এক ঝলক (১৫ ফেব্রুয়ারি ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৬
মিয়ানমারের রাজধানী নেপিডোয় নিজের বাড়িতে এক ধর্মীয় ভোজের আয়োজন করেন দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। সেখানে খুদে ভিক্ষুদের ভোজ তত্ত্বাবধান করেন তিনি। ছবিটি শনিবার প্রকাশিত। ছবি: এএফপি

২ / ২৬
লন্ডনে চীনা নববর্ষে নানা রঙের সাজ। ছবিটি গতকাল রোববারের। ছবি: রয়টার্স

৩ / ২৬
কিছু সারস উড়ছে, কিছু দাঁড়িয়ে। ইসরায়েলের উত্তরাঞ্চলে হুলা লেকের তিরে এই প্রাকৃতিক পার্ক বহু পরিযায়ী পাখির বিচরণ ক্ষেত্র। ছবিটি গতকাল রোববারের। ছবি: রয়টার্স

৪ / ২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী বার্নি স্যান্ডার্সের সমর্থক সুসান লোমাস নামের এই নারী। ছেলে অলিভারকে স্যান্ডার্সের মতো সাজিয়ে প্রচারে নেমেছেন তিনি। ছবিটি গতকাল রোববারের। ছবি: রয়টার্স

৫ / ২৬
মেক্সিকো সিটিতে একটি শিশু হাসপাতাল পরিদর্শনে যান পোপ ফ্রান্সিস। এ সময় শিশুদের জড়িয়ে ধরে আদর করেন তিনি। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: রয়টার্স

৬ / ২৬
মেক্সিকো সিটিতে গতকাল রোববার শিশু হাসপাতাল পরিদর্শনে গিয়ে এক শিশুকে আশীর্বাদ করেন পোপ ফ্রান্সিস। ছবি: রয়টার্স

৭ / ২৬
লন্ডনের অপেরা হাউসে গতকাল রোববার বাফটা পুরস্কার প্রদান অনুষ্ঠানে চলচ্চিত্র তারকা কেট উইন্সলেট। ছবি: রয়টার্স

৮ / ২৬
বলিভিয়ার  লা পাজ পৌর এলাকার উপকণ্ঠে পাথরের সুদৃশ্য পানির চৌবাচ্চার দেয়ালে আয়মারা ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর মানুষের মুখচ্ছবি। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: রয়টার্স

৯ / ২৬
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গতকাল রোববার লাটভিয়ার জেকাবপিলস শহরে আয়োজন করা হয় ‘লাভ কাপ ২০১৬’ উৎসবের। এর অংশ হিসেবে অনেক জুটি উড়ন্ত বেলুনে চড়ে আকাশে বিয়ের অনুষ্ঠান সারেন। আয়োজকেরা জানান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের লক্ষ্যে ২৭টি উড়ন্ত বেলুনে ৫০টি বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করা হয়।  ছবি: রয়টার্স

১০ / ২৬
লন্ডনের অপেরা হাউসে গতকাল রোববার বাফটা পুরস্কার প্রদান অনুষ্ঠানে সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পান হলিউড তারকা কেট উইন্সলেট। ছবি: রয়টার্স

১১ / ২৬
কলকাতায় গতকাল রোববার এক গণবিয়ের অনুষ্ঠানে সাজছেন এক কনে। এতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন গ্রাম থেকে আসা মোট ১৫০ জন আদিবাসী হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ছেলেমেয়ের বিয়ে হয়। ছবি: রয়টার্স

১২ / ২৬
নিউইয়র্ক ফ্যাশন উইকে গতকাল রোববার র‍্যাশেল জো ফল/উইন্টার ২০১৬ কালেকশনের পোশাক প্রদর্শন করছেন এক মডেল। ছবি: রয়টার্স

১৩ / ২৬
বাহরাইনে জাতীয় সনদ দিবসের ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে স্থানীয় লোকশিল্পীদের একটি দল দেশের ঐতিহ্যবাহী বাদ্য পরিবেশন করে। ছবিটি গতকাল রোববার মানামার দক্ষিণে সিতরা পার্ক থেকে তোলা। ছবি: রয়টার্স

১৪ / ২৬
চীনা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অংশ হিসেবে চায়নাটাউনের একটি রেস্তোরাঁর বাইরে ঐতিহ্যবাহী সিংহের পোশাকে এক ব্যক্তি। ছবিটি  গতকাল রোববার তোলা। ছবি: রয়টার্স

১৫ / ২৬
ফাল্গুনের ভোরে হালকা কুয়াশায় ঢাকা রংপুর নগরে ব্যাটারিচালিত অটোরিকশার যানজট। ছবিটি আজ সকালে নগরের পায়রা চত্বর থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১৬ / ২৬
জিনিসপত্র আনা-নেওয়ায় ঝাঁকার বেশ কদর রয়েছে। ফরিদপুর সদরের ধুলদী এলাকার এক গৃহবধূ সেই ঝাঁকা তৈরিতে ব্যস্ত। ছবিটি গতকাল রোববার দুপুরে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৭ / ২৬
বোরো ধানের চারা রোপণের আগে জমিতে গোবর সার ছিটিয়ে দিচ্ছেন কৃষক। ছবিটি আজ সোমবার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৮ / ২৬
সিলেটের আদালত প্রাঙ্গণে প্লাস্টিকের ঝাড়ু করছেন এক ফেরিওয়াল। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৯ / ২৬
নৌকায় করে নিয়ে আসা হচ্ছে মৌসুমি সবজি। সিলেট সদর উপজেলার বিভিন্ন এলাকায় এবার বিভিন্ন জাতের সবজির ভালো ফলন হয়েছে। ছবিটি আজ সোমবার সকালে সুরমা নদী থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২০ / ২৬
বই মেলায় এসে বাংলা একাডেমি প্রাঙ্গণে সেলফি তুলতে ব্যস্ত তিন বন্ধু। ছবি: মনিরুল আলম

২১ / ২৬
‘অনন্ত জীবন যদি’ ছবির অ্যালবামের উদ্বোধনী অনুষ্ঠানে হুমায়ূন আহমেদকে নিয়ে আলোচনা করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁর স্ত্রী শাওন। ছবি: মনিরুল আলম

২২ / ২৬
অমর একুশে গ্রন্থ মেলার ব-দ্বীপ প্রকাশনীর সামনে পুলিশের পাহারা। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বই প্রকাশের জন্য স্টলটি আজ বন্ধ করে দেওয়া হয়। ছবি: মনিরুল আলম

২৩ / ২৬
মানিকগঞ্জ থেকে ঢাকার বাজারে ভুট্টা আসা শুরু হয়েছে। রাজধানীর হাজারীবাগের খলিল সরদার কৃষি মার্কেটে মানভেদে ১০০ ভুট্টার পাইকারি দাম ২০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত। ছবিটি সোমবার তোলা। ছবি: আবদুস সালাম

২৪ / ২৬
রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরের সময়সীমা গত বছরের ৩১ ডিসেম্বর শেষ হয়। এরপর ৭২ ঘণ্টার মধ্যে ট্যানারি স্থানান্তর করার নির্দেশও কাজে আসেনি। ট্যানারির বর্জ্যে ভরে গেছে হাজারীবাগ বেড়িবাঁধের কালুনগর এলাকার জলাশয়টি। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

২৫ / ২৬
সোমবার রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এ সময় রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখা দেয়। ছবিটি বিকেলে গুলিস্তানের জিরো পয়েন্ট মোড় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৬ / ২৬
হুমায়ূন আহমেদের বিভিন্ন সময়ের ছবি নিয়ে আলোকচিত্রী নাসির আলী মামুনের ‘অনন্ত জীবন যদি’ অ্যালবামের উদ্বোধনী অনুষ্ঠান ছিল আজ। বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে সেই আয়োজনে উপস্থিত ছিলেন (বাঁ থেকে) হুমায়ূন আহমেদের বোন মমতাজ আহমেদ, প্রকাশক মাজহারুল ইসলাম, হুমায়ূন আহমেদের ছোট ভাই ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান, হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ও আলোকচিত্রী নাসির আলী মামুন। ছবি: মনিরুল আলম