কুয়াশা ঢাকা ভোরে অতিথি পাখির মেলা। ছবিটি গতকাল সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকে থেকে তোলা। ছবি: রাসেল রাব্বী
২ / ২১
মন দিয়ে জাতীয় পতাকা আঁকছে শিশুটি। গতকাল সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবসে কেন্দ্রীয় গ্রন্থাগারে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছবিটি সেখান থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৩ / ২১
পাহাড়ে সিবি-১২ জাতের আমেরিকান তুলার ব্যাপক ফলন। ছবিটি সম্প্রতি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কদমতলী থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২১
নিউইয়র্কের টাইম স্কয়ারে চলতি পথে মজার কসরত দেখাচ্ছেন এক শিল্পী। ছবিটি গতকালের। ছবি: এএফপি
৫ / ২১
ফিলিপাইনে টাইফুন বয়ে যাওয়ার সময় আলবে প্রদেশের লেগাসপি শহরের একটি সড়কে আছড়ে পড়ছে সাগরের বড় ঢেউ। ছবি: এএফপি
বিজয় দিবসকে সামনে রেখে ফ্যাশন হাউসগুলোর বিশেষ আয়োজন চোখে পড়ার মতো। ফ্যাশন ডিজাইনারেরা নানা আঙ্গিকে পোশাকে বাংলাদেশকে ফুটিয়ে তুলেছেন। ছবিটি আজ মঙ্গলবার রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে তোলা। ছবি: আবদুস সালাম
৮ / ২১
ঘটা করে মুক্তিযোদ্ধাদের নামে রাজধানীর বিভিন্ন সড়কের নামকরণ করা হয়েছিল। স্থাপন করা হয়েছিল নামফলক। বেশির ভাগ নামফলকের অবস্থা এই নাম ফলকটির মতো। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নীলক্ষেত মোড় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
৯ / ২১
জমে উঠেছে পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণা। ছাপানো হচ্ছে পোস্টার, লিফলেট ও স্টিকার। কাজের চাপ এতটাই বেড়েছে যে মঙ্গলবার সাপ্তাহিক ছুটিতেও ব্যস্ত রাজধানীর নীলক্ষেতের গাউসুল আজম সুপার মার্কেটের ছাপাখানাগুলো। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম
১০ / ২১
আগামীকাল বুধবার মহান বিজয় দিবস। রাজধানীর বিভিন্ন সড়কের পাশে পত পত করে উড়ছে বাংলাদেশের গর্বের লাল-সবুজ পতাকা। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর রমনা পার্ক সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
১১ / ২১
আসন্ন পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দের পর মার্কা নিয়ে ভোট চাইছেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী বিলকিস বেগম। ছবিটি আজ মঙ্গলবার সকালে বগুড়া শহরের ঠনঠনিয়া হাড়িপাড়া মোড় থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১২ / ২১
পৌরসভা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন। দলীয় অফিস, প্রার্থীর নির্বাচনী এলাকাসহ সব জায়গায় দিন থেকে রাত অবধি চলছে মাইকে নানা প্রতিশ্রুতি। ব্যাটারিচালিত ইজিবাইকে মাইক বাঁধছেন প্রার্থীর কর্মীরা, পরে তা নিয়ে যাওয়া হবে বিভিন্ন সড়কে। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে যশোর শহরের মাইকপট্টি এলাকা থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
১৩ / ২১
আজ ১৫ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ হানাদার মুক্ত দিবস। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরে শোভাযাত্রা বের করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট কমান্ড। ছবি: আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ
১৪ / ২১
নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের তিন দিন পর স্বামী সেলিম খান, ছেলে ইমন ও মেয়ে মৌসুমীর মরদেহ উদ্ধারের খবরে লুৎফা বেগমের আহাজারি। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ
১৫ / ২১
দেশের সব ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের মধ্যে স্কুল পর্যায়ে প্রথম ও কলেজ পর্যায়ে দ্বিতীয় স্থান লাভ করেছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আর সব ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে দ্য মিলেনিয়াম স্টারস স্কুল ও কলেজ উভয় পর্যায়ে শীর্ষ স্থান অধিকার করে। এ উপলক্ষে দুটি প্রতিষ্ঠান রংপুরে আজ মঙ্গলবার আনন্দ শোভাযাত্রা করে। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১৬ / ২১
বিজয়ের মাসে জাতীয় পতাকা উড়িয়ে রাজধানীর বুকে ছুটেছে এক বাস। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মিন্টো রোড সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ঐতিহাসিক একটি জায়গা। এখানে স্বাধীনতার ডাক দেওয়া হয়। এখানেই আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী। পরবর্তীতে শিখা চিরন্তন ও স্বাধীনতা স্তম্ভ স্থাপন করা হয় এখানে। এই স্থান ঘিরে বিজয় দিবসের নানা অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: ছবি: মনিরুল আলম
১৯ / ২১
সিলেটে দক্ষিণ সুরমা উপজেলার ফিরোজপুর এলাকায় আজ মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক রেখে যান চলাচলে বাধা দেওয়া হয়। সিলেটে ট্রাক মালিক সমিতি, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন ও সিলেট জেলা পরিবহন শ্রমিকেরা গতকাল সোমবার পরিবহন ধর্মঘটের ডাক দেয়। আজ সন্ধ্যায় অবশ্য সেই ধর্মঘট প্রত্যাহার করা হয়। তবে তার আগে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। ছবিটি দুপুর সাড়ে বারোটার দিকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
২০ / ২১
পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পোস্টার-লিফলেট ছাপাতে ছাপাখানাগুলোতে চলছে দারুণ ব্যস্ততা। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লা নগরে নিউমার্কেট থেকে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা
২১ / ২১
বগুড়া শহরের ব্যস্ততম বড়গোলা এলাকায় সড়কে প্রতিদিন সারি করে রাখা হয় মোটর সাইকেল। এ কারণে যাতায়াতে সমস্যা হয় অন্য যানবাহনগুলোর। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের একজন সদস্য মোটরসাইকেলগুলো এভাবে ফেলে দেন। ছবি: সোয়েল রানা, বগুড়া