সাইকেলের পুরোনো টায়ার নিয়ে ব্রহ্মপুত্রের পাড়ে তিন শিশুর দুরন্তপনা। ছবিটি আজ রোববার ময়মনসিংহ সদরের চর জেলখানা এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ
৩ / ২০
শীতের আগমনী বার্তা নিয়ে ধানের পাতায় জমে থাকা শিশির বিন্দু। ছবিটি খুলনার মুজগুন্নী আবাসিক এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন, খুলনা
৪ / ২০
বাজারে বিক্রির জন্য ঝুড়িতে করে লাউশাক নিয়ে যাচ্ছে বাবা-ছেলে। ছবিটি ময়মনসিংহ সদরের চর জেলখানা এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ
৫ / ২০
ছোবল মারার আগ মুহূর্তে মাছ শিকারি এক বক। ছবিটি খুলনার হোগলাডাঙ্গা এলাকা থেকে আজ রোববার তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন, খুলনা
৬ / ২০
খেত থেকে তোলা সবজি বাজারে নেওয়ার আগে ব্রহ্মপুত্রের পানিতে ধুয়ে নিচ্ছেন বিক্রেতারা। ছবিটি আজ রোববার ময়মনসিংহ সদরের চর জেলখানা এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ
৭ / ২০
খেত থেকে তোলা মুলা বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার আগে ব্রহ্মপুত্রের পানিতে ধুয়ে নিচ্ছেন এক বিক্রেতা। আশা, কিছুটা বাড়তি দাম পাওয়ার। ছবিটি আজ রোববার ময়মনসিংহ সদরের চর জেলখানা এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ
৮ / ২০
সেই কাকডাকা ভোরে হালচাষ করতে বের হয়েছেন এই কৃষক। একটু বেলা গড়াতেই তাঁর জন্য খাবার নিয়ে মাঠে এসেছেন স্ত্রী। ছবিটি রংপুর সদরের লাহিড়ীরহাট এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
৯ / ২০
হেমন্তের সকালে আলু খেত পরিচর্যায় ব্যস্ত তিন কৃষক। ছবিটি রংপুর সদরের ইসবপুর গ্রাম থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১০ / ২০
ইঞ্জিনচালিত নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পার হয়ে শহরে যাচ্ছেন গ্রামের লোকজন। ছবিটি আজ রোববার তোলা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ
১১ / ২০
‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’—এই স্লোগানে আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নবান্ন উৎসব-১৪২২ আয়োজন করে জাতীয় নবান্নোৎসব উদ্যাপন পর্ষদ। অনুষ্ঠান শেষ হয় বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে। ছবি: হাসান রাজা
১২ / ২০
রাজধানীর গুলিস্তান এলাকায় আজ রোববার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে দখল হওয়া স্থাপনা উচ্ছেদ করে। ছবি: হাসান রাজা
১৩ / ২০
রান্নার জ্বালানি সংগ্রহ করে বাড়ির পাশে বসে আঁটি বাঁধছেন এক নারী। ছবিটি ফরিদপুর সদরের বসু নরসিংহদিয়া এলাকা থেকে আজ রোববার সকালে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
১৪ / ২০
পাকা ধানের মৌ মৌ গন্ধে জানিয়ে দিচ্ছে আজ নবান্ন। কৃষকেরা ব্যস্ত ধান মাড়াইয়ের কাজে। ছবিটি আজ রোববার সকালে আটঘরিয়া উপজেলার খিদিরপুর গ্রাম থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ, পাবনা
১৫ / ২০
স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিও ভুক্তির দাবিতে আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে ২১ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন নন-এমপিও শিক্ষা-প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। ছবি: আবদুস সালাম
১৬ / ২০
আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে দিনব্যাপী বিক্রয় মেলা আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ ১৯ তম ব্যাচ। মেলায় ছিল দেশি-বিদেশি ১২টি খ্যাতনামা প্রতিষ্ঠানের পন্যসামগ্রী। মেলায় দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ছবি: আবদুস সালাম
১৭ / ২০
বাসের গায়ে ‘হাফ পাশ নাই’ লেখা সংবলিত নির্দেশনা তুলে ফেলছেন ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজের একদল শিক্ষার্থী অর্ধেক ভাড়া নিশ্চিত করার জন্য মিরপুর রোডে একের পর এক বাস থামিয়ে এই কাজ করে। ছবি: আবদুস সালাম
১৮ / ২০
উচ্চশিক্ষার অধিকার এবং ইন্টার্নি ভাতাসহ ৪ দফা দাবিতে আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। ছবি: আবদুস সালাম
১৯ / ২০
জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদ এর উদ্যোগে আজ রোববার নবান্ন উৎসব বরণ করতে চারুকলার বকুলতলায় শিশুরা নৃত্য এবং সংগীত পরিবেশনা ছবিটি বিকেলে তোল। ছবি: মনিরুল আলম
২০ / ২০
যুবলীগের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আদাবর থানা যুবলীগ ঢাকা মহানগর উত্তরে পক্ষে থেকে হাতি নিয়ে বর্ণাঢ্য র্যালি বেড় করা হয়। ছবিটি তেজগাঁও মানিক মিয়া অ্যাভিনিউ মোড় থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম