এক ঝলক (১৫ ডিসেম্বর, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
দেশের সব গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া, নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করতে গেলে পুলিশ বাধা দেয়। ঢাকা, ১৫ ডিসেম্বর
ছবি : সাজিদ হোসেন
২ / ১৫
ভিআইপি চলাচলের কারণে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়, এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। কলাবাগান, ঢাকা, ১৫ ডিসেম্বর
ছবি: আশরাফুল আলম
৩ / ১৫
দুর্ঘটনা ও যানজট নিরসনে ডাকবাংলো ও পুলিশ ফাঁড়ি দ্রুত অপসারণের দাবিতে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির আয়োজনে অবস্থান কর্মসূচি। কেন্দ্রীয় শহীদ মিনার, চাষাড়া, নারায়ণগঞ্জ, ১৫ ডিসেম্বর
ছবি: দিনার মাহমুদ
৪ / ১৫
শিক্ষার্থীদের জন্য নতুন বছরের বই নিয়ে যাচ্ছেন শিক্ষকেরা। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৫ ডিসেম্বর
ছবি: সাজেদুল আলম
৫ / ১৫
জুমচাষের আদা, হলুদ, কচু, পেঁপেসহ হরেক রকমের পণ্য বহনের জন্য ব্যবহৃত হয় ঝুড়ি। আজ বুধবার সেখানে সাপ্তাহিক হাটবারে ঝুড়িগুলো বিক্রির জন্য নিয়ে আসেন বিক্রেতারা। আকার ও মানভেদে একেকটি ঝুড়ি সাড়ে ৩০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হয়। রাঙামাটি, ১৫ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১৫
বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। মিরসরাই উপজেলা, চট্টগ্রাম, ১৫ ডিসেম্বর
ছবি: ইকবাল হোসেন
৭ / ১৫
হানাদারমুক্ত দিবস উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শোভাযাত্রার আয়োজন করে। দীঘিনালা, খাগড়াছড়ি, ১৫ ডিসেম্বর
ছবি: পলাশ বড়ুয়া
৮ / ১৫
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সুন্দরবনে লোনাপানির ১০০টি কুমির অবমুক্ত করে বন বিভাগ। চাঁদপাই রেঞ্জ, সুন্দরবন, ১৫ ডিসেম্বর
ছবি: প্রথম আলো।
৯ / ১৫
বিজয় দিবস উদ্‌যাপনে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান মণ্ডলের চাঁদা দাবির প্রতিবাদে যৌনপল্লির কয়েক শ বাসিন্দা বিক্ষোভ ও মানববন্ধন করেন। গোয়ালন্দ উপজেলা, রাজবাড়ী, ১৪ ডিসেম্বর।
ছবি: এম রাশেদুল হক
১০ / ১৫
রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশের অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। রাজশাহী, ১৫ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
১১ / ১৫
সকালের রোদে বসে খাঁচায় বন্দী প্রিয় পাখি দুটিকে খাবার দিচ্ছে ভাই-বোন। কুমিল্লা নগরের মনোহরপুর এলাকা। ১৫ ডিসেম্বর,
ছবি: এম সাদেক
১২ / ১৫
টিনের ছাদে ঘুরে বেড়াচ্ছে বানরটি। সিলেট শহরতলির লাক্কাতুরা রাবারবাগান এলাকা। ১৫ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৫
সদর হাসপাতালে সেবাপ্রত্যাশী নারী ও পুরুষেরা সারিবদ্ধ হয়ে টিকিট কাটছেন। কুমিল্লা, ১৫ ডিসেম্বর
ছবি: এম সাদেক
১৪ / ১৫
শীতকালে বিল, জলাশয় কিংবা পুকুরে শাপলা ফুলের দেখা মেলে। সিলেটের তারাপুর চা-বাগান এলাকা
১৫ ডিসেম্বর ছবি: আনিস মাহমুদ
১৫ / ১৫
বাজারে নেওয়ার জন্য জমি থেকে নাপা শাক তুলছেন কৃষক। চকপাড়া, শ্রীপুর, গাজীপুর
১৫ ডিসেম্বর ছবি: সাদিক মৃধা