এক ঝলক (১৫ ফেব্রুয়ারি ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
ফাল্গুনে বিকশিত আমের মুকুল। ছবিটি গতকাল মঙ্গলবার যশোরের শার্শা উপজেলার শাশা গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

২ / ২২
একজনের নাম রোমিও। আরেকজনের নাম জুলিয়েট। রাশিয়ার একটি চিড়িয়াখানায় এই আলপাকা জুটির বাস। গতকাল মঙ্গলবার ভালোবাসা দিবসে তাদের সাজিয়ে দিয়েছেন চিড়িয়াখানার কর্মীরা। ছবি: রয়টার্স

৩ / ২২
বসন্ত এসে গেছে, তবে শীতের আমেজ পুরোপুরি যায়নি। এখনো চলছে শীতের মজা খেজুরের রস বিক্রি। ছবিটি গতকাল মঙ্গলবার সকালে ফরিদপুর নগরকান্দা উপজেলার রাধানগর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৪ / ২২
খালের পানি টেনে যাওয়ায় এখন সহজে মাছ ধরা যাচ্ছে। ছবিটি আজ বুধবার সকালে সিলেট সদরের সামাউড়াকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৫ / ২২
ঘরের সামনে বসে বুননের কাজ করছেন এক ত্রিপুরা নারী। ছবিটি আজ বুধবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নয়মাইল এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৬ / ২২
বোরো ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক। তাঁর বাড়িতে ফেরার সময় নেই। তাই পরিবারের সদস্যরা তাঁর জন্য খাবার নিয়ে খেতে যাচ্ছেন। ছবিটি আজ বুধবার সকালে সিলেট সদরের বাইশটিলা এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৭ / ২২
ফলটির স্থানীয় নাম খই বাবলা। পেকে যাওয়া এই ফল খাচ্ছে এক পাখি। ছবিটি আজ বুধবার খুলনার রায়েরমহল এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৮ / ২২
বাড়ি বাড়ি দুধ বিক্রি করতে ধূলিধূসর পথে সাইকেলে চেপে চলেছেন এক গোয়ালা। ছবিটি আজ বুধবার পাবনা সদরের হিমাইতপুরের সাকার মার্কেট এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৯ / ২২
বগুড়া শহরের ব্যস্ততম স্টেশন সড়ক এখন ধূলিময়। বাদ যাচ্ছে না সড়ক বিভাজকে লাগানো গাছও। গাছের সবুজ চাপা পড়েছে ধুলোতে। আজ বুধবার হকার্স মার্কেটের ফটক এলাকা থেকে ছবিটি তোলেন সোয়েল রানা।

১০ / ২২
বোরো ধানের খেতে খাবারের জন্য ঢুকে পড়েছে দুটি রাজহাঁস। ছবিটি আজ বুধবার সিলেট সদরের নীলগাঁও এলাকা থেকে সকালে তোলা। ছবি: আনিস মাহমুদ

১১ / ২২
নিজের কুঁড়েঘর বানাতে খড়কুটো, শুকনো পাতা, প্লাস্টিক—যেখানে যা পাচ্ছে, তা-ই জোগাড় করছে শালিক পাখিটি। ছবিটি আজ সকালে খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১২ / ২২
১২তম বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্লাস্টিক, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রি ফেয়ারে বিভিন্ন স্টল ঘুরে দেখছেন দর্শকেরা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ বুধবার থেকে চার দিনব্যাপী এ মেলা শুরু হয়েছে। ছবি: জাহিদুল করিম

১৩ / ২২
আজ বুধবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের টেলিযোগাযোগ বিভাগে এক সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ সময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। ছবিটি প্রতিমন্ত্রীর ফেসবুক থেকে নেওয়া

১৪ / ২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি: ফোকাস বাংলা

১৫ / ২২
সড়কের ওপরই পরিবেশ ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর রং দিয়ে আসবাব রং করা হয়। এ কারণে বাতাস দূষিত হচ্ছে, পথচারীদেরও চলাচলে অসুবিধা হয়। ছবিটি আজ বুধবার সকালে রাজধানীর পশ্চিম শাহজাহানপুর এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৬ / ২২
ধুলো ও ধোঁয়ায় আচ্ছন্ন রাজধানীর বেশির ভাগ সড়ক। এরপর সড়ক খোঁড়াখুঁড়ির কারণে মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। ধুলো-ধোঁয়া থেকে বাঁচতে মুখে রুমাল চেপে রেখেছে এক শিক্ষার্থী। ছবিটি আজ বুধবার বিকেলে রাজধানীর শেওড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৭ / ২২
রাজধানীর মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের উল্টো দিকের ফুটপাতে অকেজো হয়ে পড়ে আছে একটি বিদ্যুৎ ট্রান্সফরমার। ট্রান্সফরমার ঘরটিতে দোকানিরা এখন বিভিন্ন মালামাল রাখেন। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ২২
মাথার ওপরের বৈদ্যুতিক তারের কুণ্ডলী পথচারীদের পায়ের কাছে লুটাচ্ছে। ছবিটি আজ বুধবার সকালে রাজধানীর মুগদার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৯ / ২২
মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় এবং মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে রয়েছে একটি পদচারী-সেতু। কিন্তু পথচারী ও শিক্ষার্থীরা সেটি ব্যবহার করেন না। অনেক শিক্ষার্থী ঝুঁকি নিয়ে সড়ক বিভাজক ডিঙিয়ে সড়ক পারাপার করে। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ২২
হাজরীবাগ, বৌবাজার এলাকায় শিশুদের খেলার মাঠ না থাকায় বস্তির শিশুরা নর্দমার ময়লার কাদা স্থানে খেলাধুলা করছে। আজ বুধবার বিকেলে তোলা ছবি। ছবি: আশরাফুল আলম

২১ / ২২
রাজধানীর প্রগতি সরণির শাহজাদপুর এলাকায় সড়ক বিভাজকের বেশ কিছু অংশ ভেঙে গেছে। সেখানে বেড়া দিয়ে সড়ক বিভাজক তৈরি করা হয়েছে। ছবিটি বুধবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২২ / ২২
দিন দিন কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে রাজধানীর বাতাস। রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় ধোঁয়া থেকে বাঁচতে মুখে হাত চেপে পথ চলছে এক পথচারী। ছবিটি আজ বুধবার বিকেলে তোলা। ছবি: আশরাফুল আলম