খেত থেকে ধান নিয়ে ফিরছেন কৃষকেরা। ধরবিলা, মালিগাছা, পাবনা, ১৪ নভেম্বর। ছবি: হাসান মাহমুদ
৩ / ১৫
নবান্ন উৎসবে ধান কাটা কর্মসূচির উদ্বোধন। পাঁচশিশা মাঠ, গুরুদাসপুর, নাটোর, ১৫ নভেম্বর। ছবি: আনিসুর রহমান
৪ / ১৫
ধোঁয়াশা ঢাকা সকালে ফসলের খেতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। নয়াদিল্লি, ভারত। ছবি: রয়টার্স
৫ / ১৫
দুবাই এয়ার শোতে সংযুক্ত আরব আমিরাত বিমানবাহিনীর আল ফুরসান দলের নৈপুণ্য। মনোরম এই দৃশ্য ক্যামেরাবন্দী করছেন দর্শনার্থীরা। দুবাই, সংযুক্ত আরব আমিরাত, ১৩ নভেম্বর। ছবি: রয়টার্স
বসফরাসের ওপর দিয়ে গাঙচিলের আনাগোনা। পেছনে অটোমান সাম্রাজ্যের অন্যতম সফল শাসক সুলতান সুলেমানের নামে নির্মিত মসজিদ। ইস্তাম্বুল, তুরস্ক, ১৫ নভেম্বর। ছবি: রয়টার্স
৮ / ১৫
রাজধানীর কারওয়ান বাজারে ঢোকার মুখে পূর্ব তেজতুরী বাজার ও রেলওয়ে মার্কেটের মধ্যবর্তী সড়কে প্রচণ্ড যানজট। কারওয়ান বাজার, ঢাকা, ১৫ নভেম্বর। ছবি: শরিফুল ইসলাম ভূঁইয়া
৯ / ১৫
দুই দল মাঠে এসেছিল ক্রিকেট খেলতে। কিন্তু বৃষ্টি হওয়ায় তারা ক্রিকেট বাদ দিয়ে ফুটবল খেলায় নেমে পড়েছে। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ১৫ নভেম্বর। ছবি: হাসান মাহমুদ
১০ / ১৫
অগ্রহায়ণের প্রথম দিনের ভোর থেকেই আকাশের খুব মন খারাপ। রোদ ওঠেনি একবারও। কখনো কখনো ঝিরঝির বৃষ্টি। কিন্তু মন খারাপ নেই চুমকির। দড়ি লাফে মগ্ন সে। ৪ নং রুজবেল্ট ঘাট, খুলনা, ১৫ নভেম্বর। ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৫
মোটরসাইকেলের পেছনে খাঁচা বানিয়ে বয়লার মুরগি পরিবহন করছেন এক ব্যক্তি। দীঘিনালার বাস টার্মিনাল, খাগড়াছড়ি, ১৫ নভেম্বর। ছবি: পলাশ বড়ুয়া
১২ / ১৫
হেমন্তকাল চলছে। আসছে শীত। তাই ফুটপাত থেকে শীতের পোশাক কেনার ধুম পড়েছে। গুলিস্তান, ঢাকা, ১৫ নভেম্বর। ছবি: আবদুস সালাম
১৩ / ১৫
সকাল থেকেই রাজধানীজুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। অনেকেই ছাতা নিয়ে বাইরে বেরিয়েছেন। কারওয়ান বাজার, ঢাকা, ১৫ নভেম্বর। ছবি: আবদুস সালাম
১৪ / ১৫
দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কাচে জমেছে বৃষ্টির বিন্দু। স্টেশন রোড, রাজশাহী, ১৫ নভেম্বর। ছবি: শহীদুল ইসলাম
১৫ / ১৫
লাউয়ের কচি পাতায় ভরে আছে মাচা। চান্দাইকোনা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৪ নভেম্বর। ছবি: সাজেদুল আলম