বগুড়া সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মাঠ দিবস ও নবান্ন উৎসবের আয়োজন করেন। সেখানে গ্রামীণ নারীরা গ্রামবাংলার পিঠাপুলির পসরা সাজিয়ে বসেন। মেঘাগাছা চকপাড়া গ্রাম, বগুড়া সদর, ১৫ নভেম্বরছবি: সোয়েল রানা
২ / ১৮
কৃষিতে যন্ত্রের ব্যবহার দিন দিন বাড়ছে। মাঠে যন্ত্রের সাহায্যে ধান কাটা হচ্ছে। মাঠ দিবস ও নবান্ন উৎসবে যন্ত্রের সাহায্যে কৃষকের ধান কেটে দিচ্ছে বগুড়া সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মেঘাগাছা চকপাড়া গ্রাম, বগুড়া সদর, ১৫ নভেম্বরছবি: সোয়েল রানা
৩ / ১৮
কক্সবাজার সৈকতের সিগাল পয়েন্টে সৈকত থেকে আবর্জনা পরিষ্কার করছেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। কক্সবাজার, ১৫ নভেম্বরছবি: প্রথম আলো
৪ / ১৮
বৈরী আবহাওয়ার মধ্যে কুমার নদে নৌকায় বসে মাছ শিকার করছেন শৌখিন দুই শিকারি। রথখোলা এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ১৫ নভেম্বরছবি: আলীমুজ্জামান
৫ / ১৮
বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগের জন্য পাবনায় প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ব্যক্তিরা বিভিন্ন শারীরিক পরীক্ষায় অংশ নিয়েছেন। পুলিশ লাইনস মাঠ, পাবনা, ১৫ নভেম্বরছবি: হাসান মাহমুদ
৬ / ১৮
বাঙালিদের চিরায়ত নবান্ন উৎসবের প্রথম দিন। এ সময় ধান কেটে হাসিমুখে ঘরে ফেরেন কৃষক। সেই ধান নিয়ে ব্যস্ততা আর নবান্নের উৎসবে মাতেন কিষান-কিষানিরা। ধান ঝাড়ার কাজে ব্যস্ত কিষানি হাজেরা খাতুন। মনিদহ, মালিগাছা, পাবনা, ১৫ নভেম্বর।ছবি: হাসান মাহমুদ
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বরিশাল সিটি করপোরেশন কর্তৃক নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কেন্দ্র চালু করা হয়েছে। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দেওয়া টিকা রেজিস্ট্রেশন ফরম পূরণ করছে শিক্ষার্থীরা। অমৃত লাল দে মিলনায়তন, ক্লাব রোড, বরিশাল নগর, ১৫ নভেম্বরছবি: সাইয়ান
৯ / ১৮
যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনের জন্য পাউবো খুলনা অঞ্চলের প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। ভবদহ এলাকার কয়েক শ নারী-পুরুষ ওই কর্মসূচিতে অংশ নেন। খুলনা, ১৫ নভেম্বরছবি: প্রথম আলো
১০ / ১৮
বৈরী আবহাওয়ার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ার প্রতিটি ফেরিঘাটের সংযোগ সড়কসহ পন্টুনে কাদাপানিতে পিচ্ছিল হয়ে পড়ায় যানবাহনের ওঠানামা ব্যাহত হচ্ছে। কাদামাটি অপসারণের চেষ্টা করছে ঘাট কর্তৃপক্ষ। দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট সংযোগ সড়ক, ১৫ নভেম্বরছবি: এম রাশেদুল হক
১১ / ১৮
শ্রম আইনের ধারা অনুযায়ী, শ্রমিকদের সব পাওনা পরিশোধসহ বিভিন্ন দাবি জানিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিকে অবস্থিত পোশাক কারখানা জয় অটো গার্মেন্টস লি.-এর শ্রমিকেরা বিক্ষোভ সমাবেশ করেন। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ, চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ১৫ নভেম্বরছবি: দিনার মাহমুদ
১২ / ১৮
প্লাস্টিকের মাছ, পাখি, উড়োজাহাজসহ নানা আকৃতির রঙিন বেলুন নিয়ে হাঁটছেন ফেরিওয়ালা। শিশুদের কাছে এসব রঙিন বেলুন বেশ প্রিয়। মেন্দিবাগ এলাকা, সিলেট, ১৫ নভেম্বরছবি: আনিস মাহমুদ
১৩ / ১৮
সাতসকালে ঠান্ডার মধ্যে সাইকেলে চড়ে কাজে ছুটছে মানুষ। বুড়ির হাট, রংপুর, ১৫ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৮
প্রথম আলো আয়োজিত ‘বাংলার মুখ’ পাঠকদের আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিচারকদের সঙ্গে পুরস্কারপ্রাপ্তরা। নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তন, জাতীয় জাদুঘর, ১৫ নভেম্বরছবি: আশরাফুল আলম
১৫ / ১৮
টঙ্গী ব্রিজ ভেঙে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে কয়েক দিন ধরেই। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী ব্রিজের সড়কটি এখন অস্থায়ী বাজারে পরিণত হয়েছে। টঙ্গী, ১৫ নভেম্বরছবি: খালেদ সরকার
১৬ / ১৮
পয়োনিষ্কাশনের লাইন প্রতিস্থাপনের জন্য দীর্ঘ ৪ মাস ধরে সংস্কারের কাজ করছে দক্ষিণ সিটি করপোরেশন। কাজের ধীরগতি থাকার কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। আবুল হাসনাত সড়ক, পুরান ঢাকা, ১৫ নভেম্বরছবি: সাজিদ হোসেন
১৭ / ১৮
ধর্ষণ মামলায় বিচারপ্রার্থীর চরিত্রকে প্রশ্নবিদ্ধ করে সাক্ষ্য আইনের ১১৫(৪) এবং ১৪৬(৩) ধারা বাতিলের দাবিতে এবং আদালতে বিচারকের নির্দেশনার প্রতিবাদে হাইকোর্ট প্রাঙ্গণে লেডি জাস্টিসের ভাস্কর্যের সামনে উইমেন অ্যাকটিভিটিস নামের সংগঠন প্রতিবাদ সমাবেশ করে। হাইকোর্ট প্রাঙ্গণ, ঢাকা, ১৫ নভেম্বরছবি: সাজিদ হোসেন
১৮ / ১৮
পরীমনি আজ আদালতে হাজিরা দিতে আসেন। মহানগর দায়রা জজ আদালত, ঢাকা, ১৫ নভেম্বরছবি: দীপু মালাকার