সিরিয়ার আলেপ্পোয় আটকে পড়া মানুষের জন্য তুর্কি তরুণীর কান্না। বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারাজেভোতে গতকাল বুধবার আলেপ্পোতে সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ চলাকালে ছবিটি তোলা হয়। ছবি: রয়টার্স
২ / ১৮
সুরমা নদীতে নৌকায় করে মাছ ধরায় ব্যস্ত দুই জেলে। ছবিটি গতকাল বুধবার সকালে নগরের কিনব্রিজ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৩ / ১৮
আলুর খেতে কাজ করছেন তিন নারী। ছবিটি গত মঙ্গলবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের একটি চর থেকে তোলা। ছবি: সফি খান
গাছের ডালে ধরেছে জিভে জল আনা কামরাঙা। ছবিটি বুধবার বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া গ্রাম থেকে তোলা। ছবি: আবদুল মোমিন
৬ / ১৮
তৃপ্তি করে খেজুরের রস পান করছে হলদে পাখিটি। ছবিটি বৃহস্পতিবার খুলনার গল্লামারী এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৮
মাছের ঘেরে কাজ করছেন এক ব্যক্তি। ছবিটি বৃহস্পতিবার খুলনার বাস্তহারা বাইপাস সড়কের পাশ থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৮
পূর্ণ চাঁদের ছবিটি মেক্সিকো থেকে বুধবার তোলা। ছবি: রয়টার্স
৯ / ১৮
বৃষ্টির কারণে শীত পড়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। গায়ে ছোট কম্বল জড়িয়ে ঘরের বাইরে ঘোরাঘুরি করছে ছোট শিশুটি। ছবি: রয়টার্স
১০ / ১৮
সংগঠনের শতবর্ষ উদ্যাপনের অনুষ্ঠানে খুদে কাব স্কাউটদের সঙ্গে ব্রিটিশ রাজবধূ ক্যাথরিন। ছবি: রয়টার্স
১১ / ১৮
সিলেটের হাওরগুলোতে শুরু হয়ে গেছে বোরো রোপণ। কৃষকেরা হাওরের জমিতে তৈরি করছেন বীজতলা। খাল থেকে পানি সেচে তৈরি করছেন জমি। ছবিটি আজ বৃহস্পতিবার সিলেট শহরতলির বাওরকান্দি হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
১২ / ১৮
সিলেট ফটোগ্রাফিক সোসাইটির (এসপিএস) আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বিজয় দিবস আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা’। ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৮
১৫ ডিসেম্বর খাগড়াছড়ি হানাদারমুক্ত দিবস। এ উপলক্ষে এক শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধু ও বাংলাদেশ স্মৃতি ভাস্কর্য চেতনায় ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল এলাকার বঙ্গবন্ধু ও বাংলাদেশ স্মৃতি ভাস্কর্য চেতনা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
১৪ / ১৮
খেত থেকে আলু তুলে নিয়েছেন কৃষকেরা। সেখানে মাটির নিচে লুকিয়ে থাকা আলু কুড়াচ্ছে কয়েকজন শিশু। ছবিটি আজ বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলাদীপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১৫ / ১৮
আবাসন সংকট নিরসনের দাবিতে পুরান ঢাকার মিটফোর্ড নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার ক্লাস বর্জন করে ইনস্টিটিউটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। ছবি: আবদুস সালাম
১৬ / ১৮
মহান বিজয় দিবসকে সামনে রেখে আজ বৃহস্পতিবার দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। রাজধানীর খিলগাঁওয়ের তালতলা এলাকার ফুটপাতে মুক্তিযুদ্ধের ইতিহাস নির্ভর এই প্রদর্শনীর আয়োজন করা হয়। ছবি: আবদুস সালাম
১৭ / ১৮
চলছে বিজয়ের মাস ডিসেম্বর। তাই সবকিছুতেই জাতীয় পতাকার রং লাল-সবুজের ছোঁয়া। ছবিটি আজ বৃহস্পতিবার পুরান ঢাকার চকবাজার থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৮ / ১৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘স্মৃতি-চিরন্তন’-এর বেদিতে মুক্তিযুদ্ধে শহীদদের নাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস সংবলিত টেরাকোটা দেখে আবেগাপ্লুত গোপালগঞ্জ থেকে আসা আনোয়ার মিয়া নামের এই ব্যক্তি। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা। ছবি: আবদুস সালাম