পাথর রাজ্য হিসেবে খ্যাত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোগালগঞ্জের ধলাই নদ। করোনা সংক্রমণের শুরু থেকে পাথর ও বালু তোলা বন্ধ। পানিও কমতে শুরু করায় নদ থেকে সনাতন পদ্ধতিতে নুড়ি পাথর আর বালু সংগ্রহ করা হচ্ছে। কোম্পানীগঞ্জ, সিলেট, ১৬ নভেম্বরছবি: আনিস মাহমুদ
২ / ৭
খাবারের খোঁজে ঘেরে রাখা বাঁশের ফালির ওপর বসে আছে পানকৌড়ি। শলুয়া, ডুমুরিয়া, খুলনা, ১৬ নভেম্বরছবি: সাদ্দাম হোসেন
৩ / ৭
পানি কমতে শুরু করেছে। পলো দিয়ে মাছ ধরতে বিলে নেমেছে গ্রামবাসী। কমলগঞ্জ উপজেলা সদরের ধলাই সেতু এলাকায়। মৌলভীবাজার, ১৬ নভেম্বরছবি: প্রথম আলো
৪ / ৭
ফুল থেকে মধু সংগ্রহ করছে মৌমাছি। দাউদকান্দি, কুমিল্লা, ১৬ নভেম্বরছবি: প্রথম আলো
৫ / ৭
শীতের আগমনে কমতে শুরু করেছে খাল-বিলের পানি, মাছ শিকারে ব্যস্ত পানকৌড়ি। চলনবিল, চাটমোহর, পাবনা, ১৫ নভেম্বরছবি: হাসান মাহমুদ
৬ / ৭
ঢাকার মহানগর দায়রা জজ আদালতের এজলাসকক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। তখন বিচারকাজ চলছিল। আগুনে এজলাসকক্ষের ওপর রাখা পুরোনো নথিপত্রের মধ্যে অনেক কাগজ পুড়ে গেছে।
ঢাকা, ১৬ নভেম্বরছবি: দীপু মালাকার
৭ / ৭
জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর মরদেহে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের আগে গার্ড অব অনার জানানো হয়। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।
ঢাকা, ১৬ নভেম্বরছবি: দীপু মালাকার