এক ঝলক (১৫ ফেব্রুয়ারি, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
বাস পাল্লা দিয়ে চালিয়ে যাওয়ার সময় দুই বাস সংঘর্ষ লেগে সড়ক বিভাজক ও ফুটপাতে আটকে পড়ে। কারওয়ান বাজার, ঢাকা, ১৫ ফেব্রুয়ারি
ছবি: সাজিদ হোসেন
২ / ১৩
সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদে ইয়াঙ্গুনের রাস্তায় জড়ো হয়েছেন বহু মানুষ। জড়ো হওয়া মানুষের পাশ দিয়ে সেনারা সড়ক পার হচ্ছেন। মিয়ানমার, ১৫ ফেব্রুয়ারি
ছবি: রয়টার্স
৩ / ১৩
দুদক অভিমুখে বাম গণতান্ত্রিক জোট বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ সেগুনবাগিচায় বাধা দেয়। ১৫ ফেব্রুয়ারি
ছবি: শুভ্র কান্তি দাশ
৪ / ১৩
আবেদনকৃত প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর একসঙ্গে স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি। ঢাকা, ১৫ ফেব্রুয়ারি
ছবি: শুভ্র কান্তি দাশ
৫ / ১৩
ভাষার মাস উপলক্ষে শিশুরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্ক, ১৫ ফেব্রুয়ারি
ছবি: আনোয়ার হোসেন
৬ / ১৩
বর্ষায় জলমগ্ন থাকা সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের এখন আরেক রূপ। প্রাকৃতিকভাবে এখানে বেড়ে ওঠা হিজল-করচ-বরুণগাছ অপেক্ষায় নতুন পাতার। শুকনা মৌসুমে গাছে পাতা ঝরে গিয়ে আরেক মায়াবী রূপ ধারণ করেছে রাতারগুল। পুরো বনের পানি কম হলেও বনের ভেতরের খালগুলোর পানিতে নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা। ১৫ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৭ / ১৩
দুর্গম হাচুকপাড়ার ত্রিপুরা পাড়ায় ত্রিপুরা মানুষদের বাঁশ ও ছন দিয়ে তৈরি বাড়ি। হাচুকপাড়া, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি। ১৫ ফেব্রুয়ারি ২০২১
ছবি: নীরব চৌধুরী
৮ / ১৩
সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ দেশটির নেত্রী অং সান সু চির ছবি হাতে বিক্ষোভকারীরা। মিয়ানমার, ১৫ ফেব্রুয়ারি
ছবি: রয়টার্স
৯ / ১৩
২০১৭ সালে ১৩ জুন পাহাড়ধস ও পাহাড়ি ঢলে ভেঙে যায় সেতুটি। এটি আর মেরামত করা হয়নি। এ করণে দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষ। রাঙামাটি সদরের সাপছড়ি ইউনিয়নের বোধিপুর এলাকা, ১৫ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১৩
কাল মঙ্গলবার সরস্বতীপূজা। এ উপলক্ষে ফরিদপুর শহরের চকবাজারে বিক্রি হচ্ছে প্রতিমা। একেকটি প্রতিমার দাম ৫০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। ফরিদপুর, ১৫ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১১ / ১৩
অভিযানের মধ্যে সড়ক দখল করে রাখা সবজি আড়তে ঢোকানো হচ্ছে। বুড়িগঙ্গার তীরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে বিআইডব্লিউটিএ। শ্যামবাজার, ১৫ ফেব্রুয়ারি
ছবি: দীপু মালাকার
১২ / ১৩
ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অব বাংলাদেশ (ডিক্যাব) টকে কথা বলছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। জাতীয় প্রেসক্লাব, ১৫ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো
১৩ / ১৩
মাওলানা জসিম উদ্দিনকে হত্যাচেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। জাতীয় প্রেসক্লাব, ১৫ ফেব্রুয়ারি
ছবি: শুভ্র কান্তি দাশ