এক ঝলক (১৫ নভেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
ধানখেতে পাখিদের ওড়াউড়ি। ছবিটি গতকাল সোমবার যশোর সদরের বাউলিয়া গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

২ / ২৪
পাতার ফাঁকে ‘সুপারমুন’। ছবিটি গতকাল সোমবার রাতে খুলনার মুজগুন্নী এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৩ / ২৪
মাইনাস ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইনিসি নদীতে চলছে মোটর বোট। ছবিটি গতকাল সোমবার রাশিয়া থেকে তোলা। ছবি: রয়টার্স

৪ / ২৪
সোনালি রঙের পাকা ধান কাটছেন কৃষকেরা। ছবিটি গতকাল সোমবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলার কড়ইগোকুল গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৫ / ২৪
বিশাল এক রুপালি থালার মতো ‘সুপার মুন’। ছবিটি গতকাল সোমবার রাত ১০টার দিকে ময়মনসিংহ শহরের জয়নুল উদ্যান থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৬ / ২৪
আইএস জঙ্গিদের দখলমুক্ত হয়েছে সিরিয়ার রাকার হিশা এলাকা। শিশুকে নিয়ে বাড়ি ফিরছেন এক মা। ছবিটি গতকাল সোমবারের। ছবি: রয়টার্স

৭ / ২৪
কী অপরূপ চাঁদ! ভেনেজুয়েলার কারাকাসে একটি বস্তির পাশ থেকে ছবিটি তোলা। ছবি: রয়টার্স

৮ / ২৪
অগণিত ভাসমান লণ্ঠনে আলোকময় ই পেং উৎসব। ছবিটি গতকাল সোমবার থাইল্যান্ডের চিয়াং মাই থেকে তোলা। ছবি: রয়টার্স

৯ / ২৪
রাজধানীতে নবান্ন উৎসব ১৪২৩ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবিটি আজ মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনের সড়ক থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১০ / ২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায় নবান্ন উৎসবের আয়োজন। ছবিটি আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম

১১ / ২৪
সাত সকালে কুমার নদে নেমে বড়শিতে মাছ শিকারে নেমেছে শৌখিন শিকারিরা। ছবিটি আজ মঙ্গলবার সকালে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১২ / ২৪
হেমন্তের সকালে গাছের ডালে জোড়া ঘুঘু। ছবিটি আজ মঙ্গলবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার বাইচাইল গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

১৩ / ২৪
রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে আজ মঙ্গলবার চলছে নবান্ন উৎ​সব। সেখানে বসেছে বাহারি পিঠার স্টলও। ছবি: সুপ্রিয় চাকমা

১৪ / ২৪
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান ইসরায়েলের প্রেসিডেন্ট রিউভেন রিভলিন ও তাঁর স্ত্রী। রিউভেন সাত দিনের সফরে ভারতে এসেছেন। ছবি: এএফপি

১৫ / ২৪
কালোটাকার বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করেছে। তাই এসব নোট পরিবর্তন করে সমপরিমাণ অর্থ সংগ্রহের আশায় খোলার আগেই ব্যাংকের সামনে কয়েকজন গ্রাহকের অপেক্ষা। ছবিটি চণ্ডীগড় থেকে তোলা। ছবি: রয়টার্স

১৬ / ২৪
তৈরি পোশাকের মতো বাংলাদেশের অন্যান্য রপ্তানিমুখী খাতেও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার তাগিদ দিয়েছে ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির প্রতিনিধিদল। আজ মঙ্গলবার দুপুরে বিজিএমইএর নেতাদের সঙ্গে রাজধানীর একটি হোটেলে বৈঠকে ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির প্রতিনিধিদলটি। ছবি: জাহিদুল করিম

১৭ / ২৪
ইট-কাঠ-কংক্রিটের শহরে নৈসর্গিক দৃশ্য মেলা ভার। আজ মঙ্গলবার বিকেলে আকাশে মেঘের ভেলা ভাসিয়ে তৈরি হয় এই মনোরম এক দৃশ্যর। ছবিটি রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৮ / ২৪
‘নারীদের গৃহস্থালি সেবামূলক কাজের স্বীকৃতি ও দায়িত্বের পুনর্বণ্টন’ বিষয়ে প্রথম আলোর গোলটেবিল বৈঠকে আমন্ত্রিত অতিথিরা। ছবিটি আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: আশরাফুল আলম

১৯ / ২৪
‘নারীদের গৃহস্থালি সেবামূলক কাজের স্বীকৃতি ও দায়িত্বের পুনর্বণ্টন’ বিষয়ে প্রথম আলোর গোলটেবিল বৈঠকে বক্তব্য দিচ্ছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। ছবিটি আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয় থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২০ / ২৪
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গত সোমবার থেকে শুরু হয়েছে মণিপুরীদের আকর্ষণীয় ঐতিহ্যবাহী রাস উৎসব। নিজস্ব পোশাকে সজ্জিত হয়ে মণিপুরী তরুণ-তরুণী ও শিশু-কিশোরেরা রাসনৃত্যে অংশ নেয়। আজ মঙ্গলবার ভোরে শেষ হয়েছে উৎসব। ছবি: আনিস মাহমুদ

২১ / ২৪
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে ১৬টি বিভাগে অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রথম দিনের ক্লাসে ফুল দিয়ে বরণ করে নেয় নিজ নিজ বিভাগ। এরপর অনেকেই নতুন বন্ধুদের সঙ্গে বসেন আড্ডায়। ছবিটি আজ মঙ্গলবার সকালে ইংরেজি বিভাগ থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২২ / ২৪
পয়লা অগ্রহায়ণ উপলক্ষে মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের জয়নুল উদ্যানের বৈশাখী মঞ্চে জেলা প্রশাসনের আয়োজনে নবান্ন উৎসবে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। ছবি: জগলুল পাশা

২৩ / ২৪
ফরিদপুর জেলা প্রশাসন আবহমান বাংলার একটি ঐতিহ্যবাহী পর্ব নবান্ন উৎসব পালন করেছে। আজ মঙ্গলবার বিকেলে ফরিদপুর শহরে কবি জসীমউদ্‌দীন হল চত্বরে নবান্ন উৎসব উপলক্ষে স্টলে স্টলে ছিল বিভিন্ন পিঠার আয়োজন। ছবি: আলীমুজ্জামান

২৪ / ২৪
পয়লা অগ্রহায়ণ নবান্ন উৎসব উপলক্ষে কুমিল্লা নগরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে কুমিল্লা সাংস্কৃতিক জোট। নগর শিশুপার্ক থেকে বের হয় শোভাযাত্রাটি। ছবিটি বিকেলে জেলা শিল্পকলা এলাকা থেকে তোলা। ছবি: এমদাদুল হক