এক ঝলক (১৫ নভেম্বর, ২০২০)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
পাতাসহ পেঁয়াজ বাজারে তুলে বিক্রির জন্য সাজাচ্ছেন এক ব্যক্তি। খুচরা বাজারে প্রতি কেজি দেশি গুটি পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি হচ্ছে। শিবগঞ্জ, বগুড়া, ১৪ নভেম্বর
ছবি: সোয়েল রানা
২ / ৯
শীতের অন্যতম সবজি শিম। খেত থেকে শিম তুলছেন এক নারী। রানীপুকুর, মিঠাপুকুর, রংপুর। ১৪ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৩ / ৯
ভোরে কুয়াশায় ছেয়ে গেছে খেত। এ সময় খেতের কাজে বেরিয়েছেন কৃষক। টেবুনিয়া, পাবনা, ১৪ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
৪ / ৯
পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে মেঘমুক্ত আকাশের উত্তরে তাকালেই দেখা মিলছে মনোমুগ্ধকর কাঞ্চনজঙ্ঘা। গত বৃহস্পতিবার দুপুরে তেঁতুলিয়া ডাকবাংলোসংলগ্ন বাংলাদেশ-ভারত সীমান্ত ঘেঁষে বয়ে যাওয়া মহানন্দা নদীর পাড়ে
ছবি: রাজিউর রহমান
৫ / ৯
শীতের কাপড়চোপড় কেনাবেচা শুরু হয়েছে। ফুটপাতের দোকানে কম্বল দেখছেন ক্রেতা। নিউমার্কেট এলাকার ফুটপাত, চট্টগ্রাম, ১৪ নভেম্বর
ছবি: সৌরভ দাশ
৬ / ৯
করাত দিয়ে গাছের গুঁড়ি কাটছেন দুই শ্রমিক। মোহাম্মদপুর, ঢাকা, ১৪ নভেম্বর
ছবি: সাবিনা ইয়াসমিন
৭ / ৯
গাবতলীতে মেরামতের পর ভ্যানে করে ট্রাকের বডি নিয়ে যাওয়া হচ্ছে আমিনবাজারে মূল কাঠামোর কাছে। ঢাকা, ১৫ নভেম্বর
ছবি: দীপু মালাকার
৮ / ৯
রাজধানীর বেশির ভাগ সড়ক সাইকেল বান্ধব নয়। মূল সড়কে কোথাও নেই আলাদা সাইকেল লেন। বেপরোয়া যান চলাচলে প্রায়ই ঝুঁকির মুখে পড়তে হয় সাইকেল আরোহীদের। গাবতলী, ঢাকা, ১৫ নভেম্বর
ছবি: দীপু মালাকার
৯ / ৯
রাজধানীর হাতিরঝিলে শিশুদের নিয়ে বিকেলে অবসর কাটাতে আসেন অনেকেই। স্বাস্থ্য ঝুঁকি মেনে শিশুদের মাস্ক পরিয়ে নিয়ে এসেছেন অভিভাবকেরা। ঢাকা, ১৫ নভেম্বর
ছবি: দীপু মালাকার