালী
৫ / ১৬
বিধিনিষেধ শিথিলের প্রথম দিনে সিলেট নগরে বেড়েছে মানুষ ও যানবাহনের চাপ। সিলেট, কিনব্রিজ ১৫ জুলাই।
ছবি: আনিস মাহমুদ
৬ / ১৬
রংপুরে যানজট, সিটি বাজার, রংপুর, ১৫ জুলাই।
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১৬
ঈদ উপলক্ষে কঠোর বিধিনিষেধ শিথিল করায় চালু হয়েছে লঞ্চ। প্রথম দিনে লঞ্চে ঢাকায় ফিরছেন অনেকেই। ঢাকা, ১৫ জুলাই।
ছবি: দীপু মালাকার
৮ / ১৬
নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকায় হালতি বিলে পাট সংগ্রহে ব্যস্ত কৃষক। ১৫ জুলাই।
ছবি: মুক্তার হোসেন
৯ / ১৬
বিধিনিষেধ শেষে খুলেছে দোকানসহ বিভিন্ন মার্কেট। অনেক দোকানিকে দেখা যায় দোকান গোছাতে, আবার অনেক দোকানি ক্রেতাবিহীন দোকানে বসে অলস সময় পার করেন। গাউছিয়া মার্কেট, ঢাকা, ১৫ জুলাই।
ছবি: শুভ্র কান্তি দাশ
১০ / ১৬
সিলেট অঞ্চলের পাহাড় ও টিলায় বাণিজ্যিকভাবে লেবু চাষ করা হয়। স্থানীয়ভাবে লেবুর চাহিদা মিটিয়ে সিলেট ছাড়া দেশের বিভিন্ন এলাকায়ও বিক্রির জন্য নেওয়া হয় এই লেবু। ফলনও বেশ ভালো। সিলেট নগরের সোবহানীঘাট, ১৫ জুলাই।
ছবি: আনিস মাহমুদ।
১১ / ১৬
বর্ষার নতুন পানিতে টইটম্বুর সুরমা নদী। নদীতে নৌকা ভাসিয়ে জাল দিয়ে মাছ শিকারে নেমেছেন দুই ব্যক্তি। সিলেট কাজীরবাজার, ১৫ জুলাই।
ছবি: আনিস মাহমুদ।
১২ / ১৬
রাজধানীজুড়ে সৃষ্টি হয়েছে যানজট। তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা, ১৫ জুলাই।
ছবি: সাজিদ হোসেন
১৩ / ১৬
বিধিনিষেধ শিথিলের পর সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্‌যাপনের জন্য অনেকেই ছুটছেন বাড়ির উদ্দেশে। রেলস্টেশন, ১৫ জুলাই।
ছবি: সাজিদ হোসেন
১৪ / ১৬
রাজধানীর বিভিন্ন সড়কে সকাল থকেই তীব্র যানজটের সৃষ্টি হয়। মেয়র হানিফ ফ্লাইওভার, টিকাটুলী, ১৫ জুলাই।
ছবি: দীপু মালাকার।
১৫ / ১৬
টিকা নিতে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রবাসীদের ভিড়। ঢাকা, ১৫ জুলাই।
ছবি: শুভ্র কান্তি দাশ
১৬ / ১৬
ট্রেন চলাচল শুরু আজ বৃহস্পতিবার থেকে। তাই কমলাপুর রেলস্টেশনে রাতেই যাত্রীদের ভিড় বাড়ছে। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ১৫ জুলাই।
ছবি: সাজিদ হোসেন